সুস্বাদু ও মজাদার রেসিপি "নিরামিষ "।। [১০ % লাজুক শিয়ালের জন্য ]
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু
হায় বন্ধুরা
কেমন আছেন?
আশাকরি,আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি।সুখী ও স্বাস্থ্যকর জীবনের জন্য কেউ কেউ নিরামিষ খাওয়ার অভ্যাস গড়ে তোলেন। নিরামিষ জাতীয় খাবার একধরনের সুষম খাদ্য। এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে উদ্ভিজ্জ তন্তু, ভিটামিন সি, ভিটামিন ই, ফলিক অ্যাসিড, ম্যাগনেশিয়াম, সম্পৃক্ত স্নেহ পদার্থ ও প্রচুর পরিমাণে উদ্ভিজ্জ রাসায়নিক পদার্থ। এই কারণে নিরামিষভোজী মানুষের মধ্যে উচ্চ কোলেস্টেরলজনিত বা নিম্ন রক্তচাপজনিত রোগ সাধারণত দেখা যায় না। এমনকি এ ধরনের মানুষদের হৃদরোগোর আশঙ্কাও কম থাকে। নিরামিষ জাতীয় খাবার বেশ সহজপাচ্য। এসব খাবার রান্না করা সহজ, সাশ্রয়ীও বটে। এ কারণেই নিরামিষ আহার শুধু সুস্থ জীবনযাপনের ক্ষেত্রেই নয়, বরং পরিবেশের দিক থেকেও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি বিষয়।
নিরামিষ রেসিপিটি দেখতে যেমন সুন্দর খেতেও খুবই মজাদার । আশাকরি,রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
উপকরণের তালিকা
| ক্রমিক নং | উপকরণের নাম | পরিমাণ |
|---|---|---|
| ১ | মিষ্টি কুমড়া | ১/৪ ভাগ |
| ২ | বেগুন | ২ টি |
| ৩ | পেঁপে | ১ টি |
| ৪ | বরবটি | পরিমাণ মতো |
| ৫ | বাঁধা কফি | পরিমাণ মতো |
| ৬ | চাল কুমড়া | পরিমাণ মতো |
| ৭ | সিম | পরিমাণ মতো |
| ৮ | পটল | ৪ টি |
| ৯ | আলু | ৩ টি |
| ১০ | গাজর | ১ টি |
| ১১ | পেঁয়াজ কুঁচি | ২ টির |
| ১১ | তেজপাতা | ৩ টি |
| ১২ | কাঁচা মরিচ | ২-৩টি |
| ১৩ | শুকনো মরিচ | ৩-৪ টি |
| ১৪ | ধনিয়া পাতা | সামান্য পরিমাণ |
| ১৫ | সয়াবিন তেল | পরিমাণ মতো |
| ১৬ | লবন | স্বাদমতো |
| ১৭ | হলুদ ফাঁকি | ১/২ চামচ |
| ১৮ | মরিচ ফাঁকি | ১/২ চামচ |
| ১৯ | পাঁচফোড়ন | দেড় চামচ |
| ২০ | ডাটা | ২ টি |
| ২১ | ঢ়েড়স | ৩ টি |
| ২২ | আদা বাটা | ১/২ চামচ |
| ২৩ | রসুন বাটা | ১/২ চামচ |
উপকরণের ছবি
রেসিপির প্রস্তুত প্রণালীর প্রতিটি ধাপ নিচে তুলে ধরা হলঃ
প্রথম ধাপ
একটি বাটিতে পাঁচফোড়ন নিবো।এরপর চুলাতে একটি করাই বসিয়ে পাঁচফোড়নগুলো টেলে নিবো।
দ্বিতীয় ধাপ
পাঁচফোড়ন টালা হলে একটি ব্লেন্ডার নিয়ে পাঁচফোড়ন ফাঁকি করার জন্য ব্লেন্ডারে দিয়ে দিবো।
তৃতীয় ধাপ
পাঁচফোড়ন ফাঁকি হলে একটি বাটিতে নামিয়ে নিবো।
চতুর্থ ধাপ
একটি স্টিলের বড় প্লেটে বিভিন্ন রকমের সবজি নিয়ে সেগুলো কেটে আরেকটি প্লেটে রেখে দিবো।
পঞ্চম ধাপ
কেটে রাখা সবজিগুলো ধুয়ে একটি বোলে রাখবো।এরপর চুলাতে একটি পাতিল বসিয়ে সবজিগুলো পাতিলে দিয়ে দিবো।
ষষ্ঠ ধাপ
এরপর পাতিলটি ঢাকনা দিয়ে ঢেকে দিবো।
সপ্তম ধাপ
কিছুক্ষন জ্বাল দেওয়ার পর ঢাকনা খুলে স্বাদমতো লবন, হলুদ ও মরিচ ফাঁকি দিয়ে দিবো।
অষ্টম ধাপ
এরপর আদা ও রসুন বাটা দিয়ে নিবো।
নবম ধাপ
এরপর আরেকটু জ্বাল দিয়ে কাঁচা মরিচ দিয়ে দিবো।
দশম ধাপ
সবকিছু ভালো করে মিশিয়ে একটু জ্বাল দিয়ে পাতিলটি চুলা থেকে নামিয়ে নিবো।
একাদশ ধাপ
এরপর চুলাতে একটি করাই বসিয়ে পেজপাতা, শুকনো মরিচ দিয়ে নিবো।
দ্বাদশ ধাপ
এরপর কেটে রাখা পেঁয়াজ কুচি ও সয়াবিন তেল দিয়ে নিবো।
ত্রেয়দশ ধাপ
এরপর সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিবো।
চর্তুদশ ধাপ
এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিবো।
পঞ্চদশ ধাপ
এরপর একটু জ্বাল দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিবো।
ষষ্ঠদশ ধাপ
এরপর ব্লেন্ডার করে রাখা পাঁচফোড়ন ফাঁকি দিয়ে দিবো।
শেষ ধাপ
এরপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে একটু জ্বাল দিয়ে নিবো।এভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ও মজাদার রেসিপি নিরামিষ।
পরিবেশন
পরিশেষে আমি চেষ্টা করেছি সুস্বাদু ও মজাদার করে নিরামিষরেসিপিটি তৈরি করে আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। জানি না কতটুকু পেরেছি। আমার তৈরি করা "নিরামিষ " রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সহযোগিতায় মূলক মন্তব্য আমাকে সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগাবে।
ফটোগ্রাফির বিবরণ
| Photographer | @anisshamim |
|---|---|
| Device | Google Pixel 4a |
আমার পরিচিতি
আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।
VOTE @bangla.witness as witness
OR
সুস্থ এবং সুন্দর থাকার জন্য আমাদের সকলের উচিত বিভিন্ন সবজি খাওয়া।আর নিরামিষে মোটামুটি অনেক সবজি দেওয়া থাকে।তাই মোটামুটি সকল পুষ্টিকর উপাদান বিদ্যমান।আপনার সবজি দেখতে বেশ ভালো হয়েছে।এই রকম সবজি সকালে রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে
ঠিক বলেছেন ভাইয়া নিরামিষ ভোজীদের শরীর ভালো থাকে। এদের অসুখ-বিসুখ অনেক কম হয়। কারণ আমাদের মত এত ভারী খাবার তারা খায় না। সবজি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপনি এতগুলো সবজি মিলিয়ে নিরামিষ তৈরি করেছেন। সুস্বাদু তো হওয়ারই কথা। আপনি সবজি তেলে দেওয়ার সময় শুকনা মরিচ দিয়েছেন । এর জন্য আরো বেশি ভালো লাগে খেতে। কালারটিও ভালো লাগছে দেখতে।
সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য আমাদের সকলের প্রতিদিন নিরামিষ হওয়া খুব প্রয়োজন। কারণ নিরামিষের মধ্যে অনেক ধরনের ভিটামিন যা শরীরের সব ধরনের ঘাটতি পূরণ করে থাকে। আপনার রেসিপিটি দেখে খুবই ভালো লাগছে ভাইয়া। নিরামিষের কালারটি অনেক সুন্দর হয়েছে। এই ধরনের নিরামিষ সকালে রুটির সাথে খেতে খুব ভালো লাগে। এতো সুন্দর রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই।
ঠিক বলেছেন ভাইয়া, আমাদের শরীর সুস্থ রাখার জন্য নিরামিষ খাওয়া প্রয়োজন। আপনি তো বেশ কিছু সবজি ব্যবহার করেছেন রেসিপিতে। তবে সবজিতে পাঁচফোড়ন আমি এর আগে কখনো ব্যবহার করতে দেখিনি। এর ফ্লেভারটা ভালই লাগে আমার কাছে। রেসিপি দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে।
আপনি ঠিক বলেছেন নিরামিষ খেলে শরীর ও স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তবে আপনি এতগুলো সবজি দিয়ে নিরামিষ তৈরি করেছেন। এতগুলো সবজি দিয়ে যখন তরকারি রান্না করা হয় তখন অনেক ধরনের ভিটামিন একসাথে হওয়াতে শরীরের জন্য খুব উপকারী হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। এবং অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।