"পেন্সিল দিয়ে একটি প্রাকৃতিক দৃশ্য" এর চিত্রাঙ্কন।।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।


হ্যালো বন্ধুরা

কেমন আছেন?


আমি আনিসুর রহমান। আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ”এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।সৃজনশীলতা লক্ষ্যে প্রতিনিয়ত আমি আমার পোস্টে কিছু ভিন্নতা আনার চেষ্টা করি।সেই হিসাবে আজ ও আপনাদের মাঝে একটি নতুন চিত্রাঙ্কন নিয়ে হাজির হয়েছি।চিত্রঙ্কনটি হলো পেন্সিল দিয়ে একটি প্রাকৃতিক দৃশ্য এর চিত্রাঙ্কন । আশাকরি, এই চিত্রাঙ্কনটিও আপনাদের ভালো লাগবে।

PXL_20230225_153049881.jpg

PXL_20230225_152845369.jpg


প্রয়োজনীয় উপকরণ


সাদা কাগজ
পেন্সিল
রাবার
কার্টার
স্কেল


PXL_20221119_171921810.jpg


চিত্রাঙ্কনটির ধাপ সমূহ নিচে উল্লেখ করা হলোঃ


প্রথম ধাপ


PXL_20230225_140234336.jpg


প্রথমে একটি সাদা কাগজ নিয়ে মাঝ বরাবর দাগ দিয়ে নিবো।

দ্বিতীয় ধাপ


PXL_20230225_140510580.jpg



এরপর মাঝ বরাবর দাগের উপর বৃত্ত এঁকে নিবো।

তৃতীয় ধাপ


Picsart_23-02-25_22-13-52-834.jpg


এরপর বৃত্তের দুপাশে এবং উপরে পেন্সিলের সাহায্যে দাগ দিয়ে নিবো।

চতুর্থ ধাপ


PXL_20230225_142007218.jpg



এরপর টিস্যুর সাহায্যে ঘষে নিবো।

পঞ্চম ধাপ


PXL_20230225_142629889.jpg


এরপর নিচের অংশে ব্রিজের জন্য স্কেলের সাহায্যে দাগ দিয়ে নিবো।

ষষ্ঠ ধাপ


PXL_20230225_143652129.jpg



এরপর স্কেলের সাহায্যে ব্রিজটি এঁকে নিবো।

সপ্তম ধাপ


Picsart_23-02-25_22-20-40-157.jpg



এরপর পেন্সিল দিয়ে ব্রিজে দাগ দিয়ে নিবো।

অষ্টম ধাপ


PXL_20230225_144736152.jpg



এরপর টিস্যু সাহায্যে ঘষে নিবো।

নবম ধাপ


Picsart_23-02-25_22-23-50-845.jpg



এরপর ব্রিজে আবার পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিবো।

দশম ধাপ


PXL_20230225_150401035.jpg



এরপর উপরের অংশে কতগুলো পাখি এঁকে নিবো।

একাদশ ধাপ


PXL_20230225_150722902.jpg

PXL_20230225_151231321.jpg



এরপর ব্রিজের দুপাশে ঘাস এঁকে নিবো।

দ্বাদশ ধাপ


PXL_20230225_151944228.jpg



এরপর ব্রিজের উপরের মাঝ বরাবর নৌকা এঁকে নিবো।

ত্রেয়দশ ধাপ


PXL_20230225_152208676.jpg


এরপর ব্রিজের দুপাশে এবং উপরে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিবো। যা দেখতে ঢেউ ঢেউ এর মতো মনে হবে।

চর্তুদশ ধাপ


PXL_20230225_152723117.jpg


এরপর ব্রিজের অস্পষ্ট দাগগুলোকে পেন্সিলের সাহায্যে গাঢ়ো করে নিবো।

শেষ ধাপ


PXL_20230225_152752897.jpg


এরপর চিত্রাঙ্কনটি সম্পূর্ণ হলে আমি আমার সিগনেচার এর জন্য প্রস্তুত হবো।

পরিবেশন


PXL_20230225_153049881.jpg

PXL_20230225_152845369.jpg

PXL_20230225_153049881.jpg


এরপর চিত্রাঙ্কনটির পাশে আমার সিগনেচার ও তারিখ দিয়ে নিবো।এভাবেই পেন্সিল দিয়ে একটি প্রাকৃতিক দৃশ্য এর চিত্রাঙ্কনটি সম্পূর্ণ হলো।

পরিশেষে,আমি চেষ্টা করেছি পেন্সিল দিয়ে একটি প্রাকৃতিক দৃশ্য এর চিত্রাঙ্কনটি আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।আশাকরি,আপনাদের চিত্রাঙ্কনটি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের উৎসাহমূলক মন্তব্য আমাকে আরো নতুন নতুন চিত্রাঙ্কন করে আপনাদের মাঝে শেয়ার করতে অনুপ্রেরণা যোগাবে। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আজ এ পযর্ন্তই।



ফটোগ্রাফির বিবরণ


Photographer @anisshamim
Device Google Pixel 4a

আমার পরিচিতি


PXL_20210326_120329396.MP.jpg


আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



আল্লাহ হাফেজ


Sort:  
 3 years ago 

পেন্সিল দিয়ে একটি প্রাকৃতিক দৃশ্য এর চিত্রাঙ্কন দেখে খুবি সুন্দর লাগছে। আপনার ধাপে ধাপে উপস্থাপন দেখে শিখতে পারলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই, এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

বাহ্ একেবারে মনোমুগ্ধকর একটি আর্ট করেছেন তো। আপনার আর্ট দেখে তো আমি একেবারে মুগ্ধ। আমি তো আপনার আর্ট দেখে চোখ ফেরাতে পারছি না। পেন্সিল দিয়ে এভাবে যে কোন আর্ট করলে খুবই সুন্দরভাবে ফুটে উঠে বিশেষ করে প্রাকৃতিক দৃশ্যের। দেখে বুঝতে পারছি অনেক সময় লেগেছে এই আর্ট সম্পূর্ণ করতে। এরকম নিখুঁত কাজগুলোর মাধ্যমে নিজেদের দক্ষতার প্রকাশ ঘটে। বলতে গেলে এক কথায় অসাধারণ ছিল আপনার আজকের এই আর্ট।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য। আমার জন্য দোয়া করবেন যাতে আরো সুন্দর সুন্দর চিত্রকর্ম নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পারি।

 3 years ago 

অনেক সুন্দর একটি দৃশ্য প্রস্তুত করেছেন নদীর মাঝ দিয়ে রাস্তা গাংচিলের ওড়াও উড়ে নৌকা সূর্য অস্ত যাওয়ার দৃশ্য এক কথায় অসাধারণ একটি নদীমাতৃক গ্রাম্য পরিবেশের চিত্র।।
চিত্রটি আরো বেশি সুন্দর হতো যদি কালার করতেন।।
চিত্র প্রস্তুত এর ধাপ গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভকামনা থাকলো আপনার জন্য।।

 3 years ago 

হা ভাই,সেটা ঠিক বলেছেন। আসলে চিত্রাঙ্কন করার সময় জল রং ছিল না। তাই কালার করা সম্ভব হয় নি।।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার এরকম নিখুঁত কাজ গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি সবসময় খুবই সুন্দর সুন্দর কাজ করে থাকেন যেগুলো একেবারে মনোমুগ্ধকর হয়। এর আগেও আপনি খুবই সুন্দর ভাবে পেন্সিল আর্ট করেছিলেন বিভিন্ন জিনিসের। পেন্সিল আর্ট গুলো খুবই সুন্দরভাবে ফুটে উঠে এবং দেখলেও মনটা একেবারে ভালো হয়ে যায়। আপনার কাছ থেকে এরকম আর্ট দেখার আরো অপেক্ষায় আছি।

 3 years ago 

বাহ্ পেন্সিল দিয়ে প্রাকৃতিক দৃশ্যের দারুন একটি চিত্র আর্ট করেছেন ভাইয়া।আপনার আর্ট পোস্টটি দেখতে চমৎকার লাগছে।আপনি আর্ট এর ধাপগুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।আপনার আর্ট এর ধাপগুলো দেখে যে কেউ আর্ট টি করে নিতে পারবেন সহজেই।আপনি খুবই দক্ষতার সাথে আর্ট শেষ করেছেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর আর্ট টি শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া আর্টটি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। পেন্সিল দিয়ে এই আর্ট গুলো আমার কাছে ভিশন ভালো লাগে।ঘাস গুলো দেখতে দারুন লাগছে ভাইয়া।এই আর্ট গুলো কালার করলে কিন্তু ভাইয়া দারুন লাগবে। সবমিলিয়ে ভালো লেগেছে ভাইয়া আপনার প্রাকৃতিক দৃশ্য অংকনটি। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

ভাইয়া আপনার অঙ্কন দেখে ধীরে ধীরে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। পেন্সিল দিয়ে খুবই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য" এর চিত্রাঙ্কন আমাদের মাঝে শেয়ার করলেন। যা দেখে নদীতে মাছ ধরার কথা মনে পড়ে গেল। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

পেন্সিল দিয়ে আপনি দারুন একটি প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন ভাইয়া। পেন্সিলের তৈরি এই চিত্র অংকন গুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে। আপনি নিখুঁত হাতে পুরো চিত্র অংকন সম্পূর্ণ করেছেন। ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64324.67
ETH 1863.46
USDT 1.00
SBD 0.38