সুস্বাদু ও মজাদার "সরিষা বাটা ও সরিষার তেল দিয়ে সরষে ইলিশ " এর রেসিপি।।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহ।


হ্যালো বন্ধুরা


কেমন আছেন?


আশাকরি,আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে সরিষা বাটা ও সরিষার তেল দিয়ে সরষে ইলিশ এর মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি।ইলিশ আমাদের জাতীয় মাছ।আর এ মাছের স্বাদের কথা সবারই জানা।ইলিশ মাছ দিয়ে বিভিন্ন স্বাদের রেসিপি তৈরি করা যায়।বিশেষকরে পান্তা-ইলিশের সাথে বাঙ্গালীর পহেলা বৈশাখের এক সুনিপুণ সম্পর্ক।যাইহোক সরিষা বাটা ও সরিষার তেল দিয়ে সরষে ইলিশ এর রেসিপিটি তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করিলাম। আশাকরি,রেসিপিটি আপনাদের ভালো লাগবে।



উপকরণের তালিকা

ক্রমিক নং উপকরণের নাম পরিমাণ
ইলিশ মাছ ৪ পিছ
সরিষা পরিমাণ মতো
হলুদের গুঁড়া ১ চা চামচ
মরিচের গুঁড়া ১ চা চামচ
কাঁচা মরিচ ৮-১০ টি
লবন স্বাদমতো
পেঁয়াজ ৩ টি
সরিষা তেল পরিমাণ মতো


উপকরণের ছবি



রেসিপির প্রস্তুত প্রণালীর প্রতিটি ধাপ নিচে তুলে ধরা হলোঃ


প্রথম ধাপ



প্রথমে একটি মাঝারি সাইজের ইলিশ মাছের থেকে চার পিছ মাছের মাঝের অংশ কেটে নিবো।

দ্বিতীয় ধাপ



এরপর ধনিয়া পাতা কুঁচি করে কেটে নিবো।

তৃতীয় ধাপ




এরপর পেঁয়াজ কুঁচি করে কেটে নিবো।

চতুর্থ ধাপ



এরপর সামান্য পরিমাণ সরিষা নিয়ে তা ব্লেন্ডার দিয়ে একেবারেই মিহিমিহি করে নিবো।

পঞ্চম ধাপ



এরপর চুলাতে একটি ফ্রাইপ্যান বসিয়ে সরিষার তেল দিয়ে নিবো।

ষষ্ঠ ধাপ



এরপর তেল একটু গরম হলে মাছের পিছগুলো একে একে দিয়ে নিবো।

সপ্তম ধাপ



এরপর এপিঠ ও ওপিঠ ইলিশ মাছের পিছগুলো ভেজে নিবো।

অষ্টম ধাপ



এরপর মাছের পিছগুলো মোটামুটি ভাজা হলে একটি প্লেটে নামিয়ে নিবো।

নবম ধাপ



এরপর মাছ ভাজার ফ্রাইপ্যানে কুঁচি করে কেটে রাখা পেঁয়াজ কুঁচি দিয়ে নিবো।

দশম ধাপ




এরপর পেঁয়াজ কুঁচিগুলো ভালো করে ভেজে নিবো।

একাদশ ধাপ




এরপর হালকা একটু পানি দিয়ে নিবো।

দ্বাদশ ধাপ




এরপর লবন,হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে কসিয়ে নিবো।

ত্রেয়দশ ধাপ




এরপর সরিষা বাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিবো।

চর্তুদশ ধাপ



এরপর একটু পানি দিয়ে কসিয়ে পরে ভেজে রাখা ইলিশ মাছের পিছগুলো দিয়ে নিবো।

পঞ্চদশ ধাপ




এরপর ফ্রাইপ্যানের ঢাকনাটা ঢেকে নিবো।

ষষ্ঠদশ ধাপ




এরপর ঢাকনা খুলে কাঁচা মরিচ দিয়ে নিবো।

শেষ ধাপ



এরপর হালকা আঁচে জ্বাল দিয়ে কুঁচি করে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে নিবো।রান্না শেষ হলে একটি প্লেটে নামিয়ে নিবো। এভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ও মজাদার সরিষা বাটা ও সরিষার তেল দিয়ে সরষে ইলিশ রেসিপিটি।

পরিবেশন




পরিশেষে আমি চেষ্টা করেছি সুস্বাদু ও মজাদার করে সরিষা বাটা ও সরিষার তেল দিয়ে সরষে ইলিশ রেসিপিটি তৈরি করে আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।জানি না কতটুকু পেরেছি।আমার তৈরি করা সরিষা বাটা ও সরিষার তেল দিয়ে সরষে ইলিশ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের উৎসাহমূলক মন্তব্য আমাকে সুস্বাদু ও মজাদার রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে।



ফটোগ্রাফির বিবরণ


Photographer @anisshamim
Device Google Pixel 4a


আমার পরিচিতি


9550.jpg


আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।



VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


আল্লাহ হাফেজ


Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

সরষে ইলিশ খেতে আমি খুব পছন্দ করি।এই রাতের বেলায় আপনার তৈরি সরষে ইলিশ দেখেই তো আমার খেতে ইচ্ছা করছে।সরিষা ভাট এবং সরিষা তেল দিয়ে মজাদার সরষে ইলিশ রেসিপি তৈরি করেছেন। যা দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।রেসিপিটি এত সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

এত সুন্দর মজাদার রেসিপি দেখলে খাওয়ার লোভ কন্ট্রোল করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়ে ভাই। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে সরষে ইলিশ রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন‌। আসলে ইলিশ মাছ আমার খুব পছন্দের। আপনার রন্ধন প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে‌ । সরিষা বাটা দেওয়াতে খেতে খুবই মজাদার এবং সুস্বাদু হবে।
আপনার রন্ধন প্রক্রিয়া দেখে মনে হচ্ছে খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে। এত চমৎকার রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

সরিষা বাটা ও সরিষার তেল দিয়ে সরষে ইলিশ রেসিপিটি অনেক মজাদার হয়েছে। ইলিশ মাছ আমার প্রিয় মাছ। বিশেষ করে সরিষা ইলিশ খেতে আমার অনেক ভালো লাগে। আপনার রেসিপিটির কালার দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সরষে ইলিশ খেতে আমার অনেক ভালো লাগে । আপনার রেসিপিটা দেখতে অনেক লোভনীয় হয়েছে। রেসিপিটা দেখে জিভে জল চলে এসেছে। সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

ইলিশ মাছ আমার খুবই পছন্দের আর সরিষা ইলিশ হলে তো কথাই নেই। আপনার সরিষা ইলিশ দেখে খেতে ইচ্ছে করছে। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। রান্না করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাই আপনার রেসিপিটি এক কথায় চমৎকার হয়েছে ।আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। ইলিশ মাছ বলে কথা ।তার ওপর আবার সরিষা বাটা এবং সরিষার তেল দিয়ে রান্না করেছেন । রান্না টি সত্যি বেশ লোভনীয় হয়েছে । আর পরিবেশন ও দারুন ছিল । ধন্যবাদ আপনাকে।।

 3 years ago 

চমৎকার একটি রেসিপি তৈরি করলেন ভাইয়া ইলিশ মাছের। ইলিশ মাছের সবচেয়ে মজার রেসিপি হচ্ছে সরিষা বাটা দিয়ে। সাথে আপনি সরিষার তেল দিয়েছেন খেতে অনেক ভালো লাগবে। রেসিপির কালার দেখেই তো বুঝা যাচ্ছে খেতে দারুণ হবে। মজাদার একটি রেসিপি নিয়ে আপনি উপস্থিত হলেন অনেক ভালো লাগলো দেখে।

 3 years ago 

ইলিশ এখন আমাদের নাগালের বাইরে চলে গিয়েছে যা দাম এটার। আপনার সরিষা ইলিশ রেসিপি টা অনেক সুন্দর হয়েছে। দারুন ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সরিষা বাটা ও সরিষার তেল দিয়ে সরষে ইলিশের রেসিপি দেখে জিভে জল চলে আসলো। এভাবে ইলিশের রেসিপি খেতে অনেক ভালো লাগে। অনেক দিন হয়েছে এই রেসিপি খাওয়া হয়না। আপনি খুব সুন্দর ভাবে এই রেসিপি তৈরি করেছেন। আপনার উপস্থাপনা দেখতে লোভনীয় দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

সরিষা বাটা রেসিপিগুলো শুনেছি অনেক সুস্বাদু হয়ে থাকে,তবে কখনো এভাবে খাওয়া হয়নি। এমনকি কোন জায়গায় কাউকে সেভাবে তৈরি করতেও দেখে নেই। যাইহোক আপনার এই লোভনীয় রেসিপিটা আমার কাছে যেন নতুন মনে হয়েছে এবং তাই তার প্রতি বেশি প্রয়োজন বোধ করলাম।

 3 years ago 

একদিন বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ভাইয়া।আমার বিশ্বাস পুনরায় খেতে চাইবেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65181.08
ETH 1958.92
USDT 1.00
SBD 0.37