You are viewing a single comment's thread from:
RE: কিছু ভুলের মাসুল মানুষ দিতে পারে না
খুবই সুন্দর একটি বিষয় নিয়ে আজকের পোস্টটি করেছেন আপু। যা পড়ে খুবই ভালো লাগলো।আসলে এটা ঠিক সামাজিক ভাবে একসাথে চলতে গেলে সামাজিক মানুষ বা নিজের লোকদের সাথে ভুল হতে পারে। তবে একই ভুল কখনও কাম্য নয়। কারন একটি প্রচলিত কথা আছে -
মানুষ কচু গাছ কাটতে কাটতে এক সময় বড় অপরাধী হয়ে যায়।
আসলে ভুল হলে তা ক্ষমা করা উচিত। তবে একই ভুল বারবার করা হলে বা যে ভুল বড় কোন অপরাধের দিকে ধাবিত করতে পারে।তার জন্য যে কোন শাসন বা শাস্তির ব্যবস্থা করা যেতে পারে। যাতে তার নিজের ও সমাজের মঙ্গল হয়।আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যদি কারো দ্বারা কোন ক্ষতি বা অন্যায় বা ভুল হয়ে থাকে।প্রথমে তাকে সকলের সামনে না বলে একা একা ডেকে বুঝাতে হবে।এতে সে সেই ভুল পুনরায় না ও করতে পারে।মোটকথা,তাকে সংশোধনের সুযোগ দিতে হবে।অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর একটি বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমি আমার এই পোস্টের মাধ্যমে এই বিষয়টায় বুঝানোর চেষ্টা করেছি। সত্যি একই ভুল বার বার করলে তাকে কোনো না কোনো ভাবে শাস্তি দেয়াটাই উত্তম, এতে নিজের ও অন্যের মঙ্গল হবে। পুরো লেখাগুলো পরে সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।