নয়টি ফুল ও ফলের রেনডম ফটোগ্রাফি।।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।
হায় বন্ধুরা
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।সৃজনশীলতা লক্ষ্যে আজ আমি আমার পোস্টে কিছু ভিন্নতা আনার জন্য আপনাদের মাঝে কিছু জানা বা নাজানা রেনডম ফুল ও ফলের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি ছবিগুলো আমার খুব ভালো লেগেছে।।আশাকরি রেনডম ফুল ও ফলের ফটোগ্রাফিগুলো আপনাদেরও ভালো লাগবে।
এখানে আমি মোট ৯ টি ফটোগ্রাফি শেয়ার করেছি আর এখানে করা প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই সাধারণ এবং পরিচিত-অপরিচিত কিছু ফুল ও ফলের। আর আপনাদের মধ্যে কার কোন ফটোগ্রাফিটি বেশি ভালো লাগেছে সেটা নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে।
এটি হচ্ছে গোলাপ ফুল যা কম বেশি সকলের নিকটই পরিচিত একটি ফুল।গোলাপ কে ফুলের রাণী বলা হয়।একেক গোলাপ একেক অর্থ বহন করে।আর গোলাপ পছন্দ করে না এমন লোক খুবই কম আছে।গোলাপ ফুল আমার কাছেও ভিষণ ভালো লাগে।তাই এই গোলাপ ফুলটি যখন দেখি সাথে সাথে ফটোগ্রাফি করে ফেলি।
Taken on: 20 September 2023
এটি হচ্ছে সুপারি গাছ।এক সময় গ্রামের প্রায় বাসায়ই সুপারি গাছ দেখা যেত।যদিও এখন খুব একটা সুপারি গাছ দেখা যায় না।খাবার শেষে পান-সুপারি, এই দেশের ঐতিহ্য।এখনও গ্রামের বিয়ে বা অনেক অনুষ্ঠানে খাবারের শেষে পান-সুপারি দিয়ে আপ্যায়ন করতে দেখা যায়।গ্রামে যাওয়ার সময় রাস্তার পাশে সুপারি গাছটি দেখে খুব ভালো লাগলো।তাই সাথে সাথে ছবিটি ফটোগ্রাফি করি।
Taken on: 20 September 2023
রাস্তার পাশে এই গাছের ফুলটি দেখে খুবই ভালো লাগলো।অনেক দিন পরে গাছটি দেখলাম।ছেলেবেলায় এ গাছে লম্বা জাতীয় একটি ডালের মতো হতো। তা দিয়ে অনেক খেলতাম। অবশ্য আমরা এটিকে বানরের লাঠি বলতাম।অনেকদিন পরে গাছটি দেখে খুবই ভালো লাগলো। আর তাই ফটোগ্রাফি করলাম
Taken on: 20 September 2023
এই ফুলের নামটি জানা নেই।তবে গ্রামের রাস্তার পাশে এ গাছ অনেক দেখা যায়।এ গাছের ফুলের সৌন্দর্য আমার কাছে খুবই ভালো লাগে।তাই দেখার সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেললাম।
Taken on: 20 September 2023
এখানে দুটি ফটোগ্রাফি পোস্ট করা হয়েছে।একটি হচ্ছে কামরাঙ্গার ফুল এবং অপরটি হচ্ছে কামরাঙ্গা ফল।একসময় গ্রামের প্রায় বাড়িতে এই ফলের গাছটি দেখা যেত।আমার কাছে এই দৃশ্য দুটি খুবই ভালো লেগেছে।তাই সাথে সাথে ফটোগ্রাফি করে ফেললাম।
Taken on: 20 September 2023
এটি হচ্ছে সকলেরই পরিচিত বেলি ফুল। বেলি ফুল দু্রকমের হয়। একসারি বা একটিয়া বেলির পাপড়ি হালকা কিন্তু মোতিয়া বেলির দল অনেক বেশি, দেখতে গোলাকার সাদা মোতিসদৃশ।বেলির মূল এবং কচি পাতা থেঁতো করে সিদ্ধ করে সেবন করলে বুকে সর্দি বসলে ভালো হয়ে যায়। যাদের রাতে ঘুম হয় না তারা বেলির পাতা বেটে পানিতে গুলিয়ে সেবন করলে ঘুম ভালো হয়।এই ফুলের দৃশ্যটিও আমার কাছে ভীষণ ভালো লেগেছে।তাই সাথে সাথে ফটোগ্রাফি করে ফেললাম।
Taken on: 20 September 2023
এটি আমাদের অতি পরিচিত পেঁপে।পেঁপে মুখের রুচি ফেরায়। সেই সঙ্গে খিদেও বাড়ায় এবং পেট পরিষ্কার রাখে। পেট পরিষ্কার থাকলে গ্যাসের সমস্যাও নিয়ন্ত্রণে থাকে। শুধু তাই নয়, যাদের অর্শের সমস্যা রয়েছে, চিকিৎসকরা তাদের পেঁপে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।কাঁচা বা পাকা যকোন পেঁপেই আমার খুবই পছন্দের খাবার।আর তাই গাছে পেঁপের দৃশ্যটি আমার কাছে ভালো লেগেছে। তাই সাথে সাথে পেঁপেসহ গাছটিরও ফটোগ্রাফি করে ফেললাম।
Taken on: 20 September 2023
এটি হচ্ছে নীলকন্ঠ ফুল।অনেকের কাছে অপরাজিতা হিসেবেও পরিচিত।এর ফুল আসে বিশেষ করে বর্ষায়। অপরাজিতা ফুল দেখতে গরুর কানের আকৃতির, তাই একে গোকর্ণীও বলা হয়। সাদা ও নীল ফুলের পার্থক্যে অপরাজিতা দুই প্রকার। তবে সাদা অপরাজিতা বেশি উপকারী।এ ফুলের সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করবে।
Taken on: 20 September 2023
এই গাছটি কমবেশি আপনাদের পরিচিত।এটি কলা গাছ।গাছটিতে কলাসহ দেখতে দারুন লাগছে না!আসলে এক রামপালের কলা মুন্সিগঞ্জ তথা সারা বাংলাদেশে বিখ্যাত ছিল। কিন্তু কালের বিবর্তনে তা হারিয়ে গেছে।এখন আর আগের মতো সেই রামপালের কলা দেখা যায় না।কিছু দিন আগে রামপাল ঘুরত গিয়েছিলাম।সেখানে কলাসহ গাছের দৃশ্যটি আমার ভিষণ ভালো লাগে।যার দরুন সাথে সাথে ফটোগ্রাফি করে ফেলি।
Taken on: 20 September 2023/center>
VOTE @bangla.witness as witness
OR
ভাই আপনি আজকে খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন আপনার ফটোগ্রাফি গুলা আমার কাছে ভীষণ ভালো লেগেছে বিশেষ করে অপরাজিতা ফুলের ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে। অপরাজিতা ফুল কিন্তু খুব গুনী ফুল। এই ফুলের দ্বারা মানুষের বেশ কিছু রোগ প্রতিরোধ করা সম্ভব। এই ফুলের চা তৈরি খুব করে খেলে কিডনি রোগের সমস্যা সমাধান হয়। আপনার ফটোগ্রাফি গুলো ভালো ছিল ধন্যবাদ শেয়ার করার জন্য।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আপনি নয়টি ফুল ও ফলের ছবি একসাথে পোস্ট করেছেন দেখেই আমরা একসাথে অনেকগুলো ফুল ও ফল দেখতে পেলাম । আর গোলাপ ফুলের কালার টা একটু ভিন্ন রকম লেগেছে আমার কাছে । ভালো লাগলো প্রত্যেকটা ছবি বিশেষ করে ফুলের ছবিগুলো দেখতে খুব বেশি ভালো লেগেছে ।
আপনার মাধ্যমে গ্রাম বাংলার কিছু পরিচিত ফল ও ফুলের ছবি দেখতে পেয়ে ভালো লাগলো।যদিও কিছু ছবি ঝাপসা ছিল তারপরও সুন্দর হয়েছে।তবে হলুদ ফুলের ফলকে বানরের লাঠি বলতেন আপনারা এটা বেশ মজার বিষয় ছিল।মনে হচ্ছে কামরাঙ্গা ফল গাছটি খুবই বড়।ভালো লাগলো ছবিগুলো, ধন্যবাদ ভাইয়া।
বেলিফুলের সুগন্ধ আমার অনেক ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো মোটামুটি ভালো ছিল। তবে ফটোগ্রাফি করার সময় অবজেক্ট গুলো পর্যাপ্ত আলো এবং ফোকাস পাইনি। সেজন্যই কেমন একটা লাগছে। তবে বেশ ভালো করার চেষ্টা করেছেন। কামরাঙ্গা আমার অনেক পছন্দের একটা ফল। পাশাপাশি অন্য ফুল এবং ফলের ফটোগ্রাফি ও আছে। সবমিলিয়ে দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে।।
অসংখ্য ধন্যবাদ ভাই,এত সুন্দর গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। এরকম সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ৷ আর এই ফটোগ্রাফিগুলোর মধ্যে আপনি যে বেলি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷
ভাই আপনার প্রতিটি ফটোগ্রাফি বেশ ভালো হয়েছে। তবে আরেকটু সময় নিয়ে ফটোগ্রাফি করলে ফটোগ্রাফির মান অনেক ভালো থাকতো কারণ দুই একটা ফটোগ্রাফি হাত নড়ে যাওয়ার কারণে একটু ঝাপসা ঝাপসা লাগছে। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
অসাধারণ ছিল আপনার শেয়ার করা নয়টি ফুলের এবং ফলের ফটোগ্রাফি। এক সাথে অনেক গুলো ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি। আমার তো গোলাপ ফুলের ফটোগ্রাফি বেলি ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।তাছাড়া পেঁপে ফলের এবং কাঁচা কলার ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
আপনি অনেক সুন্দর করে ফুল এবং ফলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো অসম্ভব ভালো লাগলো আমার। আসলে ফটোগ্রাফি যত সময় দিয়ে করা হয় ফটোগ্রাফি গুলো ততই সুন্দর হয়। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে আমার কাছে বেশি ভালো লাগলো গোলাপ ফুল ও বেলি ফুল এবং অপরাজিতা ফুলের ফটোগ্রাফি। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর বর্ণনা দিয়ে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।