বাহ্যিক সৌন্দর্যে আসল সৌন্দর্য নয় মনের সৌন্দর্য আসল

in আমার বাংলা ব্লগ2 years ago

woman-837156_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। মানুষের বাহ্যিক সৌন্দর্যে আসল সৌন্দর্য নয়। মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার কর্মে এবং তার মন-মানসিকতা কেমন তার উপর নির্ভর করে। একটি মানুষ তত সুন্দর যতটা তার আচার-আচরণ সুন্দর। আরেকটি মানুষ ততটাই অসুন্দর যতটা তার আচার-আচরণ অসুন্দর। মানুষ মানুষের বাহ্যিক সৌন্দর্য টাকেই প্রাধান্য দেয় । কিন্তু আসল সৌন্দর্য হচ্ছে তার আচার ব্যবহার এবং মন মানসিকতা কেমন সেটার ওপর কেউ তত একটা গুরুত্ব দেয় না।

একটি মানুষের যদি মন মানসিকতা ভালো থাকে তাহলে সে মানুষটি দ্বারা অনেক ভালো কাজ আশা করা যায়। আর কোন মানুষের যদি মন মানসিকতা খারাপ থাকে তাহলেই সে মানুষটি উপর দিয়ে যতই ভালো নিজেকে বুঝাক না কেন তাকে দিয়ে কোন ভালো কাজ আশা করা যায় না। হয়তো সে মানুষকে দেখানোর জন্য কিছু ভালো কাজ করে। কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য এই ভালো কাজটি সবসময়ের জন্য সে করে না কারণ সে সেটি মন থেকে করে না।

একটি মানুষের বাহ্যিক সৌন্দর্য দিয়ে হয়তো বা কোন মানুষকে আকৃষ্ট করা যায়। কিন্তু মনের দিক থেকে যদি সুন্দর না হয় তাহলে সে মানুষটি বাহ্যিক সৌন্দর্য দিয়ে কখনোই কোন মানুষকে সারা জীবনের জন্য আকৃষ্ট করে রাখতে পারে না। হয়তো সাময়িক সময়ের জন্য তার দ্বারা মানুষ আকৃষ্ট হয় ঠিকই। কিন্তু একটা সময়ে তার মন-মানসিকতার কারণে মানুষ দূরে সরে যায়।

তাই প্রত্যেকটা মানুষেরই উচিত নিজের মন-মানসিকতাকে পরিশুদ্ধ করা। বাহ্যিক সৌন্দর্য সাথে সাথে নিজের মনকেও সুন্দর করে সবার কাছে ফুটিয়ে তুলতে হবে। সেটা শুধুমাত্র কথার মাধ্যমে নয় কাজের মাধ্যমে সেটা প্রকাশ করতে হবে। সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

যদি কোন মানুষের মন মানসিকতা ভালো হয় সেক্ষেত্রে তার উপরে অনেক কিছুই নির্ভর করা যায়। সমাজ তার থেকে অনেক কিছু আশা করে কারণ মন মানসিকতা ভালো হলে সে সমাজের মানবিক কাজগুলোতে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করবে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ব্যক্তিগতভাবে আমি এটাই মনে করি যে মানুষ মনের দিক দিয়ে সুন্দর সেই আসলে সত্যিকার অর্থে সুন্দর মানুষ। বাহ্যিক সৌন্দর্যটা হয়তোবা নির্দিষ্ট একটা সময় পার হওয়ার পরে শেষ হয়ে যাবে কিন্তু মনের সৌন্দর্যটা কখনোই শেষ হয় না। মনের সৌন্দর্যটা সবসময়ই অমর, আপনি বরাবরি অনেক সুন্দর জেনারেল রাইটিং পোস্ট আমাদের মাঝে শেয়ার করে থাকেন, আপনার পোস্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ব্যবহার হচ্ছে একজন ভালো মানুষের পরিচয়ক। আসলেই একজন মানুষের আচার-আচরণ যদি মন থেকে ভালো হয় তাহলে তার থেকে ভালো কিছু অবশ্যই আশা করাই যায়। কিন্তু মনের দিক থেকে যদি সে কলুষিত থাকে তাহলে তার থেকে ভালোর চেয়ে খারাপটাই দ্বিগুণ হারে হয়ে থাকে। তাই আসলেই আমাদের মনের দিক থেকে সঠিক হওয়া উচিত। কেননা তাহলেই সবার কাছে প্রিয় হওয়া যাবে নিজের সৎকর্মের দ্বারা। বেশ সুন্দর কিছু কথা শেয়ার করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আজকে আপনি সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। আসলে বাহ্যিক সৌন্দর্য সৌন্দর্য নয় মনের সৌন্দর্যের বড় সৌন্দর্য। যাদের মন ভালো তাদের সব দিক দিয়েই ভালো লাগে। অনেকে আছে চেহারা অনেক সুন্দর কিন্তু তাদের ব্যবহার মন থেকে সবকিছুই যেন সবার থেকে আলাদা। এই ধরনের মানুষকে কেউই পছন্দ করে না । আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে সত্যি মনের সৌন্দর্য হচ্ছে আসল সৌন্দর্য। বাহ্যিক সৌন্দর্য আসল সৌন্দর্য নয়। যার মনে যতো বেশি উদারতা, সহমর্মিতা এবং সহানুভূতিতা রয়েছে সে মন ততো বেশি সুন্দর। আর বাহ্যিক সৌন্দর্যের যে মানুষের মনের সৌন্দর্য বেশি বিবেচিত হয়। মনে সৌন্দর্যতা মানুষের মাঝে ব্যক্তিত্ববোধ সৃষ্টি করে।

 2 years ago 

আমার কাছেও সেটাই মনে হয় ভাই, মানুষের সৌন্দর্য আসলে তার কর্মে এবং মন মানসিকতায় হওয়া উচিত। মানুষের চেহারা তো সারা জীবন একই রকম থাকে না, এতে করে আপাতদৃষ্টিতে যদি বাহ্যিক রূপ দেখে কেউ সৌন্দর্য বিচার করে তাহলে সেটা একদমই ভুল হবে। তাই আমাদের উচিত মনকে পরিষ্কার রেখে নিজেদের অন্তরের সৌন্দর্য বৃদ্ধি করা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63856.15
ETH 1797.31
USDT 1.00
SBD 0.38