সুস্বাদু ও মজাদার "আলু ডিম ও ময়দার মিশ্রনে রোল" রেসিপি।।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহ।


হ্যালো বন্ধুরা


কেমন আছেন?


আশাকরি,আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে আলু ডিম ও ময়দার মিশ্রনে রোল রেসিপি নিয়ে হাজির হয়েছি।বিকেলের নাস্তা ও অতিথি আপ্যায়নে এ খাবার খুবই উপযোগী।বিশেষ করে বাসায় এ জাতীয় খাবার তৈরি করে কিনে খাওয়ার চেয়ে অনেকটা স্বাস্থ্য সম্মত হয়ে থাকে। আশাকরি,রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে।

Polish_20230530_174110613.jpg

PXL_20230530_050627648.jpg

PXL_20230530_050633583.jpg

PXL_20230530_050520439.jpg

PXL_20230530_050612112.jpg

PXL_20230530_050532365.jpg



উপকরণের তালিকা

ক্রমিক নং উপকরণের নাম পরিমাণ
আলু ২ টি
ময়দা ১ কাপ
কালোজিরা পরিমাণ মতো
চাট মসলা ১/২ চা চামচ
টেস্টিং সল্ট সামান্য পরিমাণ
গাজর ১/২ অংশ
ব্রেডগ্রাম সামান্য পরিমাণ
ডিম ১ টি
পেঁয়াজ ২ টি
১০ কাঁচা মরিচ ৭-৮ টি
১১ লবন স্বাদমতো
১২ সয়াবিন তেল পরিমাণ মতো
১৩ ধনিয়া পাতা সামান্য পরিমাণ


উপকরণের ছবি


Polish_20230530_180117345.jpg


রেসিপির প্রস্তুত প্রণালীর প্রতিটি ধাপ নিচে তুলে ধরা হলোঃ



প্রথম ধাপ


Picsart_23-05-30_22-52-50-933.jpg



প্রথমে পেঁয়াজ কুঁচি করে নিবো।

দ্বিতীয় ধাপ


Picsart_23-04-26_16-23-55-862.jpg



এরপর কাঁচা মরিচ টুকরো করে নিবো।

তৃতীয় ধাপ


Picsart_23-02-08_00-19-19-421.jpg



এরপর গাজর কুঁচি করে কেটে নিবো।

চতুর্থ ধাপ


Picsart_23-03-12_20-18-38-870.jpg



এরপর ধনিয়া পাতা কুঁচি করে কেটে নিবো।

পঞ্চম ধাপ


Picsart_23-05-30_23-15-47-047.jpg



এরপর একটি বোল নিয়ে এতে ময়দা নিয়ে নিবো।

ষষ্ঠ ধাপ


Picsart_23-05-30_23-17-24-280.jpg



এরপর কালোজিরা ও সামান্য পরিমাণ তেল দিয়ে নিবো।

সপ্তম ধাপ


Picsart_23-05-30_23-19-21-691.jpg



এরপর টেস্টিং সল্ট ও পানি দিয়ে নিবো।

অষ্টম ধাপ


PXL_20230530_033338418.jpg



এরপর সবকিছু মিশিয়ে একটি ডো বানিয়ে নিবো।

নবম ধাপ


PXL_20230530_042124367.jpg


এরপর বড় ডো থেকে আরো তিনটি ছোট ডো বানিয়ে নিবো।

দশম ধাপ


Picsart_23-05-30_23-24-46-868.jpg



এরপর আলু দুটি টুকরো করে সিদ্ধ করে নিবো।

একাদশ ধাপ


Picsart_23-05-30_23-27-09-195.jpg



এরপর ডিমটি সিদ্ধ করে নিবো।

দ্বাদশ ধাপ


PXL_20230530_035648821_exported_2265_1685425152260.jpg


এরপর আলু ও ডিম থেকে ছিলকা ও খোসা ছাড়িয়ে একটি প্লেটে রেখে দিবো।

ত্রেয়দশ ধাপ


PXL_20230530_040228882.jpg


এরপর আলুগুলো ভালো করে মতে মিশিয়ে নিবো এবং ডিমটি গ্রেড করে নিবো।

চর্তুদশ ধাপ


Picsart_23-05-31_00-00-11-041.jpg



এরপর ধনিয়া পাতা ও পেঁয়াজ কুঁচি দিয়ে নিবো।

পঞ্চদশ ধাপ


Picsart_23-05-31_00-02-42-614.jpg



এরপর গাজর ও কাঁচা মরিচ কুঁচি দিয়ে নিবো।

ষষ্ঠদশ ধাপ


Picsart_23-05-31_00-06-03-453.jpg



এরপর চাট মসলা ও লবন দিয়ে নিবো।

সপ্তদশ ধাপ


Picsart_23-05-31_00-09-05-117.jpg


এরপর সবগুলো উপকরণ মিশিয়ে আলুর ভর্তার মতো করে নিবো।

আঠারতম ধাপ


PXL_20230530_042347488.jpg


এরপর একটি বেলুন পিঁড়ির সাহায্যে ময়দার একটি ছোট ডো নিয়ে রুটির মতো তৈরি করে নিবো।

উনিশতম ধাপ


Picsart_23-05-31_00-16-35-836.jpg


এরপর রুটির মাঝ বরাবর আলুর ভর্তা দিয়ে হাতের সাহায্যে চেপ্টা করে এক পাশ থেকে বটে নিবো।

বিশতম ধাপ


Picsart_23-05-31_00-19-59-392.jpg


এরপর পুরোপুরি বটা হয়ে গেলে ছুরির সাহায্যে তিন টুকরো করে তিনটি ছোট রোল বানিয়ে নিবো।এভাবেই বাকি ডো দুটি একই ভাবে বানিয়ে টুকরো করে রোল বানিয়ে নিবো।

একুশতম ধাপ


PXL_20230530_042836820.jpg


এরপর একটি বাটিতে সামান্য পরিমাণ ময়দা পানির সাহায্যে গুলিয়ে নিবো।

বাইশতম ধাপ


Picsart_23-05-31_00-30-20-184.jpg


এরপর ছোট একটি রোল নিয়ে এর একপাশে ময়দার গোলার সাথে ভিজিয়ে নিয়ে এরপর ব্রেডগ্রামের বাটিতে দিয়ে নিবো।একই ভাবে রোলের অপরপাশ ও একইভাবে করে নিবো।

তেইশতম ধাপ


PXL_20230530_043108463.jpg


এরপর সবগুলো রোল একইভাবে করে একটি ঝাঁঝুড়ে রেখে দিবো।

চব্বিশতম ধাপ


Picsart_23-04-10_19-51-06-486.jpg


এরপর চুলাতে একটি ফ্রাইপ্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে নিবো।

পঁচিশতম ধাপ


Picsart_23-05-31_00-42-08-562.jpg


এরপর তেলের মধ্যে একে একে রোলগুলো দিয়ে ভালো করে ভেজে নিবো।

শেষ ধাপ


PXL_20230530_045754477.jpg


এরপর ভালো করে ভাজা হলে একটি প্লেটে নামিয়ে নিবো। এভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ও মজাদার আলু ডিম ও ময়দার মিশ্রনে রোল রেসিপি।

পরিবেশন



Polish_20230530_174110613.jpg

PXL_20230530_050627648.jpg

PXL_20230530_050633583.jpg

PXL_20230530_050520439.jpg

PXL_20230530_050612112.jpg

PXL_20230530_050532365.jpg


পরিশেষে আমি চেষ্টা করেছি সুস্বাদু ও মজাদার করে আলু ডিম ও ময়দার মিশ্রনে রোল রেসিপিটি তৈরি করে আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। জানি না কতটুকু পেরেছি। আমার তৈরি করা আলু ডিম ও ময়দার মিশ্রনে রোল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের উৎসাহমূলক মন্তব্য আমাকে সুস্বাদু ও মজাদার রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে।



ফটোগ্রাফির বিবরণ


Photographer @anisshamim
Device Google Pixel 4a

আমার পরিচিতি


PXL_20210326_120329396.MP.jpg


আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



আল্লাহ হাফেজ


Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার রেসিপি দেখে জিভে জল চলে আসলো। এভাবে কখনো আলু,ডিম আর ময়দা দিয়ে রেসিপি খাওয়া হয়নি। আপনার এই রোল দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। বিকালের নাস্তা হিসেবে এই রোল খুবই উপকারী। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু, রেসিপিটি দেখে এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

আলু ডিম ও ময়দার মিশ্রনে রোল রেসিপি বাহ্ সত্যি অসাধারণ হয়েছে। ভাইয়া আপনার পোস্ট এর মাধ্যমে নতুন একটি রেসিপি শিখে নিলাম। আমিও বাসায় চেষ্টা করবো ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

আলু ডিম ও ময়দা দিয়ে দারুন একটি নাস্তার আইটেম তৈরি করেছেন ভাই। সত্যি বলতে এই খাবারগুলো মুখরোচক এবং স্বাস্থকর। আর যে উপাদান দিয়ে তৈরি করেছেন তা নিঃসন্দেহে পুষ্টিকর। সবমিলিয়ে এটা পুষ্টিকর খাবার রেসিপি। ধন্যবাদ ভাই চমৎকার রেসিপিটি ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, রেসিপিটি দেখে এত চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

মজার একটি নাস্তার আইটেম শেয়ার করেছেন ভাইয়া।দারুন হয়েছে রেসিপিটি।বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে বেশ স্বাস্থ্যকর খাবার হবে এই রেল রেসিপিটি।আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন। খুব ভালো লেগেছে রেসিপিটি।ধন্যবাদ ভাইয়া মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আলু ডিম ও ময়দার মিশ্রনে রোল রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন অসাধারণ লেগেছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

বিকেলের নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি তৈরি করেছেন ভাই। রেসিপিটা দেখতে বেশ লোভনীয় লাগছে। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। এই ধরনের রেসিপি বিকেলের নাস্তায় পেলে তো আর কোনো কথাই নেই। রেসিপিটা দেখে খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাই, বাসায় তৈরি করা যে কোন খাবারই খুবই স্বাস্থ্যসম্মত হয়, আর খেতে তো দুর্দান্ত স্বাদ পাওয়া যায়। আপনার তৈরি সুস্বাদু মজাদার আলু ডিম ও ময়দার মিশ্রনে রোল রেসিপি দেখে খুব খেতে ইচ্ছে করছে। মুখরচোক এই খাবারগুলো খেতে ভীষণ ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ ভাই মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার তো খুব লোভ লেগে গিয়েছে আপনার এই মজাদার, লোভনীয় এবং ইউনিক রেসিপি টা দেখে। আপনি খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যা দেখে আমার জিভে জল চলে এসেছে। আলু ডিম ও ময়দার মিশ্রণে রোল তৈরি আগে কখনো খাওয়া হয়নি। বিকেলের নাস্তা হিসেবে কিন্তু একেবারেই পারফেক্ট এই রেসিপিটা। ভাবছি আপনার উপস্থাপনা দেখে এই রেসিপিটা একবার তৈরি করব। আপনার উপস্থাপনা দেখে যে কেউ এমনিতে এটি খুব সহজে তৈরি করতে পারবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64428.11
ETH 1880.16
USDT 1.00
SBD 0.37