You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -১৮

in আমার বাংলা ব্লগ3 years ago

শীতের রাত। কনকনে ঠান্ডা। ঘুমোবার জন্য হোজ্জা কেবলমাত্র বালিশে মাথা ঠেকিয়েছেন, এমন সময় রাস্তায় দুজন লোককে ঝগড়া করতে শোনা গেল।

হোজ্জার স্ত্রী ব্যাপারটি খতিয়ে দেখার জন্য হোজ্জাকে পরামর্শ দিলেন।

এত শীতের মধ্যে অনিচ্ছাসত্ত্বেও স্ত্রীর পীড়াপীড়ীতে কম্বলটা গায়ে জড়িয়ে হোজ্জা তদন্ত করতে বেরিয়ে পড়লেন।

হোজ্জা কাছে যেতেই লোক দুটো ঝগড়া থামিয়ে তাঁর গায়ের কম্বলটা নিয়ে দ্রুত পালিয়ে গেল।

বিষণ্ণ মনে হোজ্জা ঘরে ফিরে গেলে তার স্ত্রী জিজ্ঞেস করলেন, লোক দুটো কি নিয়ে ঝগড়া করছিল?
হোজ্জার সহজ সরল উত্তর, সম্ভবত আমার কম্বলটা নিয়ে।

Sort:  
 3 years ago 

হা হা হা, শীতের দিনে বউয়ের কম কম শুনতে হয়, না হলে হোজ্জার মতো অবস্থা হবে।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই।না হলে বিপদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60235.88
ETH 1578.52
USDT 1.00
SBD 0.42