ভালো কাজের ইচ্ছে অনেক বড় গুণ

in আমার বাংলা ব্লগ2 years ago

man-657869_1280 (1).jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। কোন কিছু ভাল কাজ করার ইচ্ছা মানুষকে অনেক বড় করে তোলে। কেউ যদি ভালো কাজ করার ইচ্ছা ধারণ করে তাহলে সে মানুষ দ্বারা অন্য অনেক মানুষ কোন না কোন ভাবে উপকৃত হয়। অপরদিকে কোন মানুষ যদি অন্য মানুষের প্রতি রাগ-অভিমান এবং হিংসা মনে ধারণ করে তাহলে সে মানুষ দ্বারা অন্য মানুষের কোনা কোন ক্ষতি হতে পারে। তাই ভালো কাজের ইচ্ছে অনেক বড় একটি গুণ।

মনে করেন আপনি কোন একজন মানুষকে সাহায্য করার জন্য মনে মনে চিন্তা করছেন তাহলে আপনি কোন না কোন ভাবে সে মানুষকে সাহায্য করতে পারবেন। অপরদিকে কোন কেউ যদি আপনার প্রতি খারাপ ধারণা রাখে বা আপনাকে হিংসা করে তাহলে তার দ্বারা আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। এটাই বাস্তবতা এবং এটাই সত্যি।

ভালো কাজের ইচ্ছে পোষণ করা সেটাও অনেক ভালো কাজের মধ্যে অন্যতম। আপনি একজন মানুষকে সাহায্য করবেন এই যেটুকু অনেক বড় একটি ভালো কাজ। কারণ একটি ভাল কাজের ইচ্ছে সব মানুষের মধ্যে থাকে না। বর্তমানে মানুষের মধ্যে মানুষের প্রতি রাগ অহংকার এবং হিংসা ছাড়া তেমন ভালো ইচ্ছে গুলো নাই বললেই চলে। সে ক্ষেত্রে আপনি ভাল কাজের ইচ্ছে পোষণ করাও অনেক বড় গুণ।

তাই আমাদের প্রত্যেকটা মানুষকেই মানুষের প্রতি ভাল ধারণা রাখতে হবে এবং মানুষকে সাহায্য করার ভালো ইচ্ছে মনে পোষণ করতে হবে। কারো প্রতি রাগ অহংকার হিংসা পোষণ করব না। কাউকে যদি সাহায্য করতে নাই পারি কিন্তু কাউকে ক্ষতি করব না। এটাই আমাদের সবার মনের মধ্যে থাকা উচিত। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

Sort:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @alvinwales,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

আসলেই বর্তমানে মানুষের প্রতি মানুষের ভালোবাসা তো দূরের কথা প্রতিনিয়ত হিংসা অহংকার বৃদ্ধি পাচ্ছে। যার কারণে সমাজের স্বাভাবিক অবস্থার প্রতি প্রতিনিয়ত প্রভাব পড়ছে। মানুষের এমন মন মানসিকতার পরিবর্তন হওয়া উচিত।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64543.68
ETH 1871.77
USDT 1.00
SBD 0.38