অন্যের সমালোচনা বাদ দিয়ে নিজেকে সংশোধন করুন

in আমার বাংলা ব্লগ2 years ago

angry-2766265_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। মানুষের একটি খারাপ গুণ হচ্ছে নিজেকে সংশোধন না করে মানুষকে নিয়ে সমালোচনা করা বা মানুষকে নিয়ে আজেবাজে মন্তব্য করা। একজন মানুষ কখনোই পরিপূর্ণ নয়। তার মধ্যে অনেক ধরনের ভালো খারাপ গুন থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু আমরা একে অন্যকে নিয়ে নানান ধরনের বাজে মন্তব্য করি। অপরদিকে নিজেদের হাজারো দোষ সেটা হয়তো আমাদের চোখে পড়ে না।

একজন বুদ্ধিমান মানুষ কখনোই অন্যকে নিয়ে বাজে মন্তব্য করে না বা সমালোচনায় মেতে থাকে না। কে সবসময় নিজের প্রতি খেয়াল রাখে এবং নিজের কোন দোষ ত্রুটি আছে সেটা সংশোধন করার চেষ্টায় মেতে থাকে। বুদ্ধিমান মানুষ মনে করে যে অন্যের সমালোচনা করে সময় নষ্ট করার চেয়ে নিজের ব্যাপার নিয়ে ভেবে সময় নষ্ট করা উচিত।

অপরদিকে একজন বুদ্ধিহীন মানুষ সবসময়ই মানুষকে নিয়ে আজেবাজে মন্তব্য করে এবং তার মূল্যবান সময়টুকু মানুষের সমালোচনা পড়ে নষ্ট করে। তাদের কাজই হলো মানুষকে নিয়ে কটুক্তি করা। তারা সুযোগ পেলেই মানুষের সামনে অন্য মানুষকে অপদস্থ করায় ব্যস্ত থাকে। মনে হয় যে তাদের মানুষকে সমালোচনা করা ছাড়া বা আজব মন্তব্য করা ছাড়া অন্য কোন কাজ নেই।

তাই আমি বলব মানুষের সমালোচনা বাদ দিয়ে নিজের সময়কে মূল্যবান কাজ ব্যয় করা উচিত। আপনার সময়ে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান। এই সময়টুকু আপনি যখন অন্যের সমালোচন করতে গিয়ে নষ্ট করবেন একটা সময় গিয়ে দেখবেন যে আপনি তাদের থেকে অনেক বেশি পিছিয়ে গেছেন যাদের নিয়ে আপনি সমালোচনা করেছেন। তাই নিজের উন্নতি করতে হলে নিজের সংশোধন করুন। তাহলেই সুন্দর একটি জীবন উপভোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

আসলে আমাদের সমাজের মানুষ অন্যের সমালোচনা করে কিন্তু নিজে শুধরায় না। একটা ভুল অন্য মানুষ করেছে সেটা চোখে পড়ছে কিন্তু একই ভুল নিজে করলে সেটা চোখে পড়ে না এটাই সবচেয়ে বড় সমস্যা।

 2 years ago 

একজন বুদ্ধিহীন মানুষ যেমন মানুষকে নিয়ে সমালোচনা করে তেমনি একজন বুদ্ধিমান মানুষ নিজেকে নিয়ে সমালোচনা করে। কারণ নিজেকে নিয়ে সমালোচনা করলে নিজের ভুলগুলো বুঝতে পাওয়া যায় আর সংশোধন করা যায়। আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63354.28
ETH 1882.19
USDT 1.00
SBD 0.37