সুস্বাদু ও মজাদার "স্পেশাল সালাদ" রেসিপি।।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহ।
হ্যালো বন্ধুরা
কেমন আছেন?
আশাকরি,আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।আমার বাংলা ব্লগে এক এক জন ব্লগার তাদের সৃজনশীলতা মাধ্যমে তাদের প্রতিভাকে তুলে ধরছে।যার কারনে আপনার এখানে অনেক ইউনিক রেসিপির পাশাপাশি চমৎকার কিছু পোস্ট দেখতে পাই।এতে না জানা অনেকেই জ্ঞানের পরিধি বৃদ্ধি পেয়ে থাকে। সেই হিসেবে আমি ও চেষ্টা করি নতুন কিছু পোস্ট নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। সেই আলোকে আজ আমি আপনাদের মাঝে স্পেশাল সালাদ রেসিপি নিয়ে হাজির হয়েছি।রেসিপিটি দেখতে যেমন সুন্দর খেতেও খুবই মজাদার ও পুষ্টিকর।বিশেষ করে যার ডায়েট করেন তার সকাল বা বিকেলে এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন।আর হা যেহেতু শীতকাল। তাই বিভিন্ন রকমের সবজি ও পাওয়া যায়। তাই এই স্পেশাল সালাদ রেসিপিটিতে আপনি আরও সবজি যুক্ত করতে পারেন।যাইহোক,আর কথা না বাড়িয়ে রেসিপিটির সম্পূর্ণ প্রস্তুতপ্রনালী আপনাদের মাঝে তুলে ধরছি। আশাকরি,রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
উপকরণের তালিকা
| ক্রমিক নং | উপকরণের নাম | পরিমাণ |
|---|---|---|
| ১ | বাঁধাকপি | ১/৫ অংশ |
| ২ | গাজর | ২ টি |
| ৩ | টমেটো | ১ টি |
| ৪ | ক্যাপসিক্যাম | ১/৪ অংশ |
| ৫ | পেঁয়াজ | ২ টি |
| ৬ | মুরগির গোস্ত | শিনার ১ পিছ |
| ৭ | ডিম | ২ টি |
| ৮ | চিনি | ১ চা চামচ |
| ৯ | গোলমরিচ গুঁড়ো | সামান্য পরিমাণ |
| ১০ | লবন | স্বাদমতো |
| ১১ | সয়াসস | ১ চা চামচ |
| ১২ | টমেটো সস | ২ চা চামচ |
| ১৩ | মেওনিস | ৪ চা চামচ |
| ১৪ | সয়াবিন তেল | ভাজার পরিমাণ |
| ১৫ | সাদা সিরকা | ৩ চা চামচ |
উপকরণের ছবি
রেসিপির প্রস্তুত প্রণালীর প্রতিটি ধাপ নিচে তুলে ধরা হলোঃ
প্রথম ধাপ
প্রথমে গাজর নিয়ে কুঁচি করে কেটে নিবো।
দ্বিতীয় ধাপ
এরপর ক্যাপসিক্যাম নিয়ে তা কুঁচি করে নিবো।
তৃতীয় ধাপ
এরপর টমেটো নিয়ে তা ছোট ছোট টুকরো করে নিবো।
চতুর্থ ধাপ
এরপর পেঁয়াজ কুচি করে নিবো।
পঞ্চম ধাপ
এরপর বাঁধাকপিটি কুঁচি করে নিবো।
ষষ্ঠ ধাপ
এরপর কুঁচি করে রাখা বাঁধাকপি ভালো করে ধুয়ে পানির সাথে সিরকা দিয়ে আধা ঘণ্টা ভিজিয়ে রাখবো।
সপ্তম ধাপ
মুরগির সিনার গোস্তটিকে ছোট ছোট টুকরো করে নিবো।
অষ্টম ধাপ
এরপর চুলাতে একটি ফ্রাইপ্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে নিবো এবং এতে টুকরো করে কেটে রাখা মুরগির গোস্ত দিয়ে দিবো।
নবম ধাপ
এরপর লবন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে নিবো।
দশম ধাপ
এরপর সয়াসস দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিবো।
একাদশ ধাপ
এরপর ভালো করে ভেজে একটি বাটিতে নামিয়ে নিবো।
দ্বাদশ ধাপ
এরপর দুটো ডিম সিদ্ধ করে নিবো।
ত্রেয়দশ ধাপ
এরপর ডিম সিদ্ধ হলে ডিমের খোসা ছাড়িয়ে ডিম দুটো ছোট ছোট টুকরো করে নিবো।
চর্তুদশ ধাপ
এরপর একটি বড় বাটিতে কেটে রাখা গাজর,ক্যাপসিক্যাম, টমেটো ও পেঁয়াজ নিয়ে নিবো।
পঞ্চদশ ধাপ
এরপর ভিজিয়ে রাখা বাঁধাকপি থেকে ভালো করে পানি ঝড়িয়ে সবজির মধ্যে দিয়ে দিবো।
ষষ্ঠদশ ধাপ
এরপর ভেজে রাখা মুরগির গোস্ত দিয়ে নিবো।
সপ্তদশ ধাপ
এরপর টুকরো করে কেটে রাখা ডিম ও সামান্য লবন দিয়ে নিবো।
অষ্টাদশ ধাপ
এরপর টমেটো সস ও মেওনিস দিয়ে দিবো।
শেষ ধাপ
এরপর সামান্য পরিমাণ চিনি দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিবো। এভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ও মজাদার স্পেশাল সালাদ রেসিপিটি।
পরিবেশন
পরিশেষে আমি চেষ্টা করেছি সুস্বাদু ও মজাদার করে স্পেশাল সালাদ রেসিপিটি তৈরি করে আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। জানি না কতটুকু পেরেছি। আমার তৈরি করা স্পেশাল সালাদ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের উৎসাহমূলক মন্তব্য আমাকে আরো সুস্বাদু ও ইউনিক রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে।
ফটোগ্রাফির বিবরণ
| Photographer | @anisshamim |
|---|---|
| Device | Google Pixel 4a |
আমার পরিচিতি
আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।
VOTE @bangla.witness as witness
OR
একদম নতুন ধাচের একটি রেসিপি দেখতে পেলাম! এভাবে তো সালাদ বানায়ে খাওয়া হয়নি। দেখেই খেতে ইচ্ছে করছে ভাইয়া 😁
বাসায় একদিন এভাবে তৈরি করে খেয়ে দেখবেন ভাইয়া খুবই মজা পাবেন ইনশাআল্লাহ।
এরকম রেসিপি হলে আমার মনে হয় না কোন মানুষের ডায়েট করতে কষ্ট হবে, নিঃসন্দেহে এরকম পুষ্টিকর একটি ডায়েট যেকোন মানুষের পছন্দ হবে সালাদটি দেখতে যেমন সুন্দর তেমনি এর রয়েছে পুষ্টিগতমান।
হা ভাইয়া, এই সালাদটি খুবই পুষ্টিগুন সম্পন্ন।আর এতে খাবারের জন্য অন্য কিছু না হলেও চলে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া,এত সুন্দর ও চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
আমার বাংলা ব্লগ এমন একটি কমিউনিটি যেখান থেকে প্রতিনিয়ত শেখা হচ্ছে এবং নতুন জিনিস তৈরি করার আগ্রহ সৃষ্টি করে।আপনি দারুণ একটি সালাদের রেসিপি শেয়ার করেছেন।আপনি যে রেসিপিটি শেয়ার করেছেন সেটি ডায়েট করার ক্ষেত্রে অনেক কাজ ভালো কাজ করবে।এই সালাদ পুষ্টি গুণে ভরা একটি সালাদ রেসিপি যা খেলে ক্লান্তি দূর করবে।ধন্যবাদ খুব সুন্দর এবং ইউনিক একটি সালাদ রেসিপি শেয়ার করার জন্য।
হা আপু,এ ধরনের সালাদ ডায়েট করতে খুবই কার্যকরি।কারন এতে খাবারের জন্য অন্য কিছুর প্রয়োজন পরে না। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য।
ভাইয়া আপনার সালাদ দেখে তো জিভে জল চলে আসল। আমার তো ইচ্ছে করছে এখনি খেয়ে নেই। এভাবে কখনো সালাদ খাওয়া হয়নি। আমার কাছে আপনার এই রেসিপি অনেক ইউনিক লেগেছে। ধন্যবাদ ভাইয়া মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
বাসায় একদিন এভাবে রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন আপু খুবই মজা পাবেন।আপনার জন্য শুভকামনা রইল আপু।
অনেক ভালো লাগলো ভাই যে কোন খাবারের সাথে সালাদ সবচেয়ে পারফেক্ট। যেটা আমি গতকালও খেয়েছি। আপনি এত সুন্দর করে বিভিন্ন ধরনের সবজি ডিম মাংস দিয়ে সালাদ রেসিপি করেছেন অনেক সুন্দর হয়েছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
আমার বাংলা ব্লক মানে নতুন নতুন আবিষ্কার। আর আপনি আজকে যে রেসিপি বানিয়ে দেখালেন ভাই আমি বিস্মিত হয়ে গেলাম। আসলে আপনার রেসিপি প্রশংসা করার ভাষা আমি হারিয়ে ফেলেছি।আপনি খুবই সুন্দর একটি সালাদ রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন।আপনার এই সালাতে পোস্টেগুনে ভরে একটি সালাত যা যেকোনো মানুষ দেখলে তা খেতে ইচ্ছে করবে। আপনার তৈরি পদ্ধতি দেখেই তো আমার খেতে ইচ্ছে করছে। না জানি খেতে কত সুস্বাদু হয়েছে। আপনার রেসিপিতে প্রত্যেকটা ধাপ আপনি খুবই সুন্দর সুন্দর ভাবে আমাদের কে দেখেছেন। অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটি সালাদের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
হা ভাইয়া, সালাদ রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল।আর এভাবে সালাদ করলে অন্য কিছু ছাড়াই খাওয়া যায়। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
আপনি খুবই সুন্দর একটি পুষ্টিকর খাবারের রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে আমাদের খাবারের সঙ্গে নিত্যদিনই সালাদের আইটেম রাখা উচিত। এতে করে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ধন্যবাদ ভাইয়া এত ইউনিক পুষ্টিকর রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
হা আপু এটা ঠিক বলেছেন, আমাদের খাবারের সাথে প্রতিদিনই সালাদ থাকা উচিত।অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল আপু।
আপনি বেশকিছু উপকরন দিয়ে সালাদটি করলেন।এটা খেতেও যেমন মজার, তেমনি এতে খুব পুষ্টিগুন আছে। রেসিপিটি আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন, দেখে ভাল লাগলো। এমন সালাদ খেলে যারা ডায়েট করেন তাদের জন্য ভাল হয়।খুব প্রয়োজনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ ভাইয়া। অনেক অভিনন্দন আপনাকে।
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর ও চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।