You are viewing a single comment's thread from:

RE: অর্থের মাঝেই কি প্রকৃত সুখ?

অর্থের লোভ এমন একটি নেশা যা মানুষকে অন্ধ করে দিতে বেশি সময় নেই না।
আপনার এই লেখাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ...

আসলে আমি নিজেও অর্থের পিছনে ছুটছি, কিন্তু ততোটা না। যতটা করলে পরিবারকে সময় দেয়া যায় না, ততটা না যতটা করলে নিজের বিবেককে নষ্ট করতে হয়, ততটা না যতটা করলে নিজের সততাকে বিক্রি করতে হয়। আমি শুধু অর্থ না বরং সুখকেও প্রাধান্য দেয়ার চেষ্টা করি, দিন শেষে নিজেকে পরিবারের বন্ধনের মাঝে ফিরে যেতে পছন্দ করি। নিজেকে রক্ত মাংসে মানুষ হিসেবে ধরে রাখতে চাই, রোবট হিসেবে অর্থের মোহে অন্ধ হতে চাই না।

আসলে প্রতিটা মানুষের অর্থের প্রয়োজন থাকে। তবে সেটাকে এমন ভাবে নেয়াটা উচিত না যেখানে আমার ভালোবাসা হত্যা করে আপন মানুষদের মনে কষ্ট দিয়ে অর্থ উপার্জন করবো। সব সুখ অর্থের মধ্যে থাকে না। নিজের পরিবারকে সময় দেয়ার মাঝেও রয়েছে অফুরন্ত সুখ। ধন্যবাদ ভাই আপনার সুন্দর একটি পোস্টের জন্য।

Sort:  
 5 years ago 

ধন্যবাদ ভাই পুরো লেখাটি পড়ে আপনার মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 61821.29
ETH 1727.74
USDT 1.00
SBD 0.39