You are viewing a single comment's thread from:

RE: কুয়াকাটা কাউয়ার চর ও গঙ্গামতির লেক ফটোগ্রাফি !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ4 years ago
খুবই অসাধারণ হয়েছে আপু, আপনার ফটোগ্রাফি পোস্টগুলো।আসলে আমাদের দেশে ও যে এত সুন্দর সুন্দর দেখার মতো জায়গা আছে,তা না ঘুরে দেখলে বুঝা যায় না।আমিও যখন কাউয়ার চরে গিয়েছিলাম, নামটা শুনে অবাক হয়েছিলাম।এত সুন্দর একটি জায়গা আর এমন একটি নাম।আসলে নামের সাথে যে কোন মিল নেই।তা দেখেই বোঝা যায়।হয়তোবা এর কোন ইতিহাস থাকতে পারে। যা আমরা জানি না।তাছাড়া গঙ্গামতি লেকটি ও দেখার মতো।এ সুন্দর প্রাকৃতিক পরিবেশে নৌকা দিয়ে ঘুরার মজাই আলাদা।সবকিছু মিলিয়ে অসাধারণ মুহূর্ত কেটেছে আপনার, যা ফটোগ্রাফি দেখে বোঝা যায়।অসংখ্য ধন্যবাদ আপু, কুয়াকাটার কাউয়ার চর ও গঙ্গামতি লেকের অপরুপ সৌন্দর্য ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64144.58
ETH 1798.79
USDT 1.00
SBD 0.38