আপনার ছোট সন্তানকে ছোট থেকে ভালো শিক্ষা দিন

in আমার বাংলা ব্লগ2 years ago

hands-1797401_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। প্রত্যেকটা পিতা-মাতাকেই তার ছোট্ট সন্তানকে ছোট থেকেই ভালো শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। ছোট থেকে যখন একটি বাচ্চা বুঝতে শিখে তখন থেকেই সে পারিপার্শ্বিক অবস্থার ওপর তার আচার আচরণ সে অনুযায়ী হয়ে থাকে। যদি সে ভালো পরিবেশে বড় হয় তখন একটি শিশু অবশ্যই ছোট থেকে ভালো কিছু শিক্ষা গ্রহণ করে। আর যখন কোন একটি খারাপ পরিবেশে বা খারাপ মানুষদের সাথে বড় হয় তখন সে সেগুলোই শিখে বড় হয়।

আমরা অনেকেই বাচ্চাদের সামনে কিভাবে কথা বলতে হবে সেটা জানি না। তাদের সামনে কোন কথাটি বলা উচিত কোন কথাটি বলা উচিত নয় সেটা জানাও অত্যন্ত জরুরী। যখন আপনি কোন একটি বাজে কথা তার সামনে বলবেন তখন সে সেটি শিখবে। আর একটি বাচ্চার সামনে যখন আপনি ভালোভাবে কথা বলবেন ভদ্রভাবে কথা বলবেন তখন সেই ভাবেই সে শিখে বড় হবে। এটা ছোট বাচ্চাদের স্বভাবগত অভ্যাস।

পিতা মাতাদের উচিত তাদের সন্তানের সামনে খুবই সাবধান ভাবে কথা বলা। অনেক পিতা-মাতার ছোট বাচ্চাদেরকে অনেক বেশি শাসন করে এবং তাদের সাথে খারাপ আচরণ করে। তাদের সাথে যখন খারাপ আচরণ করে তখন সে বাচ্চাটি ওই মন মানসিকতা নিয়েই বড় হয়। একটি সময় সেও অনেক বেশি উগ্র মেজাজের হয়ে যায়। কারন সে পারিপার্শ্বিক অবস্থা থেকে শিখেছে সেটা তার দোষ নয়।

তাই আমাদের প্রত্যেকটা পিতা-মাতা এবং সবারই উচিত ছোটদের সামনে কোন কথাটি বলা কোন কথাটি না বলা সেটা জানা। কখনো তাদের সামনে কোন খারাপ শব্দ ব্যবহার করবেন না বা গালিগালাজ করবেন না। তাদেরকে যদি ছোট থেকে ভালো কিছু শিক্ষা দিতে চান তাহলে অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রেখে চলতে হবে। একজন আদর্শবান মানুষ গড়তে হলে অবশ্যই অনেকেই আদর্শ শিক্ষা দিতে হবে। সবাই ভাল থাকবেন।

ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

যে সকল বাবা-মা সতর্ক থাকে তারা এই বিষয়টি ভালোভাবে এড়িয়ে চলার চেষ্টা করে। কারণ আপনার সন্তান আপনার থেকেই শিখবে তার সামনে যদি খারাপ আচরণ করেন তাহলে সেটা ভবিষ্যতে আপনার সন্তান শিখে যাবে তাই তার সামনে সব সময় সহজ ভাবে চলাই উত্তম।

 2 years ago 

আসলে ছোট বাচ্চাদের যে বিষয়টি শেখানো হয়, তারা সে বিষয়টি শিখেন। আমরা অনেকেই আছি বাচ্চাদের কে তেমন ভালো কিছু শেখাতে পারি না। আসলে এটা আমাদের ব্যর্থতা, কেননা কোন বাচ্চা কে ভালো কিছু শেখালে বড় হ ওয়ার পর তার মাঝে আর তেমন কোন খারাপ আচরণ থাকবে না। আপনি আজকে খুবই সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করেছেন। আপনার লেখা গুলো পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64445.09
ETH 1883.35
USDT 1.00
SBD 0.37