বর্তমানে অশ্লীল কনটেন্ট এ সোশ্যাল মিডিয়াতে ছড়াছড়ি

in আমার বাংলা ব্লগ2 years ago

person-2684421_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। বর্তমানে সোশ্যাল মিডিয়াগুলোতে এত বেশি অশ্লীলতাকে ছড়ানো হচ্ছে যা আগে এত বেশি ছিল না। অনেকেই বলতে পারেন এখন যুগ পাল্টিয়েছে ডিজিটাল যুগ হয়েছে এখন অশ্লীলতা তেমন কোন ব্যাপার না। কিন্তু যে পরিমাণ অশ্লীলতা বর্তমানে ছড়ানো হচ্ছে তার মাধ্যমে একটি জেনারেশন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অশ্লীলতা মানুষের জীবন ধারাকে বা চিন্তা ধারা পরিবর্তন করে দেয়। মানুষ যখন অশ্লীল জিনিস দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায় তখন তার কাছে এই অশ্লীলতা তেমন কোন অপরাধ মনে হয় না তখন সে নিজেও এই অস্থির কাজে জড়িয়ে যায়। যার ফলে সোশ্যাল মিডিয়া গুরুতে মানুষ অশ্লীল জিনিসকে বেশি শেয়ার করছে এবং নিজেরাও সেগুলো পাবলিশ করছে।

এখন সবচাইতে বেশি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ও টিক টক এর মধ্যে অশ্লীল কনটেন্ট গুলো ছাড়া হচ্ছে। কিছু মেয়ে তাদের ফলোয়ার বাড়ানোর জন্য এই অশ্লীল কাজে নিজেকে জড়াচ্ছে। তারা এমন ধরনের পোশাক পরে ভিডিও পাবলিশ করছে যেগুলো জনসাধারণ মানুষের কাছে দৃষ্টিকটু মনে হতে পারে। কিন্তু তারা তাদের বলার বাড়ানোর জন্য এ কাজগুলো প্রতিনিয়ত করে যাচ্ছে।

তাই আমাদের প্রত্যেক সচেতন মানুষদের উচিত এই সকল খারাপ কনটেন্ট কে শেয়ার না করে রিপোর্ট দেওয়া। যখন আপনি কোন একটি অশ্লীল কনটেন্টের রিপোর্ট দিবেন তখন সেই পোস্টটি ডাউন করে দেয়া হবে অথবা আইডিটি ব্যান করে দেয়া হবে। আমরা এই সকল কার্যকলাপের বিরুদ্ধে সময় কথা বলবে এবং নিজেকে এই কাজ থেকে বিরত রাখবো। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

এটা সত্যি বলেছেন অশ্লীলতা মানুষের জীবনের চিন্তাধারাকে অনেক পরিবর্তন করে ফেলে। বর্তমানে সোশ্যাল মিডিয়া গুলোতে অশ্লীলতা অনেক বেড়েছে। এটা ঠিক বলেছেন এধরনের খারাপ কনটেন্ট ক্রিয়েট করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63931.39
ETH 1857.32
USDT 1.00
SBD 0.39