নিজের প্রতি বিশ্বাস রাখুন
আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। আমাদের অনেকের মধ্যে এই মনোভাব আছে যে আমাকে দিয়ে কোন কিছু হবে না বা তার পরিবারের মানুষ অথবা বন্ধুরা এই ব্যাপারটি তাকে ভাবতে বাধ্য করেছে যে তাকে দিয়ে কিছু হবে না। যখন কোন একজন ব্যক্তির মধ্যে এই ধরনের চিন্তাভাবনা থাকে আমাকে দিয়ে কিছু হবে না তাহলে তার মনোবল ভেঙে যায় সে কোন কাজ করতে গেলে কনফিডেন্স পায়না।
এই ব্যাপারটি কারো মধ্যে এমনি এমনি আসে না পারিপার্শ্বিক অবস্থা থেকে বা তার নিজের কোন ব্যর্থতা থেকে তার এমন চিন্তাভাবনা আসে যে আমাকে দিয়ে কোন কিছু হবে না বা আমি কোন কিছু করলে সফল হতে পারব না। এমন মনোবলের কারণে সে কোন কাজ করতে সাহস পায় না। কোন কাজ করতে তার আগ্রহ থাকে না। কারণ সে প্রথমেই হেরে যাওয়ার চিন্তা-ভাবনা তার মাথার মধ্যে ঢুকে আছে।
কোন মানুষ যখন এই চিন্তা-ভাবনা তার মধ্যে পোষণ করে যে আমি অবশ্যই এই কাজটি করে দেখাবো বা করতে চাই তখন তার মধ্যে কিছু করার শক্ত প্রতিজ্ঞা থাকে। কিন্তু কোন মানুষ যদি এই চিন্তা-ভাবনা লালন করে যে আমাকে দিয়ে কোন কাজ হচ্ছে না বা হবে না। আমার জীবনে আমি যাই করব তাতেই ব্যর্থ হবো। এটি একটি মনস্তাত্ত্বিক ব্যাপার যা একজন মানুষের মধ্যে কোন একটি ব্যর্থতা থেকে অথবা চারপাশের মানুষের কাছ থেকে তার মধ্যে আসে।
তাই আমাদের নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে নিজেদের এগিয়ে নিতে হলে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এই বিশ্বাস রাখতে হবে যে আমাকে কোন কাজে হেরে যাব না। অবশ্যই আমি এই কাজটি করে দেখাবো বা করতে চাই। তাহলে আপনি মনোবল পাবেন কোন একটি কাজ করতে। এই একটি মনোবল আপনাকে সফল হওয়ার জন্য অনেকদূর পর্যন্ত নিয়ে যাবে। সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ।
আমি মনে করি কোন কাজ করতে যাওয়ার আগে আমাদের ইচ্ছে শক্তিকে দৃঢ় করতে হবে। ইচ্ছা শক্তি যদি অটল থাকে তাহলে যেকোনো ধরনের কাজ করা আমাদের দ্বারা সম্ভব। কিন্তু কোন কাজ করার আগেই যদি আমরা ভেঙে পড়ি তাহলে সেই কাজে আমরা কখনোই সফলতা পাবো না। সফলতা পেতে হলে মনটাকে স্থির রেখে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।
জীবনে যেকোনো কাজের ক্ষেত্রেই যদি নিজের উপরে কনফিডেন্স থাকে তাহলে সেই কাজে খুব সহজেই সফলতা অর্জন করা যায়। আর যদি আপনি মনে করেন আমার দ্বারা এই কাজ হবে না তাহলে সেই কাজে আমার মনে হয় কখনোই সফলতা অর্জন করা সম্ভব নয়। সফলতার ক্ষেত্রে সর্বপ্রথম নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করতে হবে।
অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। আমাদের জীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই আমাদের নিজেদের প্রতি সবসময় বিশ্বাস ও আস্থা রাখতে হবে। নিজেদের প্রতি বিশ্বাস রেখে সামনের দিকে এগোতে পারলে আমরা সফলতার শিখরে আরোহণ করতে সক্ষম হবো।
মানুষ তার নিজের ওপর বিশ্বাস তখনই হারিয়ে ফেলে, যখন সে বারবার ব্যর্থ হয়। তবে আমিও আপনার মত এটাই মনে করি যে, আমাদের নিজেদের প্রতি সবসময় বিশ্বাস থাকা উচিত এবং দৃহ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। "আমাকে দিয়েই সবকিছু সম্ভব" -এই মনোবলটা যার ভিতরে থাকে, সে জীবনের কোন না কোন সময়ে উন্নতি করবেই।