You are viewing a single comment's thread from:

RE: দীর্ঘদিন পর গুলিস্তানে যাওয়ার অভিজ্ঞতা।

in আমার বাংলা ব্লগ4 years ago
শুরুতে লিখাটি পড়ে একটু চমকে গিয়েছিলাম।যাবেন নিরিবিলি জায়গায় কিন্তু গেলেন গুলিস্তানে।যাকে সবচেয়ে যানজট পূর্ণ এলাকা বলা হয়।পরে অবশ্য পুরোটা পড়ে বুঝতে পারলাম পুরান ঢাকায় দরকারী কিছু কিনার জন্য সেখানে গিয়েছিলেন।অবশ্য সেখানে প্রায় সবকিছু পাওয়া যায়। তবে দেখে কিনতে হয়।আর পকেট মারের কথা বলছেন। সেটা তো ঐ এলাকায় পকেট মারদের জন্য স্বর্গরাজ্য।বছরখানেক আগে আমার এক বন্ধু গুলিস্তানের মাজারের সামনে বাসে বসা ছিল এবং জানালার পাশে বসে মোবাইলে গেইম খেলছিল।বাহির থেকে একটা ছেলে মোবাইলটা নিয়ে দৌড়ঁ। বাসের কোন চিপা দিয়ে কোথায় চলে গেল।আর মোবাইলটা পাওয়া গেল না।আপনার লেখাটি পড়ে গুলিস্তানের সেই কথাটি মনে পরে গেল ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62795.53
ETH 1821.97
USDT 1.00
SBD 0.39