You are viewing a single comment's thread from:

RE: একগুচ্ছ অণুকবিতা "বারান্দায় মরা রোদ্দুর"

in আমার বাংলা ব্লগ4 years ago

বন্ধু তুমি কী কিছু বোঝো না ?
মুখে না বললে বুঝি ভালোবাসা হয় না ?
ভালোবাসে যদি বলতে হয় অহরহ,
ভালোবাসি, ভালোবাসি,
ওগো বন্ধু ভালোবাসি তোমায় ।
তবে, সস্তা সে ভালোবাসা ভীষণ আমার কাছে ।
ভালোবাসা একটা অনুভূতি,
হৃদয়ে জাগ্রত হয়, হৃদয়েই তার বাস ।
যখন সে উন্মোচিত হয় খোলসের আড়ালে,
হৃদয় জুড়ে ভালোবাসার সমুদ্রের ঢেউ জাগে ।
যখন তাকে নগ্ন করে সবাইকে দেখাতে হয়,
ভালোবাসার মৃত্যু ঘটে, সস্তা প্রেমের জন্ম হয় ।



উপরে উল্লেখিত কবিতার ছন্দ গুলো ভালোবাসার প্রতি আক্ষেপ মনে হয়েছে আমার কাছে। এছাড়াও অপরগুচ্ছ কবিতা গুলি অসাধারণ হয়েছে আপনার। এত সুন্দর সুন্দর গুচ্ছ কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য কবিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64678.94
ETH 1881.02
USDT 1.00
SBD 0.38