হাসির গল্প "গরম গরম" এর প্রথম পর্ব।।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।
হ্যালো বন্ধুরা ?
আমি আনিসুর রহমান।আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি। আমি আমার গল্পের মাধ্যমে প্রতিনিয়ত চেষ্টা করি একটু বিনোদন দেওয়া জন্য।আর সেই হিসেবে আজও আপনাদের মাঝে গরম গরম হাসির গল্পের প্রথম পর্ব নিয়ে হাজির হয়েছি। আশাকরি,এবারও এই গল্পটি আপনাদের ভালো লাগবে।
আজ সকালে গ্রামের বাসায় আসলাম।আসার পর অনেকদিন পরে আমার এক ছোট চাচাতো ভাই এর সাথে দেখা হল।বিভিন্ন বিষয়ে তার সাথে কথা হল।কথার এক পর্যায়ে বলল,মানুষ নিজেকে স্টাইলিশ বা ফ্যাশনেবল প্রমান করার জন্য কত কী করে।লোকজনকে আকৃষ্ট করা অর্থাৎ তারা তাকিয়ে থাকবে এটা নিশ্চিত করা অত সহজ কাজ না।তবে মাথায় যদি বুদ্ধি থাকে,তাহলে অবশ্যই সহজ কাজ।
আমি এই গরমের দিনে এমন সব পোশাক পরছি,কি আর বলব ভাই ,মানুষ আমার দিকে না তাকিয়ে পারছে না।আমি ছোট ভাইয়ের কথা শুনে বললাম, তা তুই এই গরমে এমন কি পোশাক পরছিস, যার কারনে লোকজন তোর দিকে তাকিয়ে থাকতে বাধ্য হচ্ছে?
ছোট ভাই আমার কথার প্রতি উত্তরে বলল,তেমন কিছু না ভাই।এই গরমে জ্যাকেট, মাফলার আর কানটুপি পড়ি,আর কি!
এমন সময় আমার এক বন্ধু বলল, গরমের দিনে শুধু দাঁত ব্রাশ করলে চলবে না।মানে শুধু দাঁত পরিষ্কার করলে চলবে না।জিহ্বাও পরিষ্কার করতে হবে। সেটা ব্রাশ করে হোক বা ঘন ঘন ধুয়েই হোক।
আমি বন্ধুর কথা শুনে বললাম, শুধু ব্রাশ বা ধোয়া না।জিহ্বা পরিষ্কারের আরও নিয়ম-কানুন আছে।কথা সেটা না, কথা হচ্ছে গরমের দিনে কেন জিহ্বা পরিষ্কার করতে হবে?না মানে জিহ্বা তো সারা বছরই পরিষ্কার রাখা দরকার।শুধু গরমের দিনের কথা কেন বলছিস?
বন্ধু আমার কথা শেষ হতেই বলল,যে গরম পড়েছে,নিশ্চয়ই খেয়াল করেছিস,হাঁপাতে হাঁপাতে আমাদের অনেকেরই জিহ্বা বের হয়ে যাচ্ছে। যদি বের হয়ে যাওয়া জিহ্বা যদি অপরিষ্কার থাকে,দৃষ্টিকটু লাগে না?
আজ এ পযর্ন্তই।অন্যদিন এর পরবর্তী পর্ব নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হবো।ভালো থাকবেন। সুস্থ থাকবেন।
আমার পরিচিতি
আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।
VOTE @bangla.witness as witness
OR
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
ভাই মানুষ হাঁপালে তো জিহবা বের হয় না। যদি ইচ্ছে করে বের করে সেটা ভিন্ন কথা। কুকুর জিহবা বের করে রাখে বেশিরভাগ সময়। তাই কুকুরের জিহবা পরিষ্কার করা দরকার 😂। গরমের দিন জ্যাকেট,মাফলার আর কানটুপি পড়লে তো একেবারে সিদ্ধ হয়ে যাবে। তবে লোকজন তাকাবে সেটা নিশ্চিত।
আপনার চাচাতো ভাই তো মনে হয় অনেক মজাই করে যে আপনাদের সাথে। মানুষ হাঁপাতে হাঁপাতে জিব্বা বাইর হয়ে যায় এই কথা প্রথম শুনলাম। যাক দাঁত এবং মুখ পরিষ্কার রাখা ভালো। তবে এই গরমে জ্যাকেট মার্পাল এবং টুপি লাগালে মনে হয় ভিন্নরকম লাগবে। হয়তোবা কথার কথা এগুলো বলল। হাসির গল্পটি পড়ে অনেক ভালই লাগলো ধন্যবাদ আপনাকে।