কিছু রেনডম ফুলের ফটোগ্রাফি ।।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।



হায় বন্ধুরা


মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।সৃজনশীলতা লক্ষ্যে আজ আমি আমার পোস্টে কিছু ভিন্নতা আনার জন্য আপনাদের মাঝে কিছু জানা বা নাজানা রেনডম ফুল ও গাছের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি।আমার কাছে ফুলের বাগান খুব ভালো লাগে।আর ফুল ভালোবাসে না এমন লোক পাওয়া দুষ্কর।একেক ফুল একেক প্রতীক বহন করে।আর ফটোগ্রাফি করতেও ভীষণ ভালো লাগে।তাই বাসায় থেকে বের হবার সময় কোন কিছু ভালো লাগলে তা সাথে সাথে ফটোগ্রাফি করে ফেলি।যাইহোক আজ আমি কিছু দিন আগে ঘুরতে যাওয়ার সময় কিছু ফুলের দৃশ্য ফটোগ্রাফি করি।তা আজ আপনাদের মাঝে শেয়ার করছি। আশাকরি, ফুলের ফটোগ্রাফিগুলো আপনাদেরও ভালো লাগবে।



এখানে আমি মোট ১১ টি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি আর এখানে করা প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই সাধারণ এবং পরিচিত-অপরিচিত কিছু ফুলের। আর আপনাদের মধ্যে কার কোন ফটোগ্রাফিটি বেশি ভালো লাগেছে সেটা নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে।


asa.png



এই ফুলটি কম-বেশি আপনাদের সকলের পরিচিত।রক্ত জবা ফুল।এই ফুলটি আমার কাছে খুব ভালো লেগেছে।তাই সাথে সাথে ফটোগ্রাফি করে ফেললাম।


Device: Google Pixel 4a
Taken on: 4 june 2023

asa.png



এটি হচ্ছে ফায়ারবল বা ব্লাড লিলি ফুল।এই ফুল আমাদের দেশে মে মাসে ফুটে থাকে।তাই অনেকে একে মে ফুল ও বলে থাকে। ফুলের দৃশ্যটি আমার কাছে খুব ভালো লাগে।তাই সাথে সাথে ছবিটি ফটোগ্রাফি করি।


Device: Google Pixel 4a
Taken on: 4 june 2023

asa.png


এটি হচ্ছে কাঠগোলাপ ফুল।এই ফুলের সৌন্দর্য সহজেই অনেকের নজর কাড়ে।কাঠগোলাপ বিভিন্ন নামে পরিচিত যেমন গুলাচি, গোলাইচ, গোলকচাঁপা, চালতাগোলাপ, গরুড়চাঁপা ইত্যাদি।।


Device: Google Pixel 4a
Taken on: 4 june 2023

asa.png



এই ফুলটি আমরা জংলী ঝুমকা ফুল হিসেবে চিনি।যা দেখেতে আমার কাছে ভিষণ ভালো লেগেছে।তাই সাথে সাথে ফটোগ্রাফি করে ফেললাম।


Device: Google Pixel 4a

Taken on: 4 june 2023

asa.png



এই ফুলটি হচ্ছে টগর ফুল। এই ফুলটি সাধারণত গ্রীষ্ম ও বর্ষার ফুল কিন্তু সারা বছরেই ফোটে। সাদা রং এর ফুলটি এক আবর্ত পাপড়ির এবং গুচ্ছ পাপড়ির এই দুই রকমের পাওয়া যায়। হালকা গন্ধ পাওয়া যায় গুচ্ছ পাপড়ির টগর ফুলে।


Device: Google Pixel 4a

Taken on: 4 june 2023

asa.png



এই ফুলটি হচ্ছে জবা ফুল।এই ফুলে রয়েছে আরও নানা গুণ। আয়রনের ঘাটতি দূর করতে, ত্বকের বার্ধক্য দূর করতে, ওজন কমাতে , উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ও কিডনির সমস্যা সমাধানেও জবা ফুলের জাদুকরী গুণ আছে।এই ফুলের দৃশ্যটিও আমার কাছে খুব ভালো লেগেছে।তাই সাথে সাথে ফটোগ্রাফি করে ফেললাম।


Device: Google Pixel 4a

Taken on: 4 june 2023

asa.png



এটি হচ্ছে গাঁদা ফুল।এই ফুলেও রয়েছে বিভিন্ন গুনাগুন।গাঁদা ফুলের চা নিয়মিত পান করলে মুখের ব্রণ দূর হয়, ত্বক মসৃন হয়, হজম শক্তি বাড়ায়, হাড়ের ক্ষয় রোধ হয়, আর্থাইটিসের সমস্যা ও গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়। গাঁদা ফুল বেটে নারিকেল তেলের সাথে মিশিয়ে মাথায় ১০/১৫ দিন লাগালে মাথার খুশকি দূর হয়, চুল কালো হয়।



Device: Google Pixel 4a

Taken on: 4 june 2023

asa.png



এটি হচ্ছে নীলকন্ঠ ফুল।অনেকের কাছে অপরাজিতা হিসেবেও পরিচিত। অ্যালঝেইমার রোগের চিকিৎসায় অপরাজিতাকে ব্যবহার করে থাকেন চিকিৎসকরা। কারণ এই ফুল স্মৃতিশক্তিবর্ধক হিসেবে কাজ করে।হৃদরোগের ঝুঁকি কমায়।এটি রক্তে ট্রাইগ্লিসারাইডস, কোলেস্টেরল ও এলডিএলের পরিমাণ কমায়। তাই হৃদরোগের ঝুঁকি মুক্ত থাকতে ডায়েটে বেছে নিতে পারেন এই ফুলের চা কে।


Device: Google Pixel 4a

Taken on: 4 june 2023

asa.png



এটি হচ্ছে কলাবতী ফুল।কলাবতী ফুল-হাসিতে মুগ্ধ হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যার নাম দিয়েছিলেন সর্বজয়া ।গ্রাম-বাংলার আনাচে-কানাচে কিংবা শহরের বিলাসী বাগানে লাল-হলুদ এবং লাল ও হলুদ মেশানো কলাবতী ফুল সকলের দৃষ্টি আর্কষণ করে ।ফুল ফোটার সময় বর্ষা হলেও বর্ষার আগে ও পরে এ ফুল অনেক ফুল ফুটে থাকে।


Device: Google Pixel 4a

Taken on: 4 june 2023

asa.png



এটি হচ্ছে অলকানন্দা বা অ্যালামন্ডা বা অ্যালামান্ডা ফুল এই ফুল ঔষধি গুণাবলীর অধিকারী বলেও পরিচিত। এই ফুলের নির্যাসগুলিতে প্রদাহ বিরোধী, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে।গ্রীষ্মমন্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে এই ফুল অনেক হয়ে থাকে।


Device: Google Pixel 4a

Taken on: 4 june 2023

asa.png



এই ফুলের নামটি আমার জানা নেই। কিন্তু দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। যার দরুন দ্রুত ফটোগ্রাফি করে ফেলি।


Device: Google Pixel 4a

Taken on: 4 june 2023

asa.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNz8uuU7jNdUdZcqn6h7peG3CH7HW4Dj4EnjdfKn9T6S1nX92sULZRaFUhpFmzY87Rh7WVkoNuC (1).png


111.png


standard_Discord_Zip.gif


Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আসলে আমার কাছেও যে জিনিসটা দেখতে ভীষণ ভালো লাগে তার ফটোগ্রাফি করার চেষ্টা। আপনি অনেক সুন্দর করে ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা ফুলের রেনডম ফটোগ্রাফি দেখে আমি তো চোখ ফেরাতে পারছি না। আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখতে একটু বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা ফটোগ্রাফি বৃষ্টি ভেজা হওয়ার কারণে একটু বেশি ভালো লেগেছে দেখতে।

 3 years ago 

আমার করা ফটোগ্রাফিগুলো আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো আপু।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

হ্যাঁ বেশ চেনা অচেনা সব ধরনের ফুলগুলোই ছিল আপনার আজকে পোস্টে, কাঠগোলাপ আমি সাদা দেখেছি এ রংয়ের দেখা হয়নি আগে, এছাড়াও ঝুমকো ফুল যেটা এটা আমি কখনো দেখিনি, চমৎকার ছিল আপনার পুরো ফটোগ্রাফিটি।

 3 years ago 

ঠিকই বলেছেন আপনি ফুল ভালোবাসেন এমন লোক খুঁজে পাওয়া যাবে না। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তবে ব্লাড লিলি ফুল এবং জংলী ঝুমকা ফুল এর আগে আমি কখনো দেখিনি। আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

সত্যি ভাইয়া দারুন কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে আজ আপনি আমাদের মাঝে হাজির হয়েছেন। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি চমৎকার ছিল ।আর ফুল গুলো দেখতে ভীষণ সুন্দর ছিল। কাঠ গোলাপ ফুল গুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এছাড়া আপনি লিখেছেন অপরাজিতা ফুল অ্যালযেইমার রোগের চিকিৎসার জন্য ডাক্তাররা ব্যবহার করে এটি জেনে সত্যি ভীষণ খারাপ লাগলো । কেন না আমার বাবার এই রোগটি ছিল । যদিও তিনি এখন বেঁচে নেই ।জানলে হয়তো এই ফুলের চা বানিয়ে তাকে খাওয়াতে পারতাম। যাইহোক ধন্যবাদ আপনাকে নতুন একটি তথ্য দেওয়ার জন্য।

 3 years ago 

ভাই আপনার ফটোগ্রাফির প্রথম এর দিকের কয়েকটি ছবি দেখে তো আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি। প্রতিটি ফুলের ফটোগ্রাফি চমৎকার হয়েছে। আপনার ফটোগ্রাফি পোস্ট থেকে কয়েকটি নতুন ফুলের নাম জানলাম। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ফুল ভালোবাসে না এমন মানুষ একজনও পাওয়া যাবে না। আপনি ঘুরতে গিয়ে দারুন সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন ভাইয়া।চমৎকার হয়েছে আপনার করা ফুলের ফটোগ্রাফি গুলো। লাল জবা,কাঠ গোলাপ,টগর,জংলি ঝুমকা ফুল দারুন লাগলো।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আজ আপনার পোস্ট থেকে কিছু নতুন ফুল দেখতে পেলাম। তারমধ্যে ফায়ারবল‌ আর জংলি ঝুমকো ফুল নতুন লেগেছে আর খুব ভালো লেগেছে। আপনার ১১টি ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটা ফুল খুব সুন্দর ছিল। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, ফুলের ফটোগ্রাফি পোস্ট দেখে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

রেনডম ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুবি ভালো লাগছে আমার। এতো সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন সাথে বণর্না করেছেন।দোয়া রইলো।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

ওয়াও অসাধারন আপনি খুব চমৎকার রেনডম ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। তবে আপনার মত আমারও ফটোগ্রাফি করা অনেক শখ ।আমি নিজেও সময় পেলে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে আমার কাছে বেশি ভালো লাগলো ওর লিলি ফুলের ফটোগ্রাফি এবং কাঠগোলা ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63940.55
ETH 1852.67
USDT 1.00
SBD 0.39