"ফুলকপি,বিভিন্ন ডাল ও চালের মিশ্রনের সাথে মসলা দিয়ে মুচমুচে পাকোড়া" রেসিপি।।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহ।


হ্যালো বন্ধুরা


কেমন আছেন?


আমি আনিসুর রহমান।আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।দেখতে দেখতে আমাদের মাঝে এসে গেল প্রতিযোগিতা-৪১ এ শেয়ার করো তোমার ইউনিক পাকোড়া রেসিপি ।এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যা সহজেই তৈরি করা যায় এবং রেসিপি খেতে খুবই সুস্বাদু ও মজাদার।রেসিপি হলো ফুলকপি,বিভিন্ন ডাল ও চালের মিশ্রনের সাথে মসলা দিয়ে মুচমুচে পাকোড়া রেসিপি।যদিও ফুলকপি শীতকালীন সবজি।তবে ইদানীং প্রায় সময়ই ফুলকপি পাওয়া যায়। অবশ্য শীতকালীন স্বাদের চেয়ে এখন ফুলকপির স্বাদ কম।তারপরও ফুলকপি পাকোড়া রেসিপি খেতে খুবই দারুণ স্বাদ হয়েছে। আশাকরি,রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে।



উপকরণের তালিকা

ক্রমিক নং উপকরণের নাম পরিমাণ
ফুলকপি ২ টি
ডিম ১ টি
ব্যাসন এক কাপ
বিভিন্ন ডাল ও চালের মিশ্রন ১/২ কাপ
পেঁয়াজ ৩ টি
কাঁচা মরিচ ৮-১০ টি
হলুদগুঁড়া ১ চামচ
মরিচগুঁড়া ১ চামচ
জিরাগুঁড়া ১/২ চা চামচ
১০ ধনিয়াগুঁড়া ১/২ চা চামচ
১১ চাট মসলা ১চা চামচ
১২ ধনিয়া পাতা সামান্য পরিমান
১৩ সয়াবিন তেল পরিমাণ মতো
১৪ লবন স্বাদমতো

উপকরণের ছবি



রেসিপির প্রস্তুত প্রণালীর প্রতিটি ধাপ নিচে তুলে ধরা হলোঃ


প্রথম ধাপ




প্রথমে পেঁয়াজ কেটে কুঁচি করে নিবো।

দ্বিতীয় ধাপ




এরপর কাঁচা মরিচগুলো ছোট ছোট টুকরো করে নিবো।

তৃতীয় ধাপ




এরপর ধনিয়া পাতা কুঁচি করে নিবো।

চতুর্থ ধাপ




এরপর ফুলকপি দুটো কেটে ছোট ছোট টুকরো করে নিবো।

পঞ্চম ধাপ



এরপর জালি দিয়ে টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নিবো।

ষষ্ঠ ধাপ



এরপর চুলাতে একটি পাত্র বসিয়ে পানি দিয়ে নিবো এবং এতে সামান্য পরিমাণ লবন দিয়ে নিবো।

সপ্তম ধাপ



এরপর ভালো করে ধুয়ে রাখা টুকরো ফুলকপিগুলো পাত্রের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিবো।

অষ্টম ধাপ



এরপর যখন সিদ্ধ হয়ে যাবে তখন একটি ঝাঝুড়ের সাহায্যে পানি ছেঁকে নিবো।

নবম ধাপ



এরপর ছাঁকা হয়ে গেলে ফুলকপিগুলো একটি বোলে নিয়ে নিবো।

দশম ধাপ



<div class='text-justify"> এরপর যে বোলে সিদ্ধ ফুলকপিগুলো রাখা হয়েছে তার ওপর ব্যাসন দিয়ে নিবো।

একাদশ ধাপ



এরপর আমার আগেই বানিয়ে রাখা বিভিন্ন ডাল ও চাল ব্লেন্ডারের সাহায্যে বানিয়ে রাখা ছিল তা দিয়ে নিবো।এখানে একটি কথা বলে নেওয়া দরকার যে এ জাতীয় মিশ্রন দিলে পাকোড়াটি মুচমুচে ও সুস্বাদু হয় এবং অনেক ডালের মিশ্রন যেহেতু তাই স্বাস্থ্যের জন্য খুবই উপকারীও বটে।

দ্বাদশ ধাপ




এরপর পেঁয়াজ কুঁচি দিয়ে নিবো।

ত্রেয়দশ ধাপ




এরপর টুকরো করে কেটে রাখা কাঁচা মরিচ দিয়ে নিবো।

চর্তুদশ ধাপ




এরপর হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে নিবো।

পঞ্চদশ ধাপ




এরপর জিরাগুঁড়া ও লবন দিয়ে নিবো।

ষষ্ঠদশ ধাপ




এরপর চাট মসলা ও ধনিয়া গুঁড়া দিয়ে নিবো।

সপ্তদশ ধাপ




এরপর কুঁচি করে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে নিবো।

অষ্টাদশ ধাপ




এরপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিবো।

উনবিংশতম ধাপ



এরপর চুলাতে একটি ফ্রাইপ্যান বসিয়ে এতে সয়াবিন তেল দিয়ে নিবো।

বিশতম ধাপ



এরপর ছোট ছোট করে পাকোড়াগুলো একে একে তেলের মধ্যে দিয়ে নিবো।

একুশতম ধাপ



এরপর একপাশ ভাজা হলে অপর পাশের জন্য উল্টিয়ে নিবো।

শেষ ধাপ



এরপর ভালো করে ভাজা হলে একটি প্লেটে নামিয়ে নিবো। এভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ও মজাদার ফুলকপি,বিভিন্ন ডাল ও চালের মিশ্রনের সাথে মসলা দিয়ে মুচমুচে পাকোড়া রেসিপি।

পরিবেশন



পরিশেষে আমি চেষ্টা করেছি সুস্বাদু ও মজাদার করে ফুলকপি,বিভিন্ন ডাল ও চালের মিশ্রনের সাথে মসলা দিয়ে মুচমুচে পাকোড়া রেসিপিটি তৈরি করে আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। জানি না কতটুকু পেরেছি। আমার তৈরি করা ফুলকপি,বিভিন্ন ডাল ও চালের মিশ্রনের সাথে মসলা দিয়ে মুচমুচে পাকোড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের উৎসাহমূলক মন্তব্য আমাকে সুস্বাদু ও মজাদার রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে।


ফটোগ্রাফির বিবরণ


Photographer @anisshamim
Device Google Pixel 4a


আমার পরিচিতি


9550.jpg


আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।



VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


আল্লাহ হাফেজ


Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অভিনন্দন জানাই আপনাকে। আপনি ফুলকপি,ডাল ও চালের গুঁড়া দিয়ে দারুন মুচমুচে পাকোড়া করে আমাদের মাঝে শেয়ার করলেন। আপনি ধাপগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। খেতে খুব মজার হয়েছে আশাকরি। ধন্যবাদ ভাইয়া আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, এত চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

আপনিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো। এই কনটেস্টের কারণে কিন্তু অনেক মজার মজার পাকোড়া রেসিপি দেখতে পাচ্ছি। যেমন আপনিও ফুলকপি, বিভিন্ন ডাল ও চালের মিশ্রণের সাথে মসলা দিয়ে এই মুচমুচে পাকোড়া রেসিপি তৈরি করেছেন। একে তো এখন বৃষ্টির সময় আর এই সময় গরম গরম পাকোড়া খাওয়ার মজাটাই আলাদা। বুঝতে পারছি গরম গরম এবং মুচমুচে এই পাকোড়া খুব মজা করে খেয়েছিলেন।

 3 years ago 

হা আপু, বৃষ্টির সময়ে গরম গরম পাকোড়া খাওয়ার মজাই আলাদা। অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেকগুলো উপাদানের মিশ্রণে মজাদার পাকোড়া রেসিপি তৈরি করেছেন ভাই।যা দেখে তো আমার খেতে ইচ্ছা করছে। এতো সুন্দর ভাবে মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

মজার মজার পাকোড়া দেখে আমি তো আর লোভ সামলাতে পারছিনা ভাই। এই প্রতিযোগিতার জন্য সবাই দেখছি বেশ ইউনিক এবং মজার মজার পাকোড়া তৈরি করছে। আপনি ফুলকপি, বিভিন্ন রকমের ডাল এবং চালের মিশ্রণের সাথে মসলা দিয়ে এই পাকোড়া তৈরি করেছেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন খুব সুন্দরভাবে। আসলে এরকম মজার মজার পাকোড়া দেখলে জিভে তো জল আসবেই। সস দিয়ে পাকোড়া খাওয়ার মজাটা কিন্তু সব থেকে অন্যরকম হয়।

 3 years ago 

হা ভাইয়া, গরম গরম পাকোড়া দেখলে লোভ সামলানো মুসকিল।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, এত সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

এত বড় একটি প্লাটফর্ম আর এত সুন্দর একটি লোভনীয় প্রতিযোগিতা। সেখানে কি আর অংশ গ্রহণ না করে থাকা যায়? আমি কিন্তু ভাইয়া ইচেছ থাকা শর্তেও অংশ গ্রহণ করতে পারি নি। তবে আপনাদের সবার অংশ গ্রহণ দেখে কিন্তু মন ভরে গেল। সবাই খুব সুন্দর সুন্দর ইউনিক রেসেপি নিয়ে অংশ গ্রহণ করেছেন। আপনিও সবার মত সুন্দর আর ইয়াম্মী একটি মচমচে পাকোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করলেন। শুভ কামনা রইল আপনার প্রতি।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর উৎসাহ মূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য ও অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64352.12
ETH 1874.54
USDT 1.00
SBD 0.36