হাসির গল্প "বাজি ধরা"।।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।
হ্যালো বন্ধুরা ?
আমি আনিসুর রহমান।আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি। আমি আমার গল্পের মাধ্যমে প্রতিনিয়ত চেষ্টা করি একটু বিনোদন দেওয়া জন্য। কারন গল্পের মধ্যে একটু বিনোদন না হলে গল্প পড়ে মজা পাওয়া যায় না।সেই হিসেবে অনেক দিন পর আবারও হাসির গল্প বাজি ধরা নিয়ে হাজির হয়েছি।আশাকরি,এবারও এই গল্পটি আপনাদের ভালো লাগবে।
রাসেল মুখ গম্ভীর করে বসে আছে।মুখ দিয়ে বিলবিল করে কিছু একটা বলছে। আজ তার পকেটটা খালি।কোন টাকা পয়সা নেই। কোন বন্ধুর কাছে ধারও চাইতে পারছে না। কারণ যার কাছে যা দেনা করেছিল এখন পযর্ন্ত তা পরিশোধ করেনি।তাই হঠাৎ সে একটা বুদ্ধি বের করল।বন্ধুদের পাওনা টাকা কিভাবে পরিশোধ করা যায়। আর তাদের কাছ থেকে কিভাবে বিনা ধারে কিছু টাকা নেওয়া যায়।
সে তার বন্ধুদের মোবাইলে কল দিয়ে দেখা করার জন্য বলল।তার সমস্ত বন্ধুরা তার কাছে অল্প সময়ের মধ্যে চলে এলো।আর তার সমস্ত বন্ধুরা মনে মনে ভাবতে লাগলো হয়তো রাসেল আজ তাদের সকলের পাওনা টাকা পরিশোধ করে দিবে।তাই তারা আসতে খুব একটা দেরি করেনি।
রাসেল তার সমস্ত বন্ধুদের উদ্দেশ্য করে বলল,তোরা আমার সাথে একখান বাজি ধরতে পারস।আমি যদি হাইরা যাই,তবে পাওনা টাকা সহ আমার হাতে দামী মোবাইলটাও তোদের দিয়া দিমু।পল্টুর প্রস্তাবে তার সমস্ত বন্ধুরা রাজি হয়ে গেল।
রাসেল এবং তাদের বন্ধুদের সামনে ছিল একটি নারিকেল গাছ। সেই নারিকেল গাছটিকে দেখিয়ে পল্টু তার বন্ধুদের উদ্দেশ্য বলল,আমি এই নারিকেল গাছটিকে একটা ঘুসি মাইরা দুই হাত পিছে নিয়া যামু।তার কথা শুনে তার বন্ধুরা বলল,তুই কি আমাদের বলদ পাইছস?এত সহজ?
এমনকি রাসেলের বন্ধুরা এও বলল,যদি তা করে দেখাতে পারছ,পাওনা টাকা তো শোধ হইয়াই যাইবো।উল্টো তোকে নগদ ৫০০ টাকাও দিমু।তাদেরকে রাসেল আবারও ভালোভাবে বুঝিয়ে বলল,নারিকেল গাছটিকে একটা ঘুষি মাইরা দুই হাত পিছে নিয়া যামু।তারা বলল,পারলে নিয়া দেখা।
এবার রাসেল নারিকেল গাছটিকে একটা ঘুষি মেরে নিজেই দুই হাত পেছনে চলে গেল। বন্ধুরা তখন বলল,কি রে! নারিকেল গাছ যে যায়গায় ছিল, সেই জায়গাতেই তো আছে।রাসেল বন্ধুদের বলল,গাছ তো জায়গা মতোই থাকব।আমি তো বলি নাই, নারিকেল গাছটি পিছে যাইব।আমি তোদের বলেছি, দুই হাত পিছে যাইব। তোরা লক্ষ্য করে দ্যাখ,আমার দুই হাত পিছে গেছে কি না?
এবার রাসেলের বন্ধুরা রাসেলের দিকে হা করে চেয়ে রইল। তারপর পাওনা টাকা ডিসমিস কইরা নগদ ৫০০ টাকা দিয়া যে যার মতো চলে গেল।
আমার পরিচিতি
আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।
VOTE @bangla.witness as witness
OR
রাসেলের বুদ্ধির তুলনা হয় না, আসলে রাসের কাছে কোন টাকা নেই বলে এমন বাজি ধরল যাতে করে লোকেরা না পারে। যাইহোক বাজি ধরে রাসেলের দুটি উপকার হলো এক হলো পাওনা টাকা শোধ গেল আর এক হলো চলার মতো কিছু টাকা পেল। আপনার গল্পটা পড়ে সত্যি অনেক ভালো লাগল।
গল্পটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর মন্তব্যের জন্য।
এরকম মজা বন্ধুদের সাথে ছোটবেলায় অনেক করেছি। বাজি ধরে অনেক কিছু খেয়েছি বন্ধুরা মিলে। আপনার গল্পটি পড়ে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল ভাই। রাসেল নিজের বুদ্ধি দিয়ে মজার ছলে দেনা পরিশোধ করে উল্টো কিছু টাকাও পেয়ে গেলো। গল্পটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, গল্পটি পড়ে এত চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
হা হা ভাই আসলে গল্পটা পড়ে মজা পেলাম। তবে এটা যদি বাস্তব ভিত্তিতে হয়ে থাকে তাহলে রাসেলকে তার সব বন্ধুরা মিলে পিটিয়ে তার মোবাইলটাই নিয়ে যাবে। কারণ বর্তমান সময়ে এভাবে বোকা বানানো হলে তাকে উত্তম মধ্যম তো খেতেই হবে। যাই হোক গল্পটা খুব সুন্দর ছিল। আর অনেকদিন পর আপনার এরকম একটা গল্প পড়তে পেরে ভালো লাগলো।
যদিও গল্পটা কাল্পনিক তবে শৈশবে বন্ধুদের সাথে অনেক ভাবেই ফান করা হতো।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, গল্পটি পড়ে এত সুন্দর মন্তব্যের জন্য।
অনেক অনেক ধন্যবাদ যথাযথ একটি ফিডব্যাক দেওয়ার জন্য,।
রাসেলের বুদ্ধির প্রশংসা করতে হয়। পাওনা টাকা তো শেষ করল উল্টো আরো ৫০০ টাকা পেলেন। হয়তো বন্ধুরা ভেবেছে গাছটি দুই হাত পিছিয়ে যাবে কিন্তু কথার মধ্যে পেন্স ছিল। সত্যি আপনার গল্পটি পড়ে অনেক মজাই পেলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু,এত সুন্দর ও চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
আপনার গল্পটি পড়ে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাচ্ছে। রাসেলের বুদ্ধির প্রশংসা করতে হয়। একদিকে বন্ধুদের পাওয়ার টাক শেষ হলো অন্যদিকে তার পকেটে কিছু টাকাও জমা হল। যেভাবে সেই বলল নারিকেল গাছটিকে ধাক্কা দিয়ে দুই হাত পিছে নিয়ে যাবে। হয়তো বন্ধুরা মনে করল গাছটিকে ধাক্কা মেরে পিছে নিয়ে যাবে। সত্যি পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো।
গল্পটি পড়ে আপনার ভালো লেগেছে এটা জেনে খুব ভালো লাগলো ভাইয়া।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, গল্পটি পড়ে এত চমৎকার মন্তব্যের জন্য।
ভাইয়া আপনার গল্পটি পড়ে হাসলাম কিছুক্ষন।খুব ভালোই লিখেছেন।মাঝে মাঝে এমন হাসির কিছু পড়লে খুব ভালোই লাগে।ধন্যবাদ ভাইয়া আপনাকে।
গল্পটি পড়ে এত সুন্দর ও চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
রাসেল তার ধারের টাকা শোধ না করে উল্টে টাকা পেল।এটা বেশ মজার বুদ্ধি বের করেছিল সে,আসলেই অনেক সহজ বুদ্ধি অনেকক্ষেত্রে মানুষকে বোকা বানিয়ে দেয়।যেমনটা তার বন্ধুদের সঙ্গে হয়েছে।গল্পটি মজার ছিল,ধন্যবাদ ভাইয়া।
অসংখ্য ধন্যবাদ দিদি, এত সুন্দর উৎসাহ মূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।