অহেতুক ভিডিও করা থেকে নিজেকে বিরত রাখুন

in আমার বাংলা ব্লগ2 years ago

mobile-phone-1845233_1280 (2).jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। বর্তমানে মানুষ কিছু ব্যাপার নিয়ে এমন নির্বুদ্ধিতার প্রমাণ দেয় যে তার কোন হিতাহিত জ্ঞান নেই। এমন সব অযথা কাজে লিপ্ত থাকে যে যা আসলেই একজন মানুষের জন্য উচিত নয়। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে অহেতুক ভিডিও করা। বর্তমানে এত বেশি পরিমাণ অহেতুক ভিডিও করা হয় যে মনে হয় মানুষের এই ভিডিও করাটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। যেকোনো কারণ অকারণে মানুষ এখন হাতের স্মার্টফোনটি দিয়ে ভিডিও করা শুরু করে দেয়।

এমনও অনেক সময় দেখা যায় যে একজন মানুষ রাস্তায় এক্সিডেন্ট হয়ে পড়ে আছে তাকে সাহায্য করার মত কোন মানুষ এগিয়ে আসতেছে না কিন্তু অসংখ্য মানুষ সেটা দেখছে এবং ভিডিও করতেছে। যা খুবই বেদনাদায়ক। তাছাড়াও অনেক সময় দেখা যায় যে এমন এক সিরিয়াস মুহূর্তে মানুষ ভিডিও করা শুরু করে দেয় যা অপর এক মানুষের জন্য খুবই দুঃখজনক।

মানুষ এখন বুঝেই না কোনটা পার্সোনাল এবং কোনটা প্রাইভেট। মানুষের প্রাইভেট বা পার্সোনাল কোন কিছুকে এখন মানুষ পাবলিক করতে পছন্দ করে। মনে করে যে অন্য একজন মানুষকে এটা দেখাতে পারলে সে মানুষটির সম্মানহানি হবে যা দেখে সে মজা পাবে। যার ফলে এমন সব প্রাইভেট ভিডিও মানুষের মাঝে শেয়ার করে দেওয়া হয় যেগুলো অন্যজনের কাছে প্রাইভেট নয় বা মজার কোন ব্যাপার নয়। সেটা হয়তো তার সম্মানে গিয়ে আঘাত লাগে।

তাই আমাদের উচিত হয়তো ভিডিও করা থেকে নিজেকে বিরত রাখা। প্রয়োজন ছাড়া কোন ভিডিও করা একদমই বুদ্ধিমানের কাজ নয়। তাছাড়াও অন্য কোন মানুষের ভিডিও করার পূর্বে সে মানুষটির পারমিশন নেওয়া অনেক জরুরী। হুট করেই একজন মানুষের ভিডিও করা যাবে না বা উপস্থিত কোন ব্যাপারে তাকে না জানিয়ে ভিডিও করা যাবে না। এটি একটি দণ্ডনীয় অপরাধ। এই ব্যাপারগুলো মাথায় রেখে আমাদের যে কোন গুরুত্বপূর্ণ ব্যাপারে ভিডিও করতে বাধা নেই। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

আপনার ব্লগটি বেশ ভালো লাগলো। খুব সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন। আসলেই অযথা ভিডিও করা থেকে সবাইকে বিরত থাকা উচিত। বিশেষ করে অনেক জায়গাতে দেখতে পাওয়া যায় কোথাও এক্সিডেন্ট হয়েছে বা কারো কোন বিপদ হয়েছে সে জায়গাতে মানুষ ভিডিও করা শুরু করে দেয়। এটা আসলে হীন মনমানসিকতার লক্ষণ। যাইহোক বেশ ভালো লাগলো আপনার লেখাটি পড়ে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64352.12
ETH 1874.54
USDT 1.00
SBD 0.36