সুস্বাদু ও মজাদার "মটরশুঁটি দিয়ে চিতল মাছের ভুনা " রেসিপি।।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহ।
হ্যালো বন্ধুরা
কেমন আছেন?
আশাকরি,আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।কিছুদিন আগে বাসায় চিতল মাছ নিয়ে এসেছিলাম।আজ মনে মনে চিন্তা করলাম সেই মাছ দিয়ে রেসিপি তৈরি করবো।আর সেই হিসেবে আজ আমি আপনাদের মাঝে মটরশুঁটি দিয়ে চিতল মাছের ভুনা রেসিপি নিয়ে হাজির হয়েছি।আমার জানা মতে অনেকেই চিতল মাছের কোপ্তা খেয়ে থাকবেন। যা অনেকের খুবই প্রিয়।আর আপনারা এভাবেও রেসিপিটি তৈরি করে খেয়ে দেখতে পারেন।আশা করি,এভাবেও খুবই সুস্বাদু ও মজাদার লাগবে।
উপকরণের তালিকা
| ক্রমিক নং | উপকরণের নাম | পরিমাণ |
|---|---|---|
| ১ | চিতল মাছ | ৫-৬ টুকরো |
| ২ | মটরশুঁটি | পরিমাণ মতো |
| ৩ | টমেটো | ১ টি |
| ৪ | পেঁয়াজ কুঁচি | ৫-৬ টি |
| ৫ | কাঁচা মরিচ | ২ -৩ টি |
| ৬ | ধনিয়া পাতা | সামান্য পরিমাণ |
| ৭ | হলুদগুঁড়া | ১ চা চামচ |
| ৮ | মরিচ গুঁড়া | দেড় চা চামচ |
| ৯ | জিরাগুঁড়া | ১/২ চা চামচ |
| ১০ | ধনিয়া গুঁড়া | ১/২ চা চামচ |
| ১১ | লবণ | স্বাদমতো |
| ১১ | সয়াবিন তেল | পরিমাণ মতো |
উপকরণের ছবি
রেসিপির প্রস্তুত প্রণালীর প্রতিটি ধাপ নিচে তুলে ধরা হলোঃ
প্রথম ধাপ
প্রথমে চিতল মাছটিকে পিছ পিছ করে নিবো এবং এর থেকে ছয় পিছ মাছ নিয়ে হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে কিছুক্ষনের জন্য মাখিয়ে রাখবো
দ্বিতীয় ধাপ
এরপর চুলাতে একটি ফ্রাইপ্যান বসিয়ে এতে সয়াবিন তেল দিয়ে নিবো।
তৃতীয় ধাপ
এরপর মাছের পিছগুলো দিয়ে নিবো।
চতুর্থ ধাপ
এরপর মাছের পিছগুলো ভালো করে ভাজা হলে একটি বাটিতে নামিয়ে নিবো।
পঞ্চম ধাপ
এরপর চুলাতে পুনরায় একটি ফ্রাইপ্যান বসিয়ে এতে সয়াবিন তেল দিয়ে নিবো।
ষষ্ঠ ধাপ
এরপর ফ্রাইপ্যানে কুঁচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিবো।
সপ্তম ধাপ
এরপর লবন,হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে নিবো।
অষ্টম ধাপ
এরপর জিরা ও ধনিয়া গুঁড়া দিয়ে নিবো।
নবম ধাপ
এরপর পানি দিয়ে একটু জ্বাল দিয়ে নিবো এবং ছোট টুকরো করে টমেটো দিয়ে আবার জ্বাল দিয়ে কসিয়ে নিবো।
দশম ধাপ
এরপর মটরশুঁটি দিয়ে নিবো।
একাদশ ধাপ
এরপর পুনরায় পানি দিয়ে আবার জ্বাল দিয়ে নিবো।
দ্বাদশ ধাপ
এরপর ভেজে রাখা মাছের পিছগুলো দিয়ে নিবো।
ত্রেয়দশ ধাপ
এরপর কাচাঁ মরিচ দু'ফালি করে দিয়ে নিবো।
চর্তুদশ ধাপ
এরপর ফ্রাইপ্যানের ঢাকনা ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য জ্বাল দিয়ে নিবো।
শেষ ধাপ
এরপর কিছুক্ষন জ্বাল দিয়ে ঢাকনা খুলে কুঁচি করে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে নিবো। এভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ও মজাদার মটরশুঁটি দিয়ে চিতল মাছের ভুনা রেসিপিটি।
পরিবেশন
পরিশেষে আমি চেষ্টা করেছি সুস্বাদু ও মজাদার করে মটরশুঁটি দিয়ে চিতল মাছের ভুনা রেসিপিটি তৈরি করে আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। জানি না কতটুকু পেরেছি। আমার তৈরি করা মটরশুঁটি দিয়ে চিতল মাছের ভুনা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের উৎসাহমূলক মন্তব্য আমাকে সুস্বাদু ও মজাদার রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে।
ফটোগ্রাফির বিবরণ
| Photographer | @anisshamim |
|---|---|
| Device | Google Pixel 4a |
আমার পরিচিতি
আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।
VOTE @bangla.witness as witness
OR
মটরশুঁটি দিয়ে চিতল মাছের ভুনা রেসিপি দেখেই তো খেতে ইচ্ছে করছে ভাইয়া। আসলে যেকোন বড় মাছ দিয়ে মটরশুঁটি রান্না করলে খেতে খুব সুস্বাদু লাগে আমার কাছে। আর চিতল মাছ তো আমার খুব প্রিয়। আপনার রেসিপির কালারটাও দুর্দান্ত হয়েছে। অনেক ধন্যবাদ ভাইয়া,এতো লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।