বেগুন, পটল এবং কাচা আম দিয়ে মুরগির রেসিপি
নমস্কার,
বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমি ভালোই আছি।
আসলে এইবার প্রথম আমি কোন কন্টেস্ট এ অংশগ্রহণ করতে যাচ্ছি। হঠাৎ এইবার কন্টেস্ট এর ঘোষণা টি দেখে অংশগ্রহণ করার খুব ইচ্ছে হলো। অনেক জ্বর শরীরে নিয়েও আমার ইচ্ছেটা পূরণ করার চেষ্টা করলাম।
কম বেশি আমরা সবাই মুরগির বিভিন্ন রকমের রেসিপি পছন্দ করি।
তাই আজ আমি একটু ভিন্ন ভাবে মুরগি রান্নার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে।
বেগুন, পটল আর কাচা আম দিয়ে মুরগির রেসিপি
চলুন এইবার প্রয়োজনীয় উপকরণগুলো দেখে নেয়া যাক।
| ফটো ১ | ফটো ২ |
|---|---|
| ফটো ৩ | ফটো ৪ |
| উপকরণ সমূহ | পরিমাণ |
|---|---|
| মুরগি | ৭০০গ্রাম |
| বেগুন | ১টা |
| পটল | ৩টা |
| কাচা আম | ১টা |
| টমেটো পেস্ট | ২টা টমেটোর |
| আদা বাটা | পরিমাণ মত |
| রসুন বাটা | পরিমাণ মত |
| জিরা বাটা | ১ টেবিল চামচ |
| কাচা মরিচ বাটা | পরিমাণ মত |
| পেয়াজ এর পেস্ট | ৭ টা পেয়াজ এর পরিমাণ |
| হলুদের গুড়া | পরিমাণ মত |
| শুকনো মরিচ গুড়া | পরিমাণ মত |
| লবণ | সাদ মত |
| তেজপাতা | ২ টা |
| ছোট এলাচ | ৫ টা |
| লবঙ্গ | ৫-৬ টা |
| দারুচিনি | পরিমাণ মত |
| শুকনো মরিচ | ৩ টা |
| কাচা মরিচ | ৩-৪ টা |
| গোটা জিড়া | ১ টেবিল চামচ |
| সরিষার তেল | পরিমাণ মত |
ধাপ-১ঃ
প্রথমে মুরগির মাংসগুলো আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদের গুড়া, মরিচের গুড়া, কুচানো পেয়াজ এবং সরিষার তেল দিয়ে মাখিয়ে মেরিনেট করে রেখে দিলাম প্রায় ১ ঘন্টা।
| ফটো ১ | ফটো ২ | ফটো ৩ |
|---|---|---|
ধাপ-২ঃ
এরপর রান্নার পাত্রটি চুলায় দিয়ে গরম করে নিলাম এবং সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে একে একে পটল এবং বেগুন আলাদা আলাদা করে ভেজে নিলাম।
| ফটো ১ | ফটো ২ | ফটো ৩ |
|---|---|---|
| ফটো ৪ | ফটো ৫ | |
ধাপ-৩ঃ
তারপর করে আরো কিছু তেল দিয়ে দিলাম এবং তেল গরম হওয়ার পর বেটে রাখার সকল মসলা একে একে দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ভেজে নিলাম এবং জল দিয়ে দিলাম। একটু ঘন হয়ে আসলে তার মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিলাম।
| ফটো ১ | ফটো ২ |
|---|---|
ধাপ-৩ঃ
তারপর ভেজে নেয়া মসলা এর মধ্যে কেটে রাখা কাচা আম দিয়ে একটু নেড়ে নিলাম এবং এর মধ্যে মেরিনেট করে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম। তারপর মাংসগুলো কিছুক্ষণ এর জন্য ঢেকে দিলাম। মাংস কিছুক্ষণ কসানোর পর কিছু পরিমাণ জল দিয়ে আবার ঢেকে দিলাম।
| ফটো ১ | ফটো ২ |
|---|---|
| ফটো ৩ | ফটো ৪ |
ধাপ-৪ঃ
কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে নেরে দিলাম এবং আবারও একটু জল দিয়ে দিলাম। তারপর ৩-৪ টা কাচা মরিচ দিয়ে দিলাম। মাংসটা যখন প্রায় হয়ে এসেছে ঠিক তখনি ভেজে রাখা পটল এবং বেগুন দিয়ে আবারও ঢেকে দিলাম।
| ফটো ১ | ফটো ২ | ফটো ৩ |
|---|---|---|
| ফটো ৪ | ফটো ৫ | ফটো ৬ |
ধাপ-৫ঃ
আরো কিছুক্ষণ তরকারিটা ফুটানোর পর যখন ঝোল কিছুটা শুকিয়ে আসে ঠিক তখনি তরকারির সাদ বৃদ্ধি জন্য কিছুটা সরিষার তেল দিয়ে আবারও ঢেকে দিলাম। ৩-৪ মিনিট পর তরকারি নামিয়ে নিলাম।
| ফটো ১ | ফটো ২ | ফটো ৩ |
|---|---|---|
মুরগির রেসিপির সংগে আমি
আর এভাবেই প্রস্তুত হয়ে গেলো বেগুন, পটল এবং কাচা আম দিয়ে মুরগির মজাদার রেসিপি। দেখতে যেমন হয়েছে খেতে আসলেই অন্য রকম হয়েছে। কারণ রেসিপিতে আম থাকাই খেতে একটু টক লাগছে যেটা সাদে ভিন্নতা এনেছে।
এই ছিলো আমার আজকের আয়োজন। আশা করি সবার ভালো লাগবে। আমি যে এখানে অংশগ্রহন করতে পেরেছি তার জন্য আমি অনেক খুশি। প্রাইজ যেতা টাই মুখ্য বিষয় নয়।
আজ এই পর্যন্তই থাক। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| বিষয় | বেগুন, পটল এবং কাচা আম দিয়ে মুরগির রেসিপি। |
|---|---|
| ফটো ক্রেডিট | @amitroy |
| ডিভাইস | রেডমি নোট ৮প্রো |
| লোকেশন | মিরপুর-১২, ঢাকা |
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
সকাল সকাল অনেক ইউনিক রেসিপি দেখে আমার মনটা যেন আনচান আনচান করছে খাওয়ার জন্য।বেগুন, পটল এবং কাচা আম দিয়ে মুরগির রেসিপি। এই ধরনের রেসিপি কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপি এর কালার টি দেখে বোঝা যাচ্ছে কতটা মজার ছিল ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে মন্তব্য করার জন্য। প্রথমবার আমিও এই রেসিপিটি করলাম খেতে অনেক টেস্টি ছিলো।
বেগুন, পটল এবং কাচা আম দিয়ে মুরগির রেসিপি তৈরী করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ইউনিক একটি রেসিপি হয়েছে ভাইয়া। ধন্যবাদ ভাইয়া।
জি ভাইয়া একটু চেষ্টা করলাম ইউনিক কিছু করার জন্য। সেখান থেকেই আসলে এই রেসিপি টার উদ্ভাবন। ধন্যবাদ আপনাকে।
মজাদার মুরগির মাংস রেসিপি তৈরি করেছেন, বেগুন আলু কাঁচা আম দিয়ে মজাদার রেসিপি দেখেই যেন খেতে ইচ্ছা করছে। সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই আপনাকে আমার রেসিপি টা দেখে প্রশংসা করার জন্য। আর খেতেও বেশ ভালো হইছে।
বেগুন, পটল ও কাঁচা আম দিয়ে মুরগির রেসিপি দেখে আমি তো লোভ সামলাতে পারছি না। আপনি খুবই মজাদার এবং লোভনীয় একটা রেসিপি তৈরি করেছেন। এরকম রেসিপি গুলো খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার রেসিপিটা দেখে বোঝা যাচ্ছে এটি খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছে। শেষের পরিবেশনটা খুবই সুন্দর ভাবে করেছেন। জাস্ট অসাধারণ ছিল আপনার আজকের রেসিপিটা।
ধন্যবাদ ভাই। আপনি অনেক সুন্দর করে আমার আজকের আয়োজন এর মন্তব্য করেছেন। সময় পেলে চলে আসবেন একদিন।
প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি সবজি দিয়ে মজাদার চিকেন রেসিপি তৈরি করেছেন। রেসিপির কালার দেখেই বুঝা যাচ্ছে খেতে দারুণ হয়েছে। রেসিপির উপস্থাপনা এবং পরিবেশনাও এককথায় দুর্দান্ত হয়েছে। ধাপে ধাপে এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
ছোট খাটো ভাবে রেসিপি করার প্রচেষ্টা মাত্র। এটাই ছিলো আমার প্রথম আয়োজন আমার বাংলা ব্লগ এর কন্টেস্ট এ অংশগ্রহণ। অনেক ধন্যবাদ ভাই আপনাকে এতো সুন্দর গুছিয়ে মন্তব্য করার জন্য।
শুরুতেই যেটা বলব দাদা আপনার ডেকোরেশন টা একদম দুর্দান্ত ছিল। আর রান্নার ধরনটা তো একদম ব্যতিক্রম। বিশেষ করে আম আর বেগুন দেওয়ার ব্যাপারটা। কয়দিন পর যখন যাব তখন খাওয়াবেন তো রান্না করে একবার? না যেন করেন না আবার 🤪।
ধন্যবাদ সজিব। হ্যা অবশ্যই চলে আয় কি খাওয়াই সেটা পরে দেখা যাবে।
সব সময় কথা দিয়ে আমাকে প্যাঁচ লাগায় দেন 😢