শিক্ষার আসল উদ্দেশ্য কি?

in আমার বাংলা ব্লগ2 years ago

child-865116_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। শিক্ষা জাতির মেরুদন্ড এটা আমরা সবাই জানি। শিক্ষা একটা জাতিকে অন্ধকার থেকে আলো দেখাতে পারে। শিক্ষা ছাড়া কখনোই একটি জাতি উন্নত হতে পারে না বা এগিয়ে যেতে পারে না। যেখানে শিক্ষার আলো আছে সে জাতি তত বেশি উন্নত এবং তাদের জীবনযাত্রার মান উন্নত। কিন্তু প্রকৃত শিক্ষার আলো একটা জাতিকে অন্ধকারাচ্ছন্ন করে।

আমাদের দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে বলতে গেলে পড়তে পড়তে সমস্যা। শিক্ষার্থীদের মনে সার্টিফিকেট অর্জন করাই শিক্ষার প্রকৃত লক্ষ্য নির্ধারিত হয়ে থাকে। এখন প্রতিটা শিক্ষার্থী মনে করে যে ভালো রেজাল্ট করতে পারলে আমি একটি ভালো চাকরি পাব এবং ভালো টাকা ইনকাম করতে পারব। কিন্তু শিক্ষার প্রধান উদ্দেশ্য এটা নয় যে টাকা ইনকাম করা।

আমাদের দেশের শিক্ষাব্যবস্থার মধ্যে অনেক ধরনের ত্রুটি আছে। এটা বুঝার জন্য অনেক বড় পন্ডিত হওয়া লাগবে না যে আমাদের দেশের শিক্ষাব্যবস্থার মধ্যে ত্রুটি গুলো ধরার জন্য। অনেকগুলো বছর প্রশ্ন ফাঁসের মাধ্যমে পরীক্ষা হয়েছে। প্রতিটা ক্ষেত্রে প্রশ্ন ফাঁস হতো টাকার বিনিময়। টাকা দিলে যে কোন পরীক্ষার প্রশ্ন পাওয়া যেত যার কারণে শিক্ষা ব্যবস্থা একদমই ধ্বংস হয়ে গিয়েছে।

তাই আমরা যারা শিক্ষার্থীরা আছি তাদের অবশ্যই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য জানা দরকার। শিক্ষা জাতির মেরুদন্ড তখনই হবে যখন প্রকৃত শিক্ষিত হওয়া যায় বা প্রকৃত শিক্ষার আলো প্রতিটা সমাজে বিস্তার করা যায়। আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা ত্রুটি গুলো আছে সেগুলো সঠিকভাবে তদারকি করে সংশোধন করতে পারলে আমরাও শিক্ষার আসল উদ্দেশ্য অর্জন করে শিক্ষিত জাতি হিসেবে সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত হতে পারব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

প্রতিটা জাতি চায় প্রকৃত শিক্ষার আলো সেই জাতির মধ্যে ছড়িয়ে পড়ুক কিন্তু কিছু অসাধু লোকের কারণে নানান অপকর্মে প্রশ্ন ফাঁস সহ বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে যায় আর একশ্রেণীর মানুষ এই সুযোগটা ভোগ করে যেটা পুরো জাতির জন্য অমঙ্গল কর।

 2 years ago 

শিক্ষাই জাতির মেরুদন্ড এই কথাটা না বলে সুশিক্ষাই জাতির মেরুদন্ড হলেই হয়তো বেশি ভালো হতো। কারণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করার জন্যই। আর সেই সার্টিফিকেট অর্জন করার জন্য খুব বেশি যে পড়ালেখা করতে হবে তারও দরকার হয়না, টাকা হলেই চলে। প্রশ্ন ফাঁস করে দেয়ার মত লোক তো আছেই। খুব সুন্দর কিছু কথা লিখেছেন পড়ে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64090.70
ETH 1794.98
USDT 1.00
SBD 0.39