পড়ন্ত বিকেলে সমুদ্রের পাড়ে।

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

হ্যালো বন্ধুরা,

আমার বাংলা ব্লগ এর সকল সদস্যদের জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন।আমিও ভাল আছি ঈশ্বরের কৃপায়।

আজ আমার ভালো লাগার আরেকটি বিষয় নিয়ে কিছু বলতে চাই, আসলে প্রকৃতি কার না ভালো লাগে। সবার পছন্দের সেরা হলো এই বৈচিত্র্যময় প্রকৃতি। সমুদ্র এই প্রকৃতির ই একটা অংশ। সমুদ্রের পাড়ে বসে সূর্যাস্ত এবং সূর্য উদয় দেখার মজাটাই আলাদ। আমার নিজের করা আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আমার বাংলা ব্লগ পরিবারের সদস্যদের মাঝে।

সমুদ্র প্রকৃতির একটা অংশ। সমুদ্র ভালো লাগেনা এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমার তো সমুদ্র অনেক ভালো লাগে। বছরে ৪ থেকে ৫ বার আমার কক্সবাজারে যাওয়া হয়। কিন্তু ২০২২ সালে শুধু দুবার গিয়েছিলা।

এই ভিডিওটি করেছিলাম তখন আমরা অফিস কলিগরা সবাই একসঙ্গে কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম। অফিস কলিগ মানে যে সবাই গম্ভীর তা না আসলে আমার কলিগরা সবাই এতোটাই মিশুক যে কখনো মনে হয়নি যে কলিকদের সঙ্গে এসেছি, সব সময় মনে হয়েছে যে সবাই আমার বাল্যকালের বন্ধু। অনেক মজা করেছি সবাই একসঙ্গে।

এক রাত দুই দিন ছিলাম কক্সবাজার। রাতে রওনা হয়ে সকালে যখন কক্সবাজার পৌছাই হোটেলে চেক ইন করে ব্যাগ রেখেই রওনা হয়ে সুগন্ধা পয়েন্টের দিকে। সমুদ্র স্নান সেরে তারপর আমরা রুমে ব্যাক করি রুমে এসে ফ্রেশ হয়ে দুপুরে খাবার খাই। খাবার শেষেই বেরিয়ে পড়ি হিমছড়ি ইনানী বীচ পাটুয়ারটেক এবং লাল কাকড়ার বীচ এর উদ্দেশ্যে। অনেক ঘোরাঘুরি করলাম হিমছড়ি, ইনানী, পাটোয়ারটেক এবং লাল কাঁকড়ার বীচ এ।

শেষে ফেরার পথে এই ভিডিও টা ইনানী বিচ থেকে করি।
বিকেলটা এত সুন্দর লাগছিল যে বলে বোঝানো যাবে না, ভিডিওটা দেখে আপনারা কিছুটা আন্দাজ করতে পারবেন। পিছনে পাহাড়, পাশে বালি, পড়ানো ছিটানো অনেক পাথর, কিছু কিছু জায়গায় বালিতে জমে থাকা জল, আর সামনে বিশাল সাগর তার উপর লাল টুকটুকে ডুবন্ত সূর্য। শীতল হাওয়া সাথে সমুদ্রের গর্জন এ যেন এক স্বর্গ।

সমুদ্র এমন একটা জায়গা যেখানে গেলে মন প্রাণ সব জুড়িয়ে যায়। আমার কাছে এটা একটা নেশার মত যার জন্য বারবার ছুটে যায় সমুদ্র পাড়ে। যতই যাই ততই অবাক হই। কি যে মায়ায় বেঁধেছে সমুদ্র আমাকে। মন যখন বেশি খারাপ তাকে তখন ছুটে চলে যায় সমুদ্র পারে, হতে পারে অন্যদের সাথে অথবা একা। যেভাবেই হোক সমুদ্রের কাছে আমাকে যেতেই হবে।

আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আজ এ পর্যন্তই থাক লিখা আর দীর্ঘায়িত করছি না। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই শেষ করছি। সামনে কক্সবাজার ট্যুর নিয়ে বিস্তারিত পোস্ট দিব।

বিষয়পড়ন্ত বিকেলে সমুদ্রের পাড়ে ।
ভিডিও ক্রেডিট@amitroy
ডিভাইসরেডমি নোট ৮প্রো
লোকেশনইনানী সী বিচ, কক্সবাজার
Sort:  
 4 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া সমুদ্র এমন একটি জায়গা যেখানে গেলে মন প্রাণ জুড়িয়ে যায়। আসলে সমুদ্রের অপার সৌন্দর্য সবার মন ভালো করে দেয়। বিশেষ করে সূর্যোদয়ের সময় কিংবা সূর্য অস্ত যাওয়ার সময় সমুদ্রের সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায়। ভিডিওগ্রাফিটি দেখে খুবই ভালো লাগলো।

 4 years ago 

হ্যা আপু একদম ঠিক বলেছেন সূর্যোদয়ের সময় এবং সূর্যাস্তের সময় সমুদ্রের সৌন্দর্যতা দ্বিগুণ বেড়ে যায়। ধন্যবাদ আপু অর্থবোধক মন্তব্যের জন্য। আপনাদের সহযোগিতায় সামনে আরো ভালো কিছু করতে চাই।

 4 years ago 

এমন সময় উপভোগ করার মতো সুযোগ এখনো হয়নি ভাই,তবে আপনাদের অভিজ্ঞতার কথা জেনে ভালো লাগে।
কলিগরা মিলে ভালো সময় কাটিয়েছিলেন।শুভ কামনা রইলো।

 4 years ago 

প্রস্তুত থাকেন সামনে আপনাকেও যেতে হবে এবং আমাদের মাঝে সুন্দর সুন্দর ফটোগ্রাফি এবং ভিডিও শেয়ার করতে হবে। আমরা অপেক্ষা ই থাকলাম। ধন্যবাদ ভাইয়া পোস্ট টা মনযোগ সহকারে পড়ার জন্য।

 4 years ago 

ঠিকই বলেছেন সমুদ্র এমন একটি জায়গা যা কম বেশি সবাই পছন্দ করে। সমুদ্রের পাড়ে গেলে আমার তো ফিরে আসতে মন চায় না। ইচ্ছে করে ওখানেই থেকে যাই। কলিগরা সবাই মিলে অনেক আনন্দে সময় কাটিয়েছেন। সমুদ্রের পাড়ে আমার কাছে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে খুবই ভালো লাগে।

 4 years ago 

ধন্যবাদ আপু অনেক সুন্দর মন্তব্য করার জন্য। ঠিক বলছেন সমুদ্রের পাড়ে গেলে ফিরে আসতে মন চায় না। মায়াবী স্থান।

 4 years ago 

আপনি ঠিকই বলেছেন সমুদ্র পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া একেবারেই মুশকিল। সত্যি সমুদ্র প্রাকৃতির একটি অংশ। আপনি বছরে চার থেকে পাঁচ বার কক্সবাজার যান এটা শুনেই তো আমি অবাক। যাইহোক আমার কাছেও কিন্তু সমুদ্রের পাড়ে বসে এভাবে সূর্যঅস্ত যাওয়ার দৃশ্য দেখতে ভালো লাগে। ভিডিওটি কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

 4 years ago 

হ্যা আমি বছরে ৪-৫ বার যাই সমুদ্র পাড়ে। অনেক ভালো লাগে আমার, তারপরেও মনে হয় আবার যাই। কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠে না। ধন্যবাদ আপনাকে আমার ভিডিওটি দেখে সুন্দর মন্তব্যের জন্য।

 4 years ago 

পড়ন্ত বিকেলে সমুদ্রের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর ভাবে উপভোগ করেছেন। সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয় না এমন লোক খুঁজে পাওয়া যায় না। সমুদ্রের সূর্য অস্ত যাওয়ার দৃশ্যের অসাধারণ। এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশে থাকলে মন ভালো হয়ে যায়। আপনি ভিডিও মাধ্যমে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 4 years ago 

হ্যা ভাই ঠিক বলেছেন এমন প্রাকৃতিক পরিবেশ আমাদের সবাইকে মুগ্ধ করে। ধন্যবাদ আপনাকে আমার পোস্ট টি পরে সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 4 years ago 

প্রকৃতির মাঝে সময় কাটাতে সকলেই অনেক বেশি পছন্দ করে আর সেই প্রকৃতির মাঝে কাটানো সময়টা যদি সমুদ্র এবং প্রকৃতি হয় তাহলে তো আর কোন কথাই নেই। আসলে চাকুরী ক্ষেত্রে কিছু কিছু কলিগদের সম্পর্ক এমন হয় যেন তারা ছোটবেলার বন্ধু আপনার ক্ষেত্রেও তেমনটাই বিদ্যমান দেখছি। কলিগদের সঙ্গে কক্সবাজার গিয়ে খুবই সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন যেটা আপনার এই ভিডিওর মধ্যে বিদ্যমান। ভালো লাগলো আপনার সুন্দর অনুভূতি পড়ে।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মুল্যবান মন্তব্যের জন্য।
হ্যা ভাইয়া এইটা ঠিক ধরেছেন আমার অফিস কলিগরা সকলেই অনেক খোলা মনের। বন্ধুদের মতই মনে হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62929.55
ETH 1832.80
USDT 1.00
SBD 0.38