"পেন্সিল ও মার্কার কলম দিয়ে ফুলের ম্যান্ডেলার" চিত্রাঙ্কন।।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।
রোজ-সোমবার।১৭ ই,পৌষ।১৪২৯,বঙ্গাব্দ।হেমন্তকাল।।
হ্যালো বন্ধুরা
কেমন আছেন?
আমি আনিসুর রহমান। আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ”এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি। সৃজনশীলতা লক্ষ্যে প্রতিনিয়ত আমি আমার পোস্টে কিছু ভিন্নতা আনার চেষ্টা করি।সেই হিসাবে আজ ও আপনাদের একটি চিত্রাঙ্কন নিয়ে হাজির হয়েছি।চিত্রাঙ্কনটি হলো পেন্সিল ও মার্কার কলম দিয়ে ফুলের ম্যান্ডেলার। আশাকরি,এই চিত্রাঙ্কনটিও আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
সাদা কাগজ
চিকন মার্কার কলম
মোটা মার্কার কলম
পেন্সিল
কাটা কম্পাস
স্কেল
চিত্রাঙ্কনটির ধাপসমূহ নিচে তুলে ধরা হলোঃ
প্রথম ধাপ
প্রথমে পেন্সিল কম্পাসের সাহায্য একটি বড় করে বৃত্ত এঁকে নিবো। এরপর বৃত্তটির ১ সে.মি. দূরত্বে আরও সাতটি বৃত্ত এবং আরও অল্প দুরত্বে একটি বৃত্ত এঁকে নিবো।
দ্বিতীয় ধাপ
এরপর সর্বকনিষ্ট বৃত্তটির ভিতরে ফুলের ডিজাইন করে মার্কার কলম দিয়ে ফুলগুলো গাঢ়ো করে নিবো।
তৃতীয় ধাপ
এরপর মার্কারের সাহায্যে ফুলের বাহিরের অংশ কালো করে নিবো।
চতুর্থ ধাপ
বড় বৃত্তের ভিতরের একপাশে ১/২ সে.মি. করে স্কেলের সাহায্যে অনেকগুলো দাগ দিয়ে নিবো।বাকি অংশ রাবারের সাহায্যে মুছে নিবো।
পঞ্চম ধাপ
এরপর বৃত্তের খালি অংশে পেন্সিলের সাহায্যে ফুল এঁকে নিবো।
ষষ্ঠ ধাপ
এরপর ফুলগুলো মার্কার কলমের সাহায্যে গাঢ়ো করে নিবো।
সপ্তম ধাপ
এরপর আরও কিছু ছোট ফুল এঁকে নিবো।
অষ্টম ধাপ
এরপর মাঝে কিছু ডিজাইন করে নিবো।
নবম ধাপ
এরপর ফুলের পাপঁড়ির মতো করে ছোট ছোট ডিজাইন করে নিবো।
দশম ধাপ
এরপর অর্ধবৃত্তের মধ্যে আরও কিছুটা ডিজাইন করে নিবো।
একাদশ ধাপ
এরপর আরও কিছু ডিজাইন করে নিবো।
দ্বাদশ ধাপ
এরপর বাকি ডিজাইনগুলো করে নিবো
ত্রেয়দশ ধাপ
এরপর ফুলের মধ্যে কলমের সাহায্যে হালকা হালকা করে দাগ দিয়ে নিবো।
চর্তুদশ ধাপ
ম্যান্ডেলাটি আকাঁ কমপ্লিট হলে সিগনেচার দেওয়া জন্য আমি প্রস্তুত হবো ।
চুড়ান্ত ধাপ
এরপর চিত্রাঙ্কন এর পাশে আমার সিগনেচার ও তারিখ দিয়ে নিবো।এভাবেই পেন্সিল ও মার্কার কলম দিয়ে ফুলের ম্যান্ডেলার চিত্রাঙ্কনটি সম্পূর্ণ হলো।
পরিশেষে,আমি চেষ্টা করেছি পেন্সিল ও মার্কার কলম দিয়ে ফুলের ম্যান্ডেলার চিত্রাঙ্কন করে সুন্দরভাবে আপনাদের উপস্থাপন করার জন্য।আশাকরি,আপনাদের চিত্রাঙ্কনটি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের উৎসাহমূলক মন্তব্য আমাকে আরো নতুন কিছু তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে অনুপ্রেরণা যোগাবে। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আজ এ পযর্ন্তই।
ফটোগ্রাফির বিবরণ
| Photographer | @anisshamim |
|---|---|
| Device | Google Pixel 4a |
আমার পরিচিতি
আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।
VOTE @bangla.witness as witness
OR
কি সুন্দর দেখতে মনে হচ্ছে না হাতে অঙ্কিত মেন্ডলা চিত্র অংকন দেখতে পাচ্ছি। পেন্সিল এবং মার্কার পেন দিয়ে এত সুন্দর নিখুঁতভাবে ক্ষুদ্র কাজগুলো সম্পন্ন করেছেন ভাই সত্যিই মুগ্ধ হওয়াটাই স্বাভাবিক অনেক অনেক শুভকামনা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
ভাইয়া আপনার আর্ট সবসময়ই আমার অনেক ভালো লাগে। তবে আজকের এই আর্ট এত বেশি সুন্দর হয়েছে আমি শুধু মুগ্ধ হয়ে দেখছিলাম। আমি অনেক মান্ডালা আর্ট করেছি আর এখানেও সবার এটা দেখেছি কিন্তু আজকে আপনার এই আর্ট আমার অনেক বেশি ভালো লেগেছে। এই আর্ট সম্পূর্ণ করতে আপনার নিশ্চয়ই অনেক সময় লেগেছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত ইউনিক আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার ম্যান্ডেলা চিত্রাঙ্কনটি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ আপু,এত সুন্দর ও চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
আপনার ম্যান্ডেলার চিত্রাঙ্কনটি চমৎকার হয়েছে। পাশে ফুল দেওয়াতে সৌন্দর্য বেড়ে গেছে। আসলে ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন। প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর করে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।
হা আপু ঠিকই বলেছেন, ফুল দেওয়াতে সুন্দর্য কিছুটা বৃদ্ধি পেয়েছে।অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
আপনার আর্টের প্রশংসা না করে পারলাম না। অনেক সুন্দর হয়েছে ভাইয়া! একদম নিখুঁতভাবে কাজটি করেছেন!
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
আপনি বেশ সুন্দর করে কলম এবং মার্কার দিয়ে ম্যান্ডেলা আর্ট তৈরি করেছেন।ম্যান্ডেলা আর্ট দেখতে অনেক সুন্দর হয়েছে।এই ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো আঁকতে যেমন কঠিন হয় আঁকার পরে দেখতে অনেক সুন্দর দেখায়।শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর করে ধাপগুলো আপনি উপস্থাপনা করেছেন বেশ ভালো লেগেছে।
হা আপু ঠিকই বলেছেন, এ ধরনের ম্যান্ডেলা চিত্রাঙ্কন করতে কঠিন হলেও আঁকা পরে খুবই সুন্দর লাগে। অসংখ্য ধন্যবাদ আপু,এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
এক কথায় অসাধারণ ছিল আপনার আজকের এই ফুলের ম্যান্ডেলা আর্ট। আপনি খুবই নিখুঁতভাবে এবং সময় দিয়ে অনেক ধৈর্য ধরে এই ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। যা দেখে সত্যি আমি মুগ্ধ। আমার কাছে ম্যান্ডেলা আর্ট করতে ভীষণ ভালো লাগে। আপনার অনেক দক্ষতা রয়েছে বলতে হয়। আপনার দক্ষতার প্রশংসা না করে আর পারলাম না। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর ও চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
সৃজনশীলতার কিছুটা অংশ আপনি প্রতিনিয়ত আপনার পোষ্টের মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করে যাচ্ছেন জেনে খুবই খুশি হলাম। আসলে আমাদের সকলের মাঝেই সৃজনশীলতা বিদ্যমান অনেকেই প্রকাশ করে আবার অনেকে প্রকাশ করতে চায় না। তবে আপনার এই অংকন দেখে আমি সত্যিই মুগ্ধ দেখেই বোঝা যাচ্ছে আপনি সৃজনশীলতায় ভরপুর খুবই চমৎকার একটি ম্যান্ডেলা অংকন আমাদের মাঝে তুলে ধরেছেন। নিশ্চয়ই এ ধরনের অংকন করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়েছে।
হা ভাইয়া এ ধরনের ম্যান্ডেলা চিত্রাঙ্কনের জন্য সময় ও ধৈর্যের সাথে অঙ্কন করতে হয়।তবে দেখতে সুন্দর লাগে।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর মন্তব্যের জন্য।
খুবই চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার দক্ষতা আছে দেখে বোঝা যাচ্ছে। খুবই নিখুঁতভাবে শুরু থেকে শেষ করেছেন। এই ধরনের আর্ট করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আমি অনেক আর্ট দেখেছি এর আগে কিন্তু এইরকম আর্ট আগে দেখিনি। ধন্যবাদ আপনাকে এইরকম একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার ফুলের ম্যান্ডেলা চিত্রাঙ্কনটি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া,এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
চমৎকার এঁকেছেন ভাইয়া ৷ আসলে আপনার আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম ৷ পেন্সিল ও মার্কার কলম দিয়ে খুবই সুন্দর একটি ফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন । অনেক সময় এবং ধৈর্যের সাথে নিখুঁত ভাবে ম্যান্ডেলা আর্টটি করেছেন ৷ দেখে অনেক ভালো লাগলো ৷ সুন্দর ভাবে ধাপ গুলোও গুছিয়ে দিয়েছেন ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ৷
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।