প্রেম।।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।
হ্যালো বন্ধুরা ?
আমি আনিসুর রহমান।আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে এমন এক বিষয় নিয়ে হাজির হয়েছি যা প্রতিটি মানুষের জীবনে হয়েছে, হচ্ছে এবং হবে।তা কারো জন্য সুখের আবার কারও জন্য কষ্টের। বিষয়টি হচ্ছে প্রেম ।আমার স্বল্প জ্ঞানের আলোকে এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত ভাবে তুলে ধরার চেষ্টা করবো। আশাকরি,বিষয়টি পড়ে আপনাদের কিছুটা ভালো লাগবে।
প্রেম ।দু অক্ষরের এমন রহস্যময় ও মোহনীয় শব্দ বোধকরি বাংলা ভাষার বিরল।এর যে অনির্বচনীয় শক্তি,তা আমার মনে হয় মা শব্দ ছাড়া অন্য কোন শব্দের মাঝে নেই। কেমন করে প্রেম মানুষকে বুকের পাঁজরে টেনে আনে,আবার কেমন করে দূরে ঠেলে দেয় -সে রহস্য মানুষের সাধ্যের বাহিরে।শরৎচন্দ্রের সেই বিখ্যাত উক্তি-
বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়।
তাহলে প্রেম যেমন আপন করে, তেমনি কি পরও করে দেয়?এ কেমন গোলকধাঁধা?আবার চোখের আড়াল হলেই সে হয়ে যেতে পারে মনের আড়াল।ক্ষণকালের আড়াল মাধুর্য বাড়ায়, দীর্ঘকালের আড়াল তাকে হত্যা করে। অবশ্য এর সন্তোষ বা অসন্তোষের তো কোন ব্যাকারণই নেই। নীতিতেও বাধা পড়ে না।আবার রীতিতে ও থিতু থাকে না। প্রীতির মালাও কতক্ষণ সযত্নে রাখবে;তারও নির্ভরতা একান্ত মেজাজ -মর্জির ওপর।
মানুষ প্রেমকে পেয়েও কাঁদে,আবার হারিয়ে কাঁদে।আর প্রেম,দুঃখ পেয়েও কাঁদে, দুঃখ দিয়েও কাঁদে।আবার নিজেরাই নামকরণ করে বলে দুঃখের অশ্রু,সুখের অশ্রু।এ-যে এক নিরন্তর বিড়ম্বনা। কিন্তু এই বৃথা দুর্ভোগের মধ্যেই মানুষ অনাদিকাল থেকে কি যে এক সুখানুভূতিকে লালন করে চলছে অবলীলায়!কিন্তু চঞ্চল-চপলমতি এই প্রেমের জন্মটা কোন প্রসূতির ঘরে, এর উৎস কোন অপার্থিব প্রস্রবণে,বাসা বাঁধে কোন শাখায়,কে জানে!
কোন রাজ্য থেকে এ অনুভূতি অপ্সরার নান্দনিক আবির্ভাব,কোন অমিয় ঝর্ণা ধারা থেকে এর অবাধ উৎসারণ ;এর রুপ কতটা প্রকৃত স্বরুপ, কতটা অরুপ-কেউ কি আজ অব্দি ঠাউর করতে পেরেছে?সবই আন্দাজ-অনুমানের বিফল কসরত। মগজ খাটিয়ে কালের অবিরাম লগি ফেলেও মানুষ এর তল খুঁজে পায়নি।
কালের বিবর্তনে নানা জাতের প্রেমকে ফর্দভুক্ত করা যায়। যেমন-প্রথম প্রেম,প্রথম দেখা প্রেম,বন্ধুত্ব থেকে প্রেম,বিবাহোত্তর প্রেম,অপরিণত প্রেম,কর্মক্ষেত্রে প্রেম,মোবাইলে প্রেম,ইন্টারনেটে প্রেম,অব্যক্ত প্রেম,সুপ্ত প্রেম,ভাড়াটে প্রেম,ঝগড়াটে প্রেম,ব্যর্থ প্রেম,ঈর্ষান্বিত প্রেম,জেদের বশে প্রেম,মিথ্যে প্রেম/অভিনয়,২য় ইনিংস প্রেম বা পুনরুজ্জীবিত প্রেম,ব্ল্যাকমেইল প্রেম,অনিচ্ছাপূর্বক প্রেম,জোর খাটানো প্রেম,গায়ে পড়া প্রেম/নাছোড়বান্দা প্রেম,বিদেশি প্রেম বা পরবাসী প্রেম,আলোচিত প্রেম,ঐতিহাসিক প্রেম,অমিল বা দুনিয়ায় ছাড়া প্রেম,ত্রিভুজ প্রেম,বহুভুজ প্রেম,পরকীয়া প্রেম।
এবার আপনাদের চিন্তা করার সময় দেওয়া হল।চলুন আমরা একটু ভাবি তো,আমরা কে কোন কিসিমের প্রেমে বাঁধা পড়ে আছি। মনে মনে বলছেন,না, আমি কিন্তু বাঁধা পড়িনি। বুকে হাত দিয়ে বলুন তো, সত্যি কি তাই?সেই ফাঁদে আলতোভাবে হলেও একবারও কি পা ফেলেন নি?
আজ এ পযর্ন্তই।অন্য দিন অন্য কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হবো।ভালো থাকবেন। সুস্থ থাকবেন।
আমার পরিচিতি
আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।
VOTE @bangla.witness as witness
OR
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ভাইয়া আপনি মনে হয় প্রেম বিষয়ে পিএসডি করে ফেলছেন। এত প্রকার প্রেম আছে আমি কল্পনাও করি নাই। ব্লগটি পড়ে অনেক মজা পেলাম। ভাইয়া প্রতিদিন একটি করে প্রেমের সংঙ্গা প্রকাশ করিয়েন,তাহলে বুঝতে সুবিধা হবে,হে হে হে। ধন্যবাদ।
ভাই আজকাল সব জায়গায় প্রেমের সয়লাব।ভালো করে লক্ষ্য করে দেখবেন,সব কিছুতেই প্রেমে বা ভালোবাসা দেখা যায়।আসলে আমি সবকিছু কিভাবে নিবো সেটাই মুখ্য বিষয়।আর প্রেমে পড়ে যান এভাবেই ডিগ্রি চলে আসবে। হা হা হা।অসংখ্য ধন্যবাদ ভাই, এত সুন্দর মন্তব্যের জন্য।
বাহ্ চমৎকার একটি লেখা শেয়ার করেছেন ভাইয়া আপনি প্রেম নিয়ে।প্রেমের প্রকারভেদ এতো জানা ছিলনা।লেখাটি ভালো লেগেছে অনেক।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু, বিষয়টি পড়ে এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
প্রেম-ভালোবাসা মায়া আবেগ সবকিছু ঘিরে খুব সুন্দর একটি পোস্ট লিখেছে।আপনার লেখার সাথে আমিও একমত ভাইয়া বাস্তবতা এটাই । আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে সুন্দর কিছু কথা আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
অনেক সুন্দর ছিল আপনার অনুভূতি এবং আপনার চিন্তা চেতনা। বেশ ভালো লেগেছে প্রেম বিষয় আপনার আজকের লেখা এই পোস্ট। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন বিস্তারিত প্রেম ভাবনা। অনেক খুশি হলাম আপনার সুন্দর এই পোস্ট দেখে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।