"কলম ও জল রং এর সাহায্যে বিভিন্ন ফুল" এর চিত্রাঙ্কন।।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।
হ্যালো বন্ধুরা
কেমন আছেন?
আমি আনিসুর রহমান। আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ”এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।সৃজনশীলতা লক্ষ্যে প্রতিনিয়ত আমি আমার পোস্টে কিছু ভিন্নতা আনার চেষ্টা করি।সেই হিসাবে আজ ও আপনাদের মাঝে একটি নতুন চিত্রাঙ্কন নিয়ে হাজির হয়েছি।চিত্রঙ্কনটি হলো কলম ও জল রং এর সাহায্যে বিভিন্ন ফুল এর চিত্রাঙ্কন। আশাকরি, এই চিত্রঙ্কনটিও আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
সাদা কাগজ
পেন্সিল
রাবার
কার্টার
রং এর তুলি
কলম
জল রং
চিত্রাঙ্কনটির ধাপগুলো নিচে উল্লেখ করা হলোঃ
প্রথম ধাপ
প্রথমে একটি সাদা কাগজ নিয়ে নিবো।
দ্বিতীয় ধাপ
এরপর পেন্সিলের সাহায্যে কিছু ফুল ও পাতা এঁকে নিবো।
তৃতীয় ধাপ
এরপর সবগুলো ফুল ও পাতা এঁকে নিবো।
চতুর্থ ধাপ
এরপর কিছু ফুল জল রং এর সাহায্যে আকাশী রং করে নিবো।
পঞ্চম ধাপ
এরপর আরও কিছু ফুল জল রং এর সাহায্যে হলুদ রং করে নিবো।
ষষ্ঠ ধাপ
এরপর বাকি ফুলগুলো আমি আমার পছন্দমতো রং করে নিবো।
সপ্তম ধাপ
এরপর যে ফুলগুলোকে আমি আকাশী রং করেছিলাম সে ফুলগুলোর মধ্যে হালকা লাল রং যোগ করে ফুলগুলোকে বেগুনি রঙের করে নিবো।
অষ্টম ধাপ
এরপর ফুলের ডালগুলোকে জল রং এর সাহায্যে সবুজ রঙের করে নিবো।
নবম ধাপ
এরপর ফুলের ডালের পাতাগুলোকে জল রং এর সাহায্যে সবুজ রঙের করে নিবো।
দশম ধাপ
এরপর সমস্ত ফুল ও পাতাগুলো কলমের সাহায্য গাঢ়ো করে নিবো।
একাদশ ধাপ
এরপর সমস্ত ফুলের মাঝে কলমের সাহায্য রেনু এঁকে নিবো।
শেষ ধাপ
এরপর চিত্রাঙ্কনটি সম্পূর্ণ হলে আমি আমার সিগনেচার দেওয়ার জন্য প্রস্তুত হবো।
চুড়ান্ত ধাপ
এরপর চিত্রাঙ্কনটির পাশে আমার সিগনেচার ও তারিখ দিয়ে নিবো।এভাবেই কলম ও জল রং এর সাহায্যে বিভিন্ন ফুল এর চিত্রাঙ্কনটি সম্পূর্ণ হলো।
পরিশেষে,আমি চেষ্টা করেছি কলম ও জল রং এর সাহায্যে বিভিন্ন ফুল এর চিত্রাঙ্কনটি আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।আশাকরি,আপনাদের চিত্রাঙ্কনটি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের উৎসাহমূলক মন্তব্য আমাকে আরো নতুন নতুন চিত্রাঙ্কন করে আপনাদের মাঝে শেয়ার করতে অনুপ্রেরণা যোগাবে। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আজ এ পযর্ন্তই।
ফটোগ্রাফির বিবরণ
| Photographer | @anisshamim |
|---|---|
| Device | Google Pixel 4a |
আমার পরিচিতি
আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।
VOTE @bangla.witness as witness
OR
জল রং দিয়ে এভাবে আর্ট করলে কিন্তু খুবই সুন্দর ভাবে ফুটে উঠে। আপনার কলম ও জল রং এর সাহায্যে বিভিন্ন ফুলের চিত্রাংকন কিন্তু অসম্ভব সুন্দর ভাবে ফুটে উঠেছে। ফুলগুলো ঘনঘন হওয়ার কারণে একটু বেশি ভালো লেগেছে আমার কাছে। অনেক সময়, নিখুঁত এবং ধৈর্য ধরে এই কাজটি আপনি সম্পূর্ণ করেছেন দেখে বুঝতে পারছি। বলতে হয় এক কথায় অসাধারণ ছিল।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া,এত সুন্দর উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
কলম ও জল রঙ দিয়ে দারুন ফুল অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে খুব ভাল লাগলো। আপনি সবসময় খুব সুন্দর আঁকেন।আজ ও খুব সুন্দর ফুল এঁকেছেন। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ওয়াও! অসাধারণ ভাইয়া কলম এবং জল রঙ দিয়ে এমন সুন্দর আর্ট করেছেন দেখতে দারুন হয়েছে। আপনি দিন দিন অনেক সুন্দর সুন্দর আর্ট শেয়ার করতেছেন। আসলে অসম্ভবের কিছু নেই চেষ্টা করলে সব কিছু সম্ভব। আজ চেষ্টা করতেছেন বলেই অনেক সুন্দর মানের আর্ট করতে পেরেছেন। আমি প্রথমে মনে করেছিলাম বাস্তব ফুলের ছবি শেয়ার করেছেন। পরে আপনার টাইটেল পড়ে দেখতে পেলাম আপনি আর্ট করেছেন। অনেক সুন্দর লেগেছে আমার কাছে আপনার শেয়ার করা আর্ট।
কমেন্ট করে উৎসাহ প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
কলম ও জলরং দিয়ে খুব সুন্দর চিত্র অংকন করেছেন। চিত্রে বিভিন্ন রকম ফুল একেছেন। চিত্র অংকন এর ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি চিত্র অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এত সুন্দর উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
জল রং এবং কলম ব্যবহার করে অনেক সুন্দর একটি চিত্র প্রস্তুত করে আমাদের মাঝে প্রদর্শন করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে।।
দেখে মনে হচ্ছে এ যেন কোন ফুলের বাগান বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ফুটেছে এজন্যই দেখতে এত আকর্ষণীয় লাগছে।।
সুন্দর উপস্থাপনা করেছেন প্রস্তুতের ধাপগুলো ও শুভেচ্ছা রইল আপনার জন্য।।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া,এত সুন্দর উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
খুব সুন্দর ফুলের চিত্র অঙ্কন করেছেন কালার কম্বিনেশন বেশ দুর্দান্ত হয়েছে। এই ধরনের ফুলের চিত্র অঙ্কন করতে আমার কাছে খুবই ভালো লাগে। তবে সময়ের কারণে এখন আর আঁকতে পারি না। বিভিন্ন রং করাতে ফুলগুলো দেখতে বেশ চমৎকার লাগছে। এত সুন্দর আর্ট তোমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া,এত সুন্দর উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
ভাইয়া কলম ও জল রং দিয়ে খুব সুন্দর আর্ট ফুলের আর্ট করেছন। আমার কাছে আপনার এই আর্ট অনেক ভালো লেগেছে। হালকা কালার করাতে দেখতে অনেক ভালো লাগছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।
কলম আর জল রং এর মাধ্যমে দারুন কিছু ফুলের চিত্র অঙ্কন করে আমাদেরকে দেখিয়েছেন। একদম দেশি কসমস ফুলের মত মনে হচ্ছে। তবে আপনার এত সুন্দর প্রতিভা দেখে আমি মুগ্ধ হলাম। খুবই ভালো লেগেছে আপনার এত সুন্দর ফুল আর্ট করার দৃশ্য দেখে।
এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।
নিজের মধ্যে লুকিয়ে থাকা সৃজনশীলতার প্রতিভাব বিকাশ করার অন্যতম মাধ্যম যেন আমার বাংলা ব্লগ কমিউনিটি। এই কমিউনিটিতে সকলেই নিজেদের প্রতিভা প্রকাশ করে যাচ্ছে প্রতিনিয়ত যেগুলো সত্যিই অনেক বেশি প্রশংসনীয়। পেন্সিল এবং জলরং ব্যবহার করে খুবই সুন্দর অংকন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। প্রতিনিয়ত আপনার এই সৃজনশীলতার প্রতিভা আমাদের মাঝে শেয়ার করে যাবেন বলে আশা রাখি।
এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।