সাপ্তাহিক বাজার(তরিতরকারি)।।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।
হ্যালো বন্ধুরা ?
আমি আনিসুর রহমান।আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে গত সপ্তাহের সাপ্তাহিক বাজারের(তরিতরকারি) বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি।
গত বৃহস্পতিবার বাসায় জন্য সাপ্তাহিক বাজার করা কথা ছিল। কিন্তু কাজ শেষ করতে একটু দেরি হয়ে যায়। তাই বাজারে আর যাওয়া হয়নি। অবশ্য বাসায় রান্না করার তরিতরকারি ও প্রায় শেষ হয়েছিল।তাই শুক্রবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাজরে চলে যাই।কারন দেরি করলে সমস্যা।বাসায় ফিরতে ও দেরি হবে এবং জুম্মার নামাজ পড়তে ও সমস্যা হবে।
আসলে আমি যখন সাপ্তাহিক বাজার করি তখন একটু আয়ের চিন্তা করে পাইকারি বাজারে যাই।যেহেতু অনেকদিনের বাজার তাই বেশি কিছু এক সাথে কিনলে কিছুটা আয় হয়ে থাকে।তাই সকাল সকাল আমাদের এখানকার পাইকারি ডিগু বাবুর বাজারে যাই। নারায়ণগঞ্জ শহরে যারা পাইকারি ও খুচরা বাজার সদাই করে থাকেন তারা সকলেই এই বাজার চিনেন।এই বাজার থেকে আপনি ইচ্ছে করলে রান্না তরিতরকারি, মাছ,মুরগির গোস্তো, খাসির গোস্ত,অন্যান্ন গোস্ত ও সমস্ত মুদি সদাইও পাইকারি দামে কিনতে পারবেন।যদিও কেউ অল্প কিছু কিনে তাও পাইকারি দামে কেনা যায়।
এখানে একটি কথা বলে নেওয়া দরকার যে,আপনি যদি এই বাজার থেকে কিছু কিনতে চান তবে আমার পরামর্শ হলো আগে আপনি পুরো বাজারটি ঘুরে দেখবেন।এটা কেন বললাম, যখন আপনি পুরো বাজারটি ঘুরে দেখবেন তখনই বুঝতে পারবেন।আরেকটু পরিস্কার করে বলি,যখন পুরো বাজারটি ঘুরে দেখবেন তখনই লক্ষ্য করবেন একই তরিতরকারি কিছু কিছু জায়গায় একটু কম দামে বিক্রি করছে। এতে আপনি যখন বেশি করে কিনবেন।সেক্ষেত্রে আপনার কিছুটা আয় হবে।অবশ্য এটা ঠিক যে, এই দামের অবস্থা বেশির ভাগ ক্ষেত্রে রাতে দেখা যায়। বিশেষকরে রাত ৯ টার পরে।
যাইহোক বাজারে গিয়ে পুরো বাজারটি ঘুরে দেখলাম।এরপর প্রথমে কাঁচা পেঁপে কিনলাম।কিছু দোকানে দেখলাম ৩০ টাকা
আবার দু'একটা দোকানে ২০--২৫ টাকা।আমি ২০ টাকা দরে কিনলাম।কাঁচা পেঁপে পুষ্টির একটি পাওয়ার হাউস হিসাবে বিবেচিত এবং এটি সমস্ত ঋতু জুড়ে পাওয়া যায়।কাঁচা পেঁপে পুষ্টিগুণের জন্য পরিচিত।তাই প্রতিদিনই কাঁচা পেঁপে ভাজি খাওয়া হয়।এছাড়া কাঁচা পেঁপে ডাল ও বিভিন্ন তরকারির মধ্যে দিয়ে খাওয়া হয়।
এরপর লক্ষ্য করলাম অনেক দোকানেই শিম বিক্রি করছে। যদিও শিম শীতকালীন সবজির মধ্যে অন্যতম।তারপরও এ সময়ে দেখে সামান্য শিম কিনলাম।অসময়ে সবজি,দামটাও তাই কম নয়।এরপর পুইশাক,মুলাশাক, মটরশুঁটি,করলা,কাঁকরোল(কাঁকরোল তরকারি, ভাজি বা সিদ্ধ করে ভর্তা হিসেবে খাওয়া যায়। এতে প্রচুর ভিটামিন, মিনারেল, ফাইবার, কার্বোহাইড্রেট প্রভৃতি থাকে, যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী),কাঁচা মরিচ, ধনিয়া পাতা, বেগুন,টমেটো,শসা(শসাতে তিনটি উপকারী উপাদান রয়েছে ম্যাগনেসিয়াম, পটাসিয়াম এবং ভিটামিন কে। শসার উপকারী উপাদান থাকার ফলে হৃদযন্ত্রের সুস্থতা রক্ষা করতে সাহায্য করে। ম্যাগনেসিয়ামও পটাসিয়াম গ্রহণের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। নিয়মিত শসা কোলেস্টেরলের মাত্রা কমায় এবং শর্করা নিয়ন্ত্রণে রাখে),কচুর লতি, আলু ও পেঁয়াজ কিনলাম।
অবশ্য কিছু কিছু তরিতরকারির দাম গত সপ্তাহের তুলনায় কম,বেশি এবং একই ছিল।যেমন টমেটো গত সপ্তাহে অস্বাভাবিক দাম ছিল। কিন্তু এ সপ্তাহে একটু কমার কারনে কেনা।কিন্তু হঠাৎ করে পেঁয়াজের দাম কেজি প্রতি ২০-৩০ বেড়ে গেল।কিন্তু কি আর করার পেঁয়াজ ছাড়া ও আর তরকারি হয় না।কিছুই করার নেই।আসলে তরতরকারি যা দাম আমাদের মতো মধ্যে বিত্ত মানুষের সংসার চালাতে যেন হিমসিম খেতে হচ্ছে।আসলে কিছু অসাধু ব্যবসায়ির সিন্ডিকেটের কারনে আমাদের দেশের বাজারে এ অবস্থা।
আজ এ পর্যন্তই।অন্যদিন অন্যকোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হবো।ভালো থাকবেন।সুস্থ থাকবেন।
ফটোগ্রাফির বিবরণ
| Photographer | @anisshamim |
|---|---|
| Device | Google Pixel 4a |
আমার পরিচিতি
আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।
VOTE @bangla.witness as witness
OR
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
বর্তমানে সবজি বাজারে সবজি জাতীয় জিনিসের দাম অনেক বেশি। প্রতিটা কাঁচামালের উপর কিছু না কিছু টাকা বেড়েই চলেছে। এক সপ্তাহে যদি আপনি কোন কাঁচামাল যে টাকায় কিনছেন পরে সপ্তাহে তার থেকে বেশি টাকা কিনতে হচ্ছে। আর এর ফলে মধ্যবিত্ত পরিবারের মানুষ থেকে শুরু করে নিচ পর্যন্ত তাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আপনার সাপ্তাহিক বাজার গুলোর দেখে বেশ ভালো লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য।
হা ভাই কাচাঁমালের দাম প্রতিদিনই বাড়ছে।আসলে বর্তমানে চলছে সিন্ডিকেট বানিজ্য। কিছুই করার নেই আমাদের। অসংখ্য ধন্যবাদ ভাই।
বর্তমানে সবকিছুর দামি অনেকটা বেড়ে গিয়েছে। এতে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সকলের খুব অসুবিধায় পড়তে হচ্ছে। যাইহোক আপনার সাপ্তাহিক বাজার দেখে খুব ভালো লাগলো। সপ্তাহে একদিনে এমন বেশি করে বাজার করে রাখাই বেশি ভালো বলে আমি মনে করি। আপনার জন্য অনেক শুভকামনা ভাইয়া।
হা আপু সবকিছুর দাম অতিমাত্রায় বৃদ্ধির কারনে মধ্যবিত্ত শ্রেণির মানুষেরই বেশি সমস্যা।সবক্ষেত্রেই সিন্ডিকেট বানিজ্য। কিছুই যেন করার নেই আমাদের। অসংখ্য ধন্যবাদ আপু।
গত বৃহস্পতিবার সাপ্তাহিক বাজার করতে যাওয়ার কথা থাকলেও কাজের জন্য যেতে পারেন নি।আপনি শুক্রবার সকালে গেলেন।আর পাইকারি বাজার থেকে বাজার করলেন।এই বাজারে একেক দোকানে একেক রকমের জিনিসের দাম লক্ষ্য করা যায়। আপনি প্রয়োজনীয় অনেক কিছুই কিনলেন।বেশ ভালো লাগলো দেখে।অনেক ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু।
জী ভাইয়া যারা নারায়ণগঞ্জ থাকে আর বেশি বাজার করে তাদের ডিপু বাজারই ভাল। সব কিছু পাইকারি ধরে পাওয়া যায়। আমি মাঝে মাঝে যায়। তবে যায় বলেন সব জাগায় জিসিষ পত্রের দাম প্রচুর বেড়েছে। সেটা নিয়ে কেউ কথা বলে না। ধন্যবাদ।
ভাই এটা তো আমারও কথা।যেন আমরা নিরুপায়।কিছুই করার নেই। অসংখ্য ধন্যবাদ ভাই।