আসলে আমার কাছে না শব্দটাই ভালো লাগে না। এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি।হাওয়াই মিঠাই,চকলেট,ছোটখাট টিপস,৫৫৫ নামক ২ টাকার প্যাকেট এর এই আচার। আসলে এসব জাতীয় খাবারগুলো যদি ভালো হয় তবে ছোট বড় সকলেই খেতে পারবে।যদি খারাপ হয়ে থাকে তবে তো কারোই খাওয়া ঠিক নয়।আর হা খাবার হচ্ছে স্বাদের বিষয়। আপনার একটা জিনিস খেতে ভালো লাগে।এটা যদি ভালো হয় এবং শরীরের জন্য ক্ষতি না হয়ে থাকে তবে নিষেধ হওয়ার কথা নয়।কারন কোন প্যাকেটে বা খাবারের গায়ে কিন্তু লিখা থাকে না যে,এটা ছোটদের বা এটা বড়দের।একটা কথা ঠিক, কোন কিছুর বিষয়ে গার্জিয়ানদের সাথে বোঝাতে গেলেই ওনারা বলে মুখে মুখে তর্ক করি। আবার মাঝে মধ্যে এমন ও বলে উনারা দুনিয়াতে আগে এসেছেন, উনারা সব বুঝেন আমরা কিছুই বুঝি না।আসলে এসব কথা শুনলে অনেক সময় মনের ভেতরে জিদ ও কাজ করে।মোটকথা, খাবার ভালো হলে ছোট বড় সকলেই সেই খাবার খেতে পারবে।হউক সেটা হাওয়াই মিঠাই,চকলেট বা অন্য যেকোন ধরনের খাবার।
হাহাহা,একদম আর এই যুক্তি দিয়েই থামিয়ে দেয়।মজা আর স্বাস্থ্যকরটাই আসলে আসল।