সুস্বাদু ও মজাদার " সবজি ভাজি" রেসিপি।।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।
হ্যালো বন্ধুরা
কেমন আছেন?
আশাকরি,আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।শীতকাল শুরু হয়ে গিয়েছে। এরমধ্যেই বিভিন্ন রকমের সবজি বাজারে উঠতে শুরু করেছে।আর শীতের সময় বিভিন্ন রকমের সবজি যেমন বেশি পাওয়া যায় এবং অন্য সময়ের তুলনায় দাম ও একটু কম হয়ে থাকে।তাই প্রত্যেকের ঘরেই কম বেশি সবজি থাকে।এর আরেকটি কারন হচ্ছে শীতকালে বেশি করে সবজি কিনলে শীতের কারনে সবজি ও নষ্ট কম হয়ে থাকে।শীতের সকালে ভাতের চেয়ে রুটি বা পরোটা দিয়ে নাস্তা করতে অনেকেই পছন্দ করে।আর সেই রুটি বা পরোটা সাথে শীতের সবজি দিয়ে যদি ভাজি করে খাওয়া হয়। তা খুবই সুস্বাদু ও মজাদার লাগে। আজ আমি আপনাদের মাঝে সুস্বাদু ও মজাদার সবজি ভাজি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশাকরি,রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
উপকরণের তালিকা
| ক্রমিক নং | উপকরণের নাম | পরিমাণ |
|---|---|---|
| ১ | ফুলকপি | ১ টি |
| ২ | গাজর | ২ টি |
| ৩ | আলু | ৪ টি |
| ৪ | সিম | সামান্য পরিমান |
| ৫ | পেঁয়াজ | ৩ টি |
| ৬ | কাঁচা মরিচ | ৮-১০টি |
| ৭ | ধনিয়া পাতা | সামান্য পরিমাণ |
| ৮ | টেস্টিং সল্ট | সামান্য পরিমাণ |
| ৯ | ডিম | ১ টি |
| ১০ | লবন | স্বাদমতো |
| ১১ | সয়াবিন তেল | পরিমাণ মতো |
উপকরণের ছবি
রেসিপির প্রস্তুত প্রণালীর প্রতিটি ধাপ নিচে তুলে ধরা হলোঃ
প্রথম ধাপ
প্রথমে শীতের সবজিগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিবো।
দ্বিতীয় ধাপ
এরপর পেঁয়াজকে কুঁচি, কাঁচা মরিচ দুফালি এবং ধনিয়া পাতা কুঁচি কুঁচি করে নিবো।
তৃতীয় ধাপ
এরপর চুলাতে একটি করাই বসাবো।
চতুর্থ ধাপ
করাইয়ে সয়াবিন তেল দিয়ে নিবো।
পঞ্চম ধাপ
এরপর ডিমটি ভেঙে দিয়ে নিবো।
ষষ্ঠ ধাপ
এরপর ডিমটাকে লবন দিয়ে ঝুড়ি করে নিবো।
সপ্তম ধাপ
এরপর কুঁচি করে কেটে রাখা পেঁয়াজ ও দুফালি করে রাখা কাঁচা মরিচ দিয়ে নিবো।
অষ্টম ধাপ
এরপর টেস্টিং সল্ট দিয়ে নিবো।
নবম ধাপ
সবগুলো ভালো করে মিশিয়ে নিবো।
দশম ধাপ
এরপর আগে থেকে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিবো।
একাদশ ধাপ
এরপর সবজির মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে নিবো।
দ্বাদশ ধাপ
এরপর করাইটি ঢাকনা দিয়ে ঢেকে নিবো।
ত্রেয়দশ ধাপ
কিছুক্ষণ জ্বাল দেওয়ার পর ঢাকনা খুলে কুঁচি করে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে নিবো।
শেষ ধাপ
এরপর একটু নেড়েচেড়ে ধনিয়া পাতা মিশিয়ে নিবো। এভাবেই তৈরি হয়ে যাবে আমাদের সকালের নাস্তার সবজি রেসিপিটি।
পরিবেশন
পরিশেষে আমি চেষ্টা করেছি সুস্বাদু ও মজাদার করে সবজি ভাজি রেসিপিটি তৈরি করে আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। জানি না কতটুকু পেরেছি। আমার তৈরি করা সবজি ভাজি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের উৎসাহমূলক মন্তব্য আমাকে আরো সুস্বাদু ও মজাদার রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে।
ফটোগ্রাফির বিবরণ
| Photographer | @anisshamim |
|---|---|
| Device | Google Pixel 4a |
আমার পরিচিতি
আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।
VOTE @bangla.witness as witness
OR
খুবই মজাদার একটি সবজি ভাজি রেসিপি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। শীতকালে অনেক বেশি সবজি পাওয়া যায় আর অন্যান্য সময়ের তুলনায় এখনকার সবজি অনেক বেশি টাটকা সেইসাথে দামেও সস্তা। শীতে সকলে ভাতের থেকে রুটি এবং পরোটা খেতে খুবই সুস্বাদু লাগে আর এই রুটি এবং পরোটা সবজি দিয়ে খেতে সব থেকে বেশি সুস্বাদু মনে হয়। মজাদার একটি সবজি ভাজি রেসিপি আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
হা ভাই, শীতকালে ভাতের চেয়ে রুটি বা পরোটা খেতেই বেশি ভালো লাগে।আর রুটি বা পরোটার সাথে সবজি ভাজির তুলনাই হয় না।আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর মন্তব্যের জন্য।
আপনার সবজিটি যেহেতু খেতে পারিনি তাই বলতে পারছি না খেতে কেমন হয়েছে। তবে চেহারা দেখে মনে হচ্ছে সাদটা ভালোই হয়েছে। কথায় আছে না প্রথমে দর্শনধারী তারপরে গুণবিচারী। ব্যাপারটা ঠিক তেমন। বছরের এই সময়টাতে আমার সবজি খাওয়া হয় সবচাইতে বেশি। কারণ এই সময় প্রচুর শীতকালীন সবজিতে বাজার ভরে যায়। এই ধরনের একটা সবজি আমাদের বাসায় প্রায়ই করা হয়। রেসিপিটি ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। তবে এভাবে কখনো সবজি রান্না করে খাই নি। আপনার রেসিপিটি দেখে জিভে জল চলে এসেছে। আপনার রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপু এভাবে রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন খুব মজা পাবেন।আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু,এত চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
শীতের সবজি রেসিপি আমার কাছে অনেক লোভনীয় মনে হয়েছে তবে এই রেসিপিতে ডিম দেওয়াতে সবচেয়ে বেশি টেস্ট বৃদ্ধি পেয়েছে বলে মনে হচ্ছে। তাছাড়া গাজর সবজিটা এমনিতেই অনেক মজাদার হয়। ভাইয়া সকালবেলা একদিন এরকম রেসিপি তৈরি করে আমাকে দাওয়াত দিবেন হা হা হা।
আসলেই ডিম দেওয়াতে স্বাদটা একটু বেশি হয়েছে।আর শীতের সকালে প্রায়ই বাসায় এ ধরনের সবজি করা হয়ে থাকে।আপনি যেকোনো দিন চলে আসবেন ভাই। কোন সমস্যা নেই।
হা ভাই,শীতকালে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়।তাই বিভিন্ন রকমের সবজি দিয়ে ভাজি করলে যেমন সুস্বাদু হয় তেমনি স্বাস্থ্য সম্মত ও হয়ে থাকে।আর সবজির সাথে ডিম দেওয়াতে স্বাদটা ও একটু বেশি হয়েছে। আপনাকে ও অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর মন্তব্যের জন্য।
শীতকালে ঠান্ডা আবাহাওয়া যেহেতু সবজি কম নষ্ট হয়ে যায়।শীতকালে প্রচুর সবজির চাষ হওয়ার কারণে সবজির দাম একটু কমে আসে।আপনি অনেকগুলো সবজি মিক্স করে মজাদার একটি রেসিপি তৈরি করেছেন।এ ধরনের ভাজি সকাল বেলায় রুটি অথবা পরোটার সাথে খেতে বেশ মজাদার হয় আপনি ঠিক বলেছেন।
অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল আপু।
এরকম বিভিন্ন ধরনের সবজি রান্না বা ভাজি দুটো খেতেই আমার কাছে ভালো লাগে। এরকম সবজি ভাজি গরম গরম ভাতের সাথে বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। আপনার রেসিপিটি কালার খুবই লোভনীয় আসছে। খেতে খুবই সুস্বাদু হয়েছে নিশ্চয়ই। শীতের বিভিন্ন রকম সবজি খেতে আমার এমনিতেই খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হা আপু, শীতকালে যেহেতু বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়। সেহেতু বিভিন্ন রকমের সবজি দিয়ে ভাজি বা রান্না করে খাওয়া হয়। আর এটাও ঠিক গরম ভাত বা রুটি বা পরোটার সাথে খেতে খুবই সুস্বাদু লাগে।আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর মন্তব্যের জন্য।
এই রকম মিক্স সবজি আমিও মাঝে মাঝে রান্না করি,শুধুমাএ ডিম টা দেই না।রুটি কিংবা পরোটার সাথে খেতে বেশ ভালো লাগে। সবজি তে গাজর সবজি দিলে আমার কাছে খুব ভালো লাগে।এতে করে কালার টাও সুন্দর হয়,খেতে ও ভালো লাগে।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
হা আপু এটা ঠিক যে বিভিন্ন রকমের সবজি দিয়ে সবজি ভাজি করা হয়।তবে এভাবে ডিমটি দিলে স্বাদটা একটু বেশি লাগে।আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপু, এত চমৎকার মন্তব্যের জন্য।
সরি দুইবার কমেন্ট আপলোড হয়ে গিয়েছে, নেটওয়াকের সমস্যা কারনে।