পৃথিবীর উষ্ণতা কেন বৃদ্ধি পাচ্ছে এর কারণ কি?
আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। বর্তমানে পৃথিবীতে আবহাওয়ার পরিবর্তন অনেক বেশি দেখা যাচ্ছে। পৃথিবীর যে অঞ্চলে যেরকম আবহাওয়া হওয়ার কথা তার বিপরীত দেখা যাচ্ছে। আমাদের দেশেও এখন আবহাওয়ার অনেক বিরূপ অভাব পড়েছে। বাংলাদেশের ইতিহাসে অতিরিক্ত পরিমাণ গরম এই বছরগুলোতে অনেক বেশি পড়ছে। এত বেশি গরম অনুভব হচ্ছে যে মানুষের দৈনিক কাজগুলো ঠিকমতো করতে পারছে না।
এর জন্য দায়ী কে বা কেন এরকম হচ্ছে। এর জন্য একমাত্র দায়ী হচ্ছে আমরা মানুষরাই। আমরা গাছপালা কেটে শহরায়নের দিকে ঝুকছি, পাশাপাশি বড় বড় বিল্ডিং বানাচ্ছি। যার ফলে আবহাওয়ার বিরূপ প্রভাব আমাদের দেশে পড়ছে। অতিরিক্ত গাছপালা কেটে ফেলার কারণে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে যার ফলে আমাদের দেশের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়ার বিরূপ অভাব দেখা যাচ্ছে।
এই আবহাওয়া থেকে আমাদের মুক্তি পেতে হলে শুধুমাত্র উপায় একটাই সেটা হলো গাছপালা কাটা যাবে না এবং নতুন করে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করতে হবে। প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে বৃক্ষ রোপন করতে হবে। যে যেখানে পারেন নিজের খালি জায়গাতে অক্সিজেন পূর্ণ গাছগুলো কে রোপন করুন।
আমরা যদি বেশি বেশি গাছ রোপন করতে পারি তাহলে এটার ফল দীর্ঘমেয়াদি ভোগ করতে পারব। আর যদি আমরা গাছ কেটে ফেলি তাহলে আমাদের জন্য আরো বেশি ভয়াবহ আবহাওয়া সামনে অপেক্ষা করছে। আমাদের দেশ ছয় ঋতির দেশ তখন আর ছয় ঋতু থাকবেনা তখন হয়ে যাবে মাত্র দুই ঋতু। শীত আর গরম। যা আমাদের জনজীবনে খারাপ ভাবে প্রভাব ফেলবে। সবাই বেশি বেশি গাছ রোপন করুন ভালো থাকুন।
ধন্যবাদ।
আমরা গাছ কেটে পরিবেশের কতটা ক্ষতি করেছি সেটা এমন গরম আবহাওয়া না আসলে হয়তো ধারণা করতে পারতাম না। প্রতিনিয়ত উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে গাছপালা নিধন করা হচ্ছে যার কারণে এরকম পৃথিবীর উষ্ণতা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।