You are viewing a single comment's thread from:

RE: অনুগল্প "ভালোবাসার ব্যর্থ প্রতিশ্রুতি"

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

দাদা কি বলবো!! গল্পটি পড়ার সময় আমারেই ভেতরটা কেঁপে উঠছিল। এখনো এরকম সত্য ভালবাসা খুবই কম দেখা যায় তবে হাজারো মানুষের মধ্যে একজন মানুষ এভাবে ভালবাসতে পারে। তাদের ভালোবাসার মানুষ গুলো এভাবেই দুরে চলে যায় কিন্তু ভালোবাসা যেন আরো বাড়তেই থাকে। তেমন কিছু বলতে পারছি না তবে গল্পটি পড়ে সত্যিই অনেক আবেগী হয়ে গেলাম। অনু গল্পটি পড়ার সময় শুধুমাত্র মন থেকে একটি কথা ভাবছিলাম, এরকম পরিস্থিতি যাতে অন্য কোন মানুষের জীবনে কখনোই না আসে। অর্ক যখন বৈশাখীকে জড়িয়ে ধরলো, সত্যি বলতে সেই যন্ত্রণা বেদনা যেন সব কিছুকেই হার মানাতে বাধ্য । আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি অনুগল্প আমাদের মাঝে শেয়ার করার জন্য

Sort:  
 4 years ago 

সত্যিকারের ভালোবাসা আসলে এমনটাই হয়ে থাকে । কোনদিনও তাকে না যায় ভোলা, না যায় মোছা । শুধু ঘুমের মধ্যে স্বপ্নে এসে কাঁদিয়ে দিয়ে যায় ।

 4 years ago (edited)

দাদা কোন ভাবে কি অর্কর সাথে বৈশাখীর মিলন করা যায় না?? সত্যি দাদা গল্পটি শেষ করেছেন কিন্তু কেন জানি সে রকম স্বস্তি পাচ্ছি না! কেন জানি মনে হচ্ছে আমার জীবনের সাথে এটি ঘটে গিয়েছে। দাদা এই গল্পের শেষে অর্ক এবং বৈশাখের মিলন চাই। আরো একটি পর্ব চাই দাদা। অর্ক এবং বৈশাখীর মিলন চাই দাদা, সত্যি বলতে খুবই কষ্ট লাগছে বৈশাখের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65181.08
ETH 1958.92
USDT 1.00
SBD 0.37