নৈতিক শিক্ষা মানুষের সামাজিক তথা দেশ বা জাতির উন্নয়নের হাতিয়ার।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।


হ্যালো বন্ধুরা ?


আমি আনিসুর রহমান।আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আজকের পোস্ট শেয়ার করছি।যা খুবই গুরুত্বপূর্ণ।বিষয়টি হচ্ছে নৈতিক শিক্ষা মানুষের সামাজিক তথা দেশ বা জাতির উন্নয়নের হাতিয়ার ।এই বিষয়টি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের মাঝে গল্প আকারে তুলে ধরার চেষ্টা করেছি।আশাকরি, বিষয়টি পড়ে আপনাদের ভালো লাগবে।

Source


মানুষের নৈতিক গুণাবলি লোপ পাওয়া বা নষ্ট হয়ে যাওয়াটাই সামাজিক মূল্যবোধের অবক্ষয়। মূল্যবোধ তথা দেশপ্রেম,সততা, কর্তব্যপরায়ণতা,নিষ্ঠা, ধৈর্য্য, উদারতা,শিষ্টাচার,সৌজন্যেবোধ,অধ্যবসায়,সৃজনশীলতা, পারস্পরিক মমত্ববোধ, আস্থা,বিশ্বাস ইত্যাদি মূল্যবোধের আজকে দিন দিন চরম অবক্ষয় বা ক্ষয়প্রাপ্তি হচ্ছে।

আজকের চারদিকে তাকালে দেখা যায় পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক,রাজনৈতিক এবং শিক্ষাঙ্গনসহ সব ক্ষেত্রে অবক্ষয়ের চিত্র।নৈতিক মূল্যবোধগুলো মানুষের মাঝ থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে। সবার মধ্যে যেন এক ধরনের অশান্তি ও অস্থিরতা।আর যে সব ক্ষেত্রে নৈতিকতা দেখা যায় না সেখানেই সামাজিক অবক্ষয় সবচেয়ে বেশি দেখা যায় ।

বর্তমান সময়ে সবক্ষেত্রেই চাটুকারিতা,তোষামোদী ও পদ-পদবির লোভে মানুষ নৈতিকতাকে বির্সজন দিয়ে অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। এ অবক্ষয়ের গতি মানুষকে আরও নিম্নমুখী করছে অর্থ-সম্পদ ও ভোগ-বিলাসিতার প্রতি লোভ ও আকাঙ্খা।সেই সঙ্গে শিক্ষায় অতিমাত্রায় বানিজ্যকরণ,পারস্পরিক দুরত্ব বৃদ্ধি, সুশাসনের অভাব,দ্বায়িত্ব এড়িয়ে চলার প্রবণতা,সমাজে পেশিশক্তির প্রভাব,এমনকি দিন দিন বিচারহীনতার সংস্কৃতি যেন বেড়েই চলেছে।

করোনার সময় সামাজিক অবক্ষয়ের মাত্রা অনেকগুন বেড়ে গিয়েছিল।ভালো চিন্তা ধারাগুলো সংকুচিত হওয়ায় হতাশার আগুনে পুড়ছে বর্তমানে অনেক মানুষ ।এতে মানসিক উন্নয়নও ব্যাহত হচ্ছে।শিক্ষা ক্ষেত্রে দুনীতি ও অতি বানিজ্যকরনের ফলে মেধাশূন্যতার শঙ্কাতেও উৎকণ্ঠা দিন দিন বেড়ে চলছে।বিভিন্নভাবে আমাদের শুভ ভাবনাগুলো বাধা সৃষ্টি করছে। আদর্শ ও নীতিবান মানুষ হওয়ার পথ হচ্ছে সংকুচিত। বাস্তবতা হলো সামাজিক অবক্ষয় এখন বহুল আলোচিত বিষয়।

অবক্ষয়ের কারণ শুধু দারিদ্র্য, কর্মহীনতা,অভাব,অনটন তা ঠিক নয়।মানসিকতার দৈন্যও অবক্ষয়ের কারণ। বর্তমানে অনেকক্ষেত্রেই ভালোর চেয়ে মন্দটাকে গ্রহন করছে সহজেই অনেকে।প্রচলিত কথা আছে-

আদর্শ মানুষের মধ্যেই থাকে নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ।

সমাজের প্রতিটি স্তরে তাই দরকার নৈতিক শিক্ষা।কারন শিক্ষা মানুষকে জ্ঞানী করে তুলে।আর নৈতিক শিক্ষা মানুষকে মনুষ্যত্বের বিকাশে সাহায্য করে।তাই প্রতিটি মানুষের শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাও শিক্ষিত হতে হবে।কারন শিক্ষিত নয় স্বশিক্ষিত জাতির হাতিয়ার।আর এতে সমাজে শিষ্টাচার,সৌজন্যেবোধ,দেশপ্রেম,কল্যানবোধ,সততা, কর্তব্যপরায়ণতা,নিষ্ঠা, ধৈর্য্য, উদারতা,সৃজনশীলতা, পারস্পরিক মমত্ববোধ, আস্থা,বিশ্বাস ও মান্যতা ইত্যাদি মূল্যবোধ বৃদ্ধি পাবে এবং সমাজের তথা দেশ বা জাতির অগ্রগতি সাধিত হবে।


আমার পরিচিতি


9550.jpg


আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।



VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


আল্লাহ হাফেজ

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

খুব সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করলেন ভাইয়া ভীষন ভালো লাগলো। এটা ঠিক বলেছেন নৈতিক শিক্ষার খুব দরকার।সমাজের তথা দেশের উন্নয়নের জন্য নৈতিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ।

 3 years ago 

নৈতিক শিক্ষা সত্যি অনেক গুরুত্বপূর্ণ। জীবনের প্রত্যেকটি পদক্ষেপে প্রতিটি মানুষ যদি নৈতিক শিক্ষার বিষয়গুলো মাথায় রাখে তাহলে উন্নয়ন অবশ্যই হবে। ভাইয়া আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো। দারুন লিখেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এই পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

সময়োপযোগী বিষয় নিয়ে লিখেছেন ভাইয়া। পড়ে বেশ ভালো লাগলো। নৈতিক শিক্ষা প্রতিটি ব্যক্তির জন্য গুরুত্বপুর্ন । নৈতিক শিক্ষায় শিক্ষিত হলে কোন ব্যক্তির পক্ষে অন্যায় করা সম্ভব নয়। আর নৈতিক শিক্ষায় শিক্ষিত হলে সামাজিক তথা সব ধরনের অবক্ষয় রোধ করা সম্ভব। অনেক ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

মানুষের দিন দিন নৈতিক আচরণ এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে ফিরে আসা অনেকটা কষ্টসাধ্য। আর এর জন্য আমাদের সমাজ রাষ্ট্র কলুষিত হচ্ছে। দিন দিন শিক্ষার হার বেড়ে চলেছে কিন্তু সুশিক্ষা কমে গেছে। সঠিক জায়গায় সঠিক লোক বুঝতে পারছে না। যোগ্যতা থাকা সত্ত্বেও ক্ষমতার লড়াইয়ে তারা হেরে যাচ্ছে। আর এর জন্য আমাদের মানুষের মধ্যে নৈতিক শিক্ষা ছড়িয়ে দিতে হবে তাহলেই সুন্দর রাষ্ট্র সম্ভব।

 3 years ago 

মানুষের জীবনের নৈতিক শিক্ষা গ্রহণ করাটা অত্যন্ত জরুরি একটা ব্যাপার। সমাজকে সুন্দর করার জন্য নৈতিক শিক্ষার কোন বিকল্প হয় না। আর এই জিনিসটা সকলকে ছোটবেলা থেকে শেখানোই ভালো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.31
ETH 1884.15
USDT 1.00
SBD 0.37