সুস্বাদু ও মজাদার "ময়দা ও ডিম দিয়ে ডিম পরোটা।।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।
হ্যালো বন্ধুরা
কেমন আছেন?
আশাকরি,আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।শীতের মৌসুমে শুরু হয়ে গিয়েছে।তাই সকালে বা রাতে ভাত জাতীয় খাবার খেতে খুব একটা মন চায় না।রুটি বা পরোটা হলে যেন খুব ভালো হয়।আর এই কারনে অনেকেই সকালে বা রাতে রুটি বা পরোটা খেয়ে থাকে। বিশেষ করে কোন ঝামেলা ছাড়াই রেসিপিটি অতি সহজেই তৈরি করা যায়।রেসিপিটি হচ্ছে ময়দা ও ডিম দিয়ে ডিম পরোটা ।রেসিপিটি দেখতে যেমন সুন্দর খেতেও খুবই মজাদার হয়েছিল। আশাকরি,রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
উপকরণের তালিকা
| ক্রমিক নং | উপকরণের নাম | পরিমাণ |
|---|---|---|
| ১ | ময়দা | দুই কাপ |
| ২ | ডিম | ১ টি |
| ৩ | পেঁয়াজ | ২ টি |
| ৪ | ধনিয়া পাতা | সামান্য পরিমাণ |
| ৫ | সয়াবিন তেল | পরিমাণ মতো |
| ৬ | লবন | স্বাদমতো |
| ৭ | টেস্টিং সল্ট | সামান্য পরিমাণ |
| ৮ | চিলি ফ্লেক্স ফাঁকি | ১ চামচ |
উপকরণের ছবি
রেসিপির প্রস্তুত প্রণালীর প্রতিটি ধাপ নিচে তুলে ধরা হলোঃ
প্রথম ধাপ
প্রথমে চুলাতে একটি পাতিল বসাবো।এরপর পরিমাণ মতো পানি ও লবন দিয়ে নিবো।
দ্বিতীয় ধাপ
এরপর তেল দিয়ে একটু জ্বাল দিয়ে বলক আনিয়ে নিবো।
তৃতীয় ধাপ
এরপর ময়দা দিয়ে পানিতে ভালো করে গুলিয়ে নিবো।
চতুর্থ ধাপ
ভালো করে মতে একটি বড় ডো বানিয়ে নিবো।এরপর বড় ডো থেকে ছোট ছোট ছয়টি ডো বানিয়ে নিবো।
পঞ্চম ধাপ
এরপর বেলুন পিঁড়ির মধ্যে ছোট একটি ডো নিয়ে ডো এর মধ্যে সামান্য ময়দা দিয়ে নিবো।
ষষ্ঠ ধাপ
এরপর একটি রুটি বানিয়ে দুই পাশে বটা দিয়ে পরে চতুভুজ এর মত বানিয়ে নিবো।
সপ্তম ধাপ
এরপর চতুর্ভুজ আকৃতির রুটিটাকে বেলুনের সাহায্যে পরোটা বানিয়ে নিবো।
অষ্টম ধাপ
এরপর একটি বাটিতে কুঁচি করে রাখা পেঁয়াজ ও ধনিয়া পাতা দিয়ে নিবো।
নবম ধাপ
এরপর টেস্টিং সল্ট ও চিলি ফ্লেক্স ফাঁকি দিয়ে নিবো।
দশম ধাপ
এরপর সব উপকরণ ভালো করে মিশিয়ে নিবো।
একাদশ ধাপ
এরপর একটি ডিম ভেঙে সব উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিবো।
দ্বাদশ ধাপ
এরপর চুলাতে একটি ফ্রাইপ্যান বসিয়ে বানিয়ে রাখা পরোটাটি দিয়ে নিবো।
ত্রেয়দশ ধাপ
এরপর পরোটাটির এপিট ও ওপিট করে ভালো করে ছেঁক দিয়ে নিবো।
চর্তুদশ ধাপ
একটু পরে পরোটার উপরে ডিম ভেঙে যে উপকরণ বানানো হয়েছে তা পুরো পরোটার মধ্যে দিয়ে দিবো।
পঞ্চদশ ধাপ
এরপর উপর দিয়ে আরেকটি পরোটা দিয়ে নিবো।
শেষ ধাপ
এরপর তেল দিয়ে পুরো পরোটাটি ভালো করে ভেজে নিবো। এভাবেই তৈরি হয়ে যাবে। সুস্বাদু ও মজাদার ময়দা ও ডিম দিয়ে ডিম পরোটা রেসিপিটি।
পরিবেশন
পরিশেষে আমি চেষ্টা করেছি সুস্বাদু ও মজাদার করে ময়দা ও ডিম দিয়ে ডিম পরোটা রেসিপিটি তৈরি করে আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। জানি না কতটুকু পেরেছি। আমার তৈরি করা ডিম পরোটা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্টের মাধ্যমে জানাবেন।আপনাদের সহযোগিতামূলক মন্তব্য আমাকে আরও নতুন কিছু তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে।
ফটোগ্রাফির বিবরণ
| Photographer | @anisshamim |
|---|---|
| Device | Google Pixel 4a |
আমার পরিচিতি
আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।
VOTE @bangla.witness as witness
OR
ভাইয়া আপনি এত রাতে এমন এক রেসিপি শেয়ার করেছেন যা দেখে খিদা লেগে গিয়েছে। এভাবে ডিম দিয়ে পরোটা খেতে খুবই সুস্বাদু লাগে। আমার খুব পছন্দ এই ডিম পরোটা। আপনি খুব সুন্দর ভাবে রেসিপির ধাপগুলো বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত চমৎকার উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আপনি একদম সত্য কথা বলেছেন শীতের মৌসুমে সকাল এবং রাত্রে বেলা ভাত খেতে তেমন একটা মন চায় না বিশেষ করে ভাত যদি ঠান্ডা হয়ে যায় তাহলে তো একদমই না। সকালবেলা গরম গরম পরোটা খেতে খুবই সুস্বাদু লাগে, মজাদার এই ডিম পরোটা রেসিপি আপনি খুবই সুস্বাদু করে রান্না করেছেন দেখেই বোঝা যাচ্ছে। রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার রেসিপিটি আমার খুবই ভালো লেগেছে। আপনি ময়দা এবং ডিম দিয়ে ডিম পরোটা রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন। পরোটা গুলো খুব সুন্দর ভাজা হয়েছে দেখেই খেতে মন চাচ্ছে। এত সুন্দর একটা রেসিপি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ,এত সুন্দর ও চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।