স্বরচিত অনু কবিতা।।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।


হায় বন্ধুরা


আমি আনিসুর রহমান। আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।সৃজনশীলতা লক্ষ্যে আজ আমি আমার পোস্টে কিছু ভিন্নতা আনার জন্য আপনাদের মাঝে আবারও কবিতা শেয়ার করতে যাচ্ছি।অবশ্য এবার দুটি অনু কবিতা শেয়ার করবো।আশাকরি অনু কবিতা দুটি আপনাদের ভালো লাগবে।

girl-gfb19c0825_1920.jpg

Source


3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1v5hKA8jfHHgL9ABnDXogr1.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif



স্বরচিত অনু কবিতা

আনিসুর রহমান

মৃত্যুঞ্জয়ী ভালবাসার অফুরন্ত পিপাসা,
আমার হৃদয় সাগরের প্রতিটি উন্মাদনায় -
মিশে আছে যুগ হতে যুগান্তর।

আমার সমস্ত ভালবাসা শুধু তার জন্য,
দিতে চাই তা নিঃস্বার্থ ভাবে।

আমার অস্তিত্ব, আমার উপলব্ধি,
সবকিছুই বিধাতার অফুরন্ত করুণা।

যদি শেষ হয়ে যেত জীবনের চলা,
থেমে যেত প্রাণের স্পন্দন।

ভালবাসা হারিয়ে যেত,অতল গহীনে-
নিরবে বয়ে যেত ভালবাসার প্লাবন।

ভালবাসার জন্যই পরস্পরে ভালবাসা হয়,
মাঝে মাঝে জানা হয় অতীত স্মৃতির কথা।

নিয়তি কোথায় নিয়ে যাবে,
কেউ তা জানে না,হয়তো বা দুখের সাগরে,
ডুবে যাবে সকল প্রত্যাশা।

তবুও অন্তরে বেঁচে রবে প্রতিটি ক্ষণ,
আগামী জীবনের নতুন সূর্য কেটে দেবে-
মেঘের দীর্ঘ ভেলা, ফুটে উঠবে এক সুন্দর,
নব প্রত্যাশার মিলন মেলা।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNz8uuU7jNdUdZcqn6h7peG3CH7HW4Dj4EnjdfKn9T6S1nX92sULZRaFUhpFmzY87Rh7WVkoNuC (1).png


আমার পরিচিতি


PXL_20210326_120329396.MP.jpg


আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



আল্লাহ হাফেজ


Sort:  
 3 years ago 

আসলে কবিতা মাঝে মাঝেই লিখা উচিত আমাদের। কবিতার মাধ্যমে ভেতরের অভিব্যাক্তি ফুটিয়ে তোলা যায়।
আপনার কবিতাগুলো বেশ ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ ভাই আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

হা ভাই,কবিতার মাধ্যমে মনের ভাবকে সুন্দর ভাবে ফুটিয়ে তোলা যায়। অসংখ্য ধন্যবাদ ভাই, এত সুন্দর মন্তব্যের জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

পোস্টের ভিন্নতা আনার জন্য আপনি দারুন কিছু অনু কবিতা লিখেছেন ভাইয়া। দারুন হয়েছে কবিতাগুলো। আপনি অনেক ভালো কবিতা লিখতে পারেন এটা জানা ছিল না। তবে ভাইয়া আপনার পোস্টের ওয়ার্ড সংখ্যা আমার কাছে খুবই কম মনে হচ্ছে। আরো যদি কিছু ওয়ার্ড সংখ্যা বাড়াতেন তাহলে আরো ভালো হতো। আশা করছি এরকম দারুণ দারুণ কবিতা আবারো আমাদের মাঝে শেয়ার করবেন।

 3 years ago 

ভাইয়া পোস্টের ভিন্নতা আনার জন্য আজ আবারও আপনি খুব সুন্দর দুটি অনুকবিতা শেয়ার করেছেন। আপনার অনু কবিতা পড়ে খুব ভালো লাগলো। আমি এখনও অনু কবিতা শেয়ার করিনি তবে চেষ্টা করছি খুব তাড়াতাড়ি কিছু অনু কবিতা শেয়ার করার জন্য। আপনার দুটো কবিতা পড়েই ভালো লেগেছে। ধন্যবাদ।

 3 years ago 

আনু কবিতা দুটি অনেক সুন্দর ছিল। কবিতার ভাষাগুলো অনেক সমৃদ্ধ ভাষা যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

পোস্টের ভিন্নতা আনতে আপনি প্রতিনিয়ত কবিতা পোস্ট করেন।আপনার কবিতাগুলো খুবই ভাল লাগে।আজকের কবিতা দুটিও দারুন হয়েছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ভাই আপনি পোস্টে ভিন্নতা আনার জন্য খুব সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। আপনার কবিতাগুলো খুবই সুন্দর হয়েছে। কবিতাগুলো অনেকটা রোমান্টিক ছিল। ধন্যবাদ ভাইয়া অনু কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভীষণ ভালো লাগলো আপনার আজকের এই অনু কবিতাটি পড়ে আমার কাছে। এরকম অনু কবিতাগুলোর মাধ্যমে নিজেদের দক্ষতার প্রকাশ ঘটে। প্রত্যেকটা লাইন আপনি খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন যা পড়ে মনটা ভরে গেল। সত্যি বলতে হয় আপনার সম্পূর্ণ কবিতা এক কথায় অসাধারণ ছিল।

 3 years ago 

আসলেই মাঝে মাঝে এমন ভিন্নধর্মী পোস্ট শেয়ার করা উচিত । যাইহোক কোন কবিতাটি বেশ ভালো লেগেছে। মানুষ একটি কাজ শুরু করলে তা করতে করতে আরো দক্ষতা অর্জন করে। আশা করি পরবর্তীতে এমন সুন্দর সুন্দর কবিতা দেখতে পাব।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64714.33
ETH 1860.66
USDT 1.00
SBD 0.38