You are viewing a single comment's thread from:
RE: অনেকদিন পরে প্রিয়জনদের সঙ্গে দেখা
প্রিয় মানুষদের সাথে দেখা করার আনন্দই আলাদা। তারপর যদি অনেক দিন পরে হয় তবে তো সেই আনন্দের কথা ভাষায় ব্যক্ত করা যায় না। আসলে শৈশবের বন্ধুদের সাথে আড্ডায় যে কত সময় কেটেছে তা আজও মনে পড়ে।কিন্তু কর্মব্যস্ততার দরুন একেক জন একেক জায়গায় চলে গেছে।সেই মানুষগুলোকে যখন একসাথে দেখতে পাই,খুবই ভালো লাগে। আর আপনি আপনার শৈশবের বন্ধুদের পেয়ে খুবই আনন্দ করেছেন।যা দেখে বোঝা যায়। আর এতটাই আনন্দ করেছেন যে ছবি তুলতেই ভুলে গিয়েছিলেন।হা হা হা।অসংখ্য ধন্যবাদ ভাইয়া,এত সুন্দর করে অনেকদিন পরে প্রিয়জনদের সঙ্গে দেখার করার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করা জন্য।
এখন সকলেই যে যার মত ব্যস্ত হয়ে পড়েছে যার কারণে হয়তোবা একত্রে দেখা-সাক্ষাৎ এমন একটা হয় না। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে আমাদেরকে কিছুটা সহজ করে দিয়েছে চাইলেই আমরা যে কোন মাধ্যমে যোগাযোগ করতে পারি কথা বলতে পারি কিন্তু একত্রে বসে থাকাটা হয়তোবা অনেকটাই কষ্টসাধ্য।