আমার বাংলা বাংলা ব্লগ এক্স (টুইটার) অব দ্যা উইক || সপ্তাহ -03

in আমার বাংলা ব্লগ2 years ago

Twitter Cover.png

আমার বাংলা ব্লগ শুধুমাত্র একটা কমিউনিটি নয় বরং বাংলা ভাষায় সেরা কিছু প্রকাশের অন্যতম জনপ্রিয় মাধ্যম। আমার বাংলা ব্লগ কমিউনিটি প্রতিষ্ঠা করার পর হতে অদ্যবদি সকল ক্ষেত্রে সেরা অবদান নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছে সদস্যদের নিয়ে। সত্যি বলতে কমিউনিটি শুধুমাত্র কমিউনিটি হিসেবে বিবেচনা করলে লাভের বিষয়টি হয়তো নিশ্চিত হয় কিন্তু এর বাহিরের বিষয়গুলো বিবেচনা করলে, সদস্যদের সাথে সংযোগ, সম্পর্ক, দক্ষতা এবং সফলতা সবগুলোই নিশ্চিত করা সম্ভব হয়। আর এই বিষয়গুলোকে সামনে রেখেই আমার বাংলা ব্লগ এগিয়ে যাচ্ছে তার কাংখিত লক্ষ্যে।

ভিন্ন ভিন্ন উদ্যোগ, কোয়ালিটি কিংবা সৃজনশীলতার সেরা কিছু উপস্থাপন এবং কাংখিত সাপোর্টের ক্ষেত্রে আমার বাংলা ব্লগ সব সময় নিজের ব্যতিক্রম অবস্থান ধরে রেখেছে। এরই ধারাবাহিকতায় এই সপ্তাহ হতে শুরু হচ্ছে এক্স (সাবেক টুইটার) অব দ্যা উইক। প্রমোশনের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেয়া এবং সেই সাথে সাথে ইউজারদের আরো বেশী অনুপ্রাণীত করা, আর সেটার কাংখিত ফলাফল আমাদের এই প্রচেষ্টা। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশ করার চেষ্টা করা হবে ধারাবাহিকভাবে। প্রতি বুধবার কমিউনিটির সকল ইউজারের টুইটারের রিপোর্ট হতে কাংখিত ইউজারদের বাছাই করা হবে এবং পয়েন্টস তালিকায় শীর্ষে থাকা ইউজারকে এক্স (টুইটার) অব দ্যা উইক ঘোষণা করা হবে।

যিনি এক্স (টুইটার) অব দ্যা উইক হওয়ার সৌভাগ্য অর্জন করবেন তাকে কমিউনিটির পক্ষ হতে বিশেষ সাপোর্ট দেয়া হবে। আমরা আশা করবো শুধুমাত্র সাপোর্ট নিশ্চিত করার জন্য নয় রবং এই প্লাটফর্মকে ভালোবেসে এবং কাংখিত প্রচারের উদ্দেশ্য নিয়ে সবাই যথাযথ নিয়ম অনুসরণ করে এক্স (টুইটারে) এ্যাকটিভ থাকার চেষ্টা করবেন। চলুন দেখে নেই এই সপ্তাহে সার্বিক ফলাফল।


এই সপ্তাহে মোট টুইট হয়েছে - 215 টি।
এ্যাকটিভ ছিলেন - 38 জন ইউজার।
কাংখিত পর্যায়ে ছিলেন - 14 জন ইউজার।


পয়েন্টস তালিকাঃ

SLUser IDTotal TweetsTotal Points
01@bdwomen114+15+26+17+17+31+35=145
02@narocky710716+21+31+43+37+44+39=231
03@jamal7078+12+23+22+51+18+35=204
04@asadul-islam0718+7+11+17+18+14+34=119
05@nevlu1231319+35+53+45+38+26+30=246
06@haideremtiaz0726+44+64+24+63+62+36=319
07@samhunnahar1027+21+19+42+24+23+20=176
08@mohinahmed1120+19+14+54+31+28+23=189
09@ronggin105+13+9+26+14+13+38=118
10@tasonya0917+23+17+23+23+27+21=151
11@shimulakter1112+28+48+33+54+54+65=294
12@bijoy10720+24+27+33+27+14+6= 151
13@selina750710+12+29+26+18+31+23=149
14@green0151054+37+46+42+41+58+58=336


এই সপ্তাহের বিজয়ীঃ

এক্স (টুইটার) অব দ্যা উইক হলেন- @green015



ধন্যবাদ সবাইকে।


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Steem Pro.png

Sort:  
 2 years ago 

প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় বড় দাদাকে এবং আমার বাংলা ব্লগকে।এতটা ভালো লেগেছে মন থেকে এক্স (টুইটার) অব দ্যা উইক হতে পেরে, হয়তো লিখে প্রকাশ করা যাবে না।এক্সামের ব্যস্ততার মাঝেও চেষ্টা করেছি এক্টিভ থাকার জন্য।আমাদের কমিউনিটি সবসময় দারুণ উদ্যোগ গ্রহণ করে এবং সবাই তার ভালো কাজের সুযোগ পাবে বলে আশা করি।আমার বাংলা ব্লগ সবার শীর্ষে থাকুক সর্বদা সেটাই প্রত্যাশা করি।💝

 2 years ago 

গ্রীন আপু আমাদের সবারই অনেক প্রিয় মানুষ।গ্রীন আপু এক্স (টুইটার) অব দ্যা উইক নির্বাচিত হয়েছেন দেখে অনেক ভালো লাগলো। গ্রীন আপুর জন্য অনেক অনেক শুভকামনা রইল।♥️♥️♥️

 2 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটি এমন একটি কমিউনিটি সব সময় ইউজারদের কাছকে সম্মান করে থাকেন।বেস্ট ব্লগার অফ দা টুইটার বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা আসলেই কম বেশি সবাই চেষ্টা করি টুইটার একটিভ থাকার। এই সপ্তাহে গ্রীন আপুকে ব্লগার অফ দা টুইটার করার জন্য অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

প্রথমেই অভিনন্দন জানাচ্ছি গ্রীন আপুকে টুইটার অফ দ্যা উইক হওয়ার জন্য। আসলেই এই উদ্যোগের মাধ্যমে, আমাদের সবার প্রিয় স্টিমিট প্লাটফর্ম, সারা বিশ্বে ছড়িয়ে পরবে ইনশাআল্লাহ। এই সপ্তাহে টুইটারে অনেকের এক্টিভিটি বেশ ভালো ছিলো। আশা করি সামনেও ধারাবাহিকতা বজায় থাকবে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

গ্রীন আপু টুইটার অফ দ্যা উইক বিজয়ী হয়েছে
দেখে বেশ ভালো লাগলো । গ্রিন আপু আমাদের সবারই অতি পরিচিত ও প্রিয় একজন মানুষ। আপুর জন্য অনেক শুভকামনা।

 2 years ago 

গ্রিন আপুকে টুইটার অব দি উইক নির্বাচিত হওয়ায় আপুকে অভিনন্দন।আশাকরি সবাই টুইটারে তাদের এক্টিভিটি বৃদ্ধির মাধ্যমে আমার বাংলা ব্লগ কে বিশ্বে পরিচিত করে তুলবেন।ধন্যবাদ সুন্দরভাবে রিপোর্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রথমেই গ্রীন আপুকে জানাই অনেক অনেক অভিনন্দন, টুইটার অফ দ্যা উইক হিসেবে নির্বাচিত হওয়ার জন্য। আপু টুইটার অফ দ্যা উইক হিসেবে নির্বাচিত হয়েছে দেখে আমার নিজের কাছেও খুব ভালো লেগেছে। ধন্যবাদ রিপোর্টটা সুন্দর করে সবার মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আমার বাংলা বাংলা ব্লগ এক্স (টুইটার) অব দ্যা উইক হিসেবে নির্বাচিত গ্রীন(#green015) আপুকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আশা করি আস্তে আস্তে সকল ইউজার টুইটারে নিজেদের সেরাটা উপস্থাপন করার চেষ্টা করবে।

 2 years ago 

প্রথমেই গ্রীণ আপুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এ সপ্তাহেও চেষ্টা করেছি টুইটারে এক্টিভ থাকার। সামনের দিনগুলোতেও আশা করি ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাবো। আমাদের সকলের প্রচেষ্টায় স্টিমিট ব্লকচেইন সর্বত্র ছড়িয়ে যাক এমনটাই প্রত্যাশা করছি 🌼

 2 years ago 

গ্রিন আপুকে টুইটার অব দি উইক নির্বাচিত হওয়ায় আপুকে অভিনন্দন।এই সুন্দর সাপোর্ট এর ব্যবস্থা করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65702.12
ETH 1927.31
USDT 1.00
SBD 0.38