কিছু রেনডম ফুল ও ফলের ফটোগ্রাফি।।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।
হায় বন্ধুরা
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।সৃজনশীলতা লক্ষ্যে আজ আমি আমার পোস্টে কিছু ভিন্নতা আনার জন্য আপনাদের মাঝে কিছু দিন আগে তোলা রেনডম ফুল ও ফলের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি।আশাকরি রেনডম ফুল ও ফলের ফটোগ্রাফিগুলো আপনাদেরও ভালো লাগবে।
এখানে আমি মোট ১১ টি ফটোগ্রাফি শেয়ার করেছি আর এখানে করা প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই সাধারণ এবং পরিচিত-অপরিচিত কিছু ফুল ও ফলের। আর আপনাদের মধ্যে কার কোন ফটোগ্রাফিটি বেশি ভালো লাগেছে সেটা নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে।
এটি হচ্ছে লাল জারুল ফুল। বাংলাদেশ, ভারত ছাড়াও চীন মালয়েশিয়ার প্রভৃতি অঞ্চলে জারুলের সন্ধান মেলে। জারুল গাছের শিকড় সিদ্ধ করে সেই পানি মধুর সাথে মিশিয়ে খেলে কাশি ভালো হয়ে যায়।আমার কাছে এই লাল জারুল ফুলগুলো খুবই ভালো লেগেছে।তাই সাথে সাথে ফটোগ্রাফি করে ফেললাম।
Taken on: 4 July 2023
এটি হচ্ছে জেসমিন বা জুঁই ফুল। জুঁই ফুল, ভারতে জুহি, মালতি এবং চামেলি নামেও পরিচিত। জুঁই ফুল ধর্মীয় ও বিয়ের অনুষ্ঠানের অংশ।জুঁই সারাংশ পারফিউম তৈরিতে ব্যবহৃত হয়। এই ফুলের ঔষধি গুণাবলী এবং এর সারাংশের কারণে, এটি সাধারণত সৌন্দর্য এবং নিরাময় পণ্যগুলিতেও ব্যবহৃত হয়।আর এই ফুলের দৃশ্যটিও আমার কাছে ভীষণ ভালো লেগেছে, তাই সাথে সাথে ছবিটি ফটোগ্রাফি করি।
Taken on: 4 July 2023
এটি হচ্ছে মাধবী লতা ফুল।দেখতে অনেকটা চাঁপা ফুলের পাতার মতো। এ ফুলের সৌন্দর্য সহজেই সকলের নজর কাড়ে।বাড়িতে শোভাবর্ধনের জন্য এই ফুল গাছ অনেকে লাগিয়ে থাকে।
Taken on: 4 July 2023
এই ফুলের নামটি আমার জানা নেই।দেখেতে আমার কাছে খুব ভালো লেগেছে।তাই সাথে সাথে ফটোগ্রাফি করে ফেললাম।
Taken on: 4 July 2023
এই ফুলের নামটি বেগুনি জারুল ফুল।জারুল ফুলের বেগুনি বর্ণ যেমন আকর্ষণীয়,তেমনি অনিদ্রা, কাশি ও অজীর্ণতায় জারুল উপকারী।এই ফুলের দৃশ্যটিও আমার কাছে খুব ভালো লেগেছে।তাই সাথে সাথে ফটোগ্রাফি করে ফেললাম।
Taken on: 4 July 2023
এটি হচ্ছে কাঠ গোলাপ ফুল। ফুটন্ত ফুলের সুঘ্রাণে চারপাশ মৌ মৌ করে। ফুলের আকার মাঝারি। পাঁচটি পাপড়ি থাকে। আমার কাছে এই ফুলের দৃশ্যটি খুব ভালো লেগেছে।তাই সাথে সাথে ফটোগ্রাফি করে ফেললাম।
Taken on: 4 July 2023
বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য এ গাছটিও বাড়িতে লাগানো হয়। আমার কাছে খুব ভালো লেগেছে।তাই সাথে সাথে এ গাছটিও ফটোগ্রাফি করে ফেললাম।
Taken on: 4 July 2023
এটি হচ্ছে জারবেরা ফুল।এই মূহুর্তে সারাবিশ্বের ফুলের বাজারে চাহিদার তুঙ্গে যে ফুলগুলো রয়েছে তারমধ্যে জারবেরা অন্যতম। এজন্যই দিন দিন বাংলাদেশ সহ সারা বিশ্বেই জারবেরা চাষ বৃদ্ধি পাচ্ছে। জারবেরা ফুলের পূর্ণ বিকাশের জন্য পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলোর প্রয়োজন হয়।এই ফুলের দৃশ্যটিও আমার খুবই ভালো লাগে।তাই সাথে সাথে এ গাছটিও ফটোগ্রাফি করে ফেললাম।
Taken on: 4 July 2023
এই গাছ ও ফল আপনাদের সকলেরই পরিচিত।আমাদের জাতীয় ফল কাঁঠাল।গ্রীষ্মের ফল কাঁঠাল পেকে প্রায় শেষ পর্যায়ে।সুমিষ্ট এই ফলটি পুষ্টিগুণে ঠাসা।যদিও বর্তমানে অতি গরমের কারনে অনেকেই কাঁঠাল খেতে চান না।অবশ্য কাঁঠালে
থাকা পটাসিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এতে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে। প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার কারণে নিয়মিত কাঁঠাল খেলে ত্বক ভাল থাকে। এ ছাড়াও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কাঁঠালে থাকা ভিটামিন সি।
Taken on: 4 July 2023
এটি হচ্ছে অ্যাডেনিয়াম বা মরু গোলাপ।কিছুটা গোলাপের মতো দেখতে বহু রঙে রঙিন মরুর গোলাপ বা মরুভূমির গোলাপ বা এডেনিয়াম, যা বেশ কয়েক বছরে ফুলপ্রেমী ব্যক্তিদের মনোযোগ আকর্ষণ করে নিয়েছে। কম যত্ন, কয়েকদিন পরপর পানি দেয়ার সুবিধা, ফুলের পরিমাণ বেশি, পাতার সৌন্দর্য আর সাধারণ গাছের চেয়ে অন্যরকম দেখতে গাছের গোড়া, সব মিলিয়ে বাগানীদের কাছে এডেনিয়াম এক অন্যরকম ভালোবাসার নাম।
Taken on: 4 July 2023
এটি হচ্ছে একটি ফলের ফুল। ফলটি বিদেশি ফল হলেও আমাদের দেশে বর্তমানে অনেক জায়গায় চাষ হয়।বলুন তো বন্ধুরা এটি কোন ফলের ফুল?
Taken on: 4 July 2023
VOTE @bangla.witness as witness
OR
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ওয়াও ভাইয়া আপনি দেখছি এগারো টি ফুলের অসম্ভব সুন্দর ফটোগ্রাফি করেছেন। আমার কাছে আপনার তো সব গুলো ফটোগ্রাফি ভালো লেগেছে। আর তার সাথে সুন্দর করে বিবরণ দিয়েছেন।অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনি যেটাকে জুঁইফুল বলছেন সেটা আসলে নাগ চাঁপা ফুল। আর সাদা ফুলটা হচ্ছে রঙ্গন ফুল। শেষেরটা হচ্ছে ড্রাগন ফলের ফুল। খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসলে এই ফুলের নাম নিয়ে আমরা কনফিউশান ছিল। তাই গুগলে সার্চ দিলে জুই ফুল দেখায়।তাই লেখা। অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনার ফুল এবং ফলের ফটোগ্রাফি গুলো অসম্ভব ভালো লাগলো। আপনি খুব চমৎকার চমৎকার ফটোগ্রাফি করেছেন। সবগুলো ফটোগ্রাফি কাছে অসাধারণ হয়েছে। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে বেশি ভালো লাগলো আমার কাছে মরুর গোলাপ কাঠ গোলাপ এবং বেগুনি জারুল ফুলের ফটোগ্রাফি গুলো। অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।
অসংখ্য ধন্যবাদ আপু,ফটোগ্রাফি পোস্টে এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ভাইয়া আপনার সাত নাম্বার ফটোগ্রাফির মধ্যে যে গাছের কথাটা বললেন সেই গাছটার নাম কি সেটা জানা আমার খুব দরকার ছিল। কারন প্রায় জাগায় সুন্দর্য বৃদ্ধির জন্য এই গাছটা লাগনো হয়। আমিও চেয়েছিলাম গাছটা লাগাবো। ধন্যবাদ।
ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রেনডম কিছু ফুলের। আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার ফল এবং ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগলো। আসলে ফটোগ্রাফি করা এক ধরনের শিল্প। সত্যি বলতে আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। বিশেষ করে কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি এবং জেসমিন ফটোগ্রাফি ও পিনাস গাছের ফটোগ্রাফি বেশি ভালো লাগলো। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনার ফুল ও ফলের প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে আপনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। যাই বলো সব থেকে আমার কাছে বেশি ভালো লেগেছে জুড়ি ফুলের ফটোগ্রাফিটি এবং আপনি সুন্দরভাবে বর্ণনা করেছেন। এভাবেই এগিয়ে যান।
বেশ কিছু ফুলের ফটোগ্রাফি আজকে শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে জুঁই ফুল এবং মাধুবী লতা ফুলের ফটোগ্রাফি আমার অনেক বেশি ভালো লেগেছে।
আমার ফটোগ্রাফি পোস্টটি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ভাইয়া। অসংখ্য ধন্যবাদ।