হাসির গল্প "ফেসবুকে ঘটকালি" এর পথম পর্ব।।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।
হ্যালো বন্ধুরা ?
আমি আনিসুর রহমান।আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি। আমি আমার গল্পের মাধ্যমে প্রতিনিয়ত চেষ্টা করি একটু বিনোদন দেওয়া জন্য।আর সেই হিসেবে আজও আপনাদের মাঝে ফেসবুকে ঘটকালি হাসির গল্পের প্রথম পর্ব নিয়ে হাজির হয়েছি। আশাকরি,এবারও এই গল্পটি আপনাদের ভালো লাগবে।
অনেকদিন পরে আমার এক দুর সম্পর্কে ভাবির সাথে দেখা হল।তার সাথে বিভিন্ন বিষয়ে কথা হল।কথার এক পর্যায়ে তিনি আমাকে বললেন,কি একটা অবস্থা বলো তো!আমার ছোট বোন এতদিন ধরে ফেসবুক চালায়,অথচ তার বিয়ে হলো না।এদিকে বিয়ে হয়ে গেল এমন একজনের, যার কোন ফেসবুকে একাউন্টই নেই।
আমি ভাবির কথা শুনে হালকা মুচকি হেসে বললাম,আসলেই খুব বাজে অবস্থা।আজকাল যেখানে পাত্রী দেখা হয় ফেসবুকে আর পছন্দ-অপছন্দ ও করা হয় ফেসবুকে,সেখানে আপনার ছোট বোনের তো বিয়ে তো আটকে থাকার কোন সুযোগ দেখি না।অথচ বিয়ে আটকে আছে।এটা কোন কথা? আচ্ছ ভাবি,ফেসবুকে একাউন্ট না থাকা সত্বেও যে একজনের বিয়ে হয়ে গেছে, তার নাম-পরিচয়টি কি আমাকে একটু বলা যাবে?তার সঙ্গে একটু কথা বলা দরকার।
ভাবি আমার কথার প্রতি উত্তরে বললেন,কথা বলে আর কি হবে ভাই!সবই কপাল। না হলে সে কেন তার ছবি ব্যবহার করতে যাবে?আমি ভাবির কথা শুনে জানতে চাইলাম,কে কার ছবি ব্যবহার করলো?ভাবি আমার প্রশ্নের উত্তরে বলল,না মানে হয়েছে কি,আমার বোনটা একটু বেশি চালাক তো!সে অতি চালাকি করতে গিয়ে ফেসবুক প্রোফাইলে নিজের ছবি রাখেনি।রেখেছে তার এক ঘনিষ্ঠ বান্ধবীর ছবি।তারপর বর পক্ষ সেই ছবির সূত্র ধরে পাত্রীকে পছন্দ করেছে।অথ্যাৎ ছবি যার,বিবাহ তার।
এমন সময় আমার সাথে থাকা আমার এক ছোট ভাই বলল,ফেসবুকে পাত্রী দেখে শান্তি নেই ভাই। কারন প্রায় সময় বিভ্রান্তিতে পড়তে হয়।কোনটা যে পাত্রী আর কোনটা যে পাত্রীর আত্নীয়স্বজন,অনেক সময় তা বোঝা দুষ্কর হয়ে যায়।আমি ছোট ভাইয়ের কাছে জানতে চাইলাম, সে যা বলল এ ধরনের বিভ্রান্তির মধ্যে কখনও পরেছে কিনা।
ছোট ভাই আমার কথা শুনে হালকা একটু হেসে বলল,পরেছি মানে!আমি অনেকবার পরেছি ভাই।এই তো গতকালও পাত্রী মনে করে পাত্রীর খালার ছবিতে লাভ রিয়েক্ট দিয়ে ফেললাম!বলেন তো ভাই, কাজটা কি ঠিক হলো?
আজ এই পযর্ন্তই।অন্য দিন এর পরবর্তী পর্ব নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হবো।ভালো থাকবেন। সুস্থ থাকবেন।
আমার পরিচিতি
আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।
VOTE @bangla.witness as witness
OR
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
বর্তমানে এই ফেসবুকে এসে অনেকগুলো ঘটনা ঘটে চলেছে। আপনি যে ঘটনা বর্ণনা করেছেন এ ধরনের ঘটনা সচরাচর ঘুরছে আমাদের দেশে। শুধু আমাদের দেশেই নয় বাইরের দেশ থেকে এ ধরনের ঘটনা ঘটছে। মাঝেমধ্যে শোনা যায় বিদেশীরা আমাদের দেশে চলে এসেছে। কত জনের বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু ভাবীর বোনের বিয়ে হচ্ছে না। নিজের প্রোফাইলে অন্যজনের ছবি রেখেছে ছেলেপক্ষ সেই মেয়েকে দেখে তাকে বিয়ে করেছে কিন্তু ভাবীর বোনকে নয়। এই লেখাগুলো পড়ে একটু হেসেছিলাম ভাই। কারণ আপন এবং ভাবির সাথে যে কথাগুলো হয়েছিল সত্যি কথাগুলো অনেক মজার। আপনার লেখাগুলো পড়ে খুব ভালো লাগলো ধন্যবাদ এত সুন্দর মজার ঘটনা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, গল্পটি পড়ে এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
ফেসবুকে ঘটকালি গল্পটি পড়ে এত বেশি ভালো লাগলো যে আপনাকে বলে বোঝাতে পারবো না ভাইয়া। গল্পটি পড়তেছি আর কেনো জানি একটু একটু হাসি হাসি পাচ্ছে। পরের পর্বের অপেক্ষায় রইলাম ধন্যবাদ আপনাকে ভাইয়া।
ফেসবুকে এই ঘটনা গুলো একেবারে কমন হয়ে গিয়েছে এখন। বিশেষ করে মেয়েরা অন্য কারো ছবি নিজের প্রোফাইলে ইউজ করে। ফেসবুকে পরিচয়ের মাধ্যমে অহরহ বিয়ে হচ্ছে এখন। তাই ভাবিকে টেনশন করতে নিষেধ করবেন। ভাবির ছোট বোনের শীঘ্রই বিয়ে হবে ফেসবুক এর মাধ্যমে 🤣। পোস্টটি পড়ে বেশ হাসলাম। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ফেসবুক এসে কি এক জামেলা বাজিয়ে দিলো বলেন দেখি,কোনটা পাত্রী আর কোন টা পাত্রীর খালা সেটা বুঝা বড় দায়। তবে বেশি চালাক মানুষের বিয়ে এভাবেই আটকে যায় হা হা হা। ধন্যবাদ ভাইয়া।