ঈদের পূর্ব প্রস্তুতি

in আমার বাংলা ব্লগ3 years ago
ঈদের পূর্ব প্রস্তুতি

সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। সবারেই ঈদের প্রস্তুতি রয়েছে, আজকে তেমনি কিছু পূর্ব প্রস্তুতি আপনাদের সাথে শেয়ার করবো।

IMG_20230625_164816.jpg

ঈদুল আযহা তে আমরা পশু কুরবানী করে থাকি। এই কুরবানী মূলত আল্লাহ তায়ালা সন্তুষ্ট লাভের জন্য এবং এই সন্তুষ্ট লাভের জন্য আমাদের ঈদের কিছুদিন আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হয়। প্রতিবারেই আমরা কোরবানি দিয়ে থাকি এবারও তেমন ব্যতিক্রম হয়নি। গতকাল বিকেলবেলা গিয়েছিলাম পশুর হাটে এবং অনেকক্ষণ ঘুরাঘুরির পরে একটি পশু পছন্দ হয়েছে এবং সেটাকেই আমরা বাসায় নিয়ে এসেছি।

গতকাল বিকেলে হাটে গিয়েছিলাম। হাটে যাওয়ার পরেই অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো। পশুরা খুব বেশি রাগান্বিত অবস্থায় রয়েছে, এছাড়াও গত দুইদিন থেকে প্রচুর গরম পড়ছে যে কারণে হাটের অবস্থা মারাত্বক। যেই পশু কুরবানী করা হয় সেই পশুর প্রতি ভালোবাসা মায়া মমতা থাকা অত্যন্ত জরুরী। এর জন্যই মূলত আগে থেকেই পশু কেনা। পশুকে নিজের হাতে গোসল করানো, খাবার খাওয়ানো, এর মধ্যমেই মায়া মততা ভালোবাসা তৈরি হয়।

IMG_20230625_164818.jpg

ঈদের আগে অনেক প্রকারের বাজার করতে হয় গতকাল বিকেলে সেখান থেকে আসার পরে মূলত কাঁচা বাজারে গিয়েছিলাম এবং প্রয়োজনমতো সবকিছু নেওয়ার চেস্টা করেছি। তবে গত দুই মাস আগেও আমি কাঁচাবাজার করেছিলাম এবং সেই তুলনায় এবারের দাম অনেক বেশি। প্রত্যেকটি জিনিসের দাম ঊর্ধ্বমুখী। এমত অবস্থায় থাকলে আমাদের মত সাধারণ মানুষের অবস্থা অনেক করুন হয়ে যাবে।

যদিও এই বড় ঈদে খুব একটা বেশি শপিং করা হয় না। তবে আশা করছি আমার ছোট ভাইয়ের জন্য কিছু একটা কিনে দেওয়ার চেষ্টা করব এবং আম্মুকে একটি জামা গিফট দেওয়ার চেষ্টা করব। আমাদের এই ঈদ মানেই শুধু মাত্র আনন্দ নয় এই ঈদের মধ্যেও রয়েছে অনেক বড় শিক্ষা এবং সেই শিক্ষা যদি আমরা নিজেদের জীবনের মধ্যে রাখতে পারি তাহলে এই জীবনটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে।

IMG_20230625_173743.jpg

আশা করছি আপনারা সবাই ঈদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করছেন। সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক। সবাই পরিবারের সকলকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করবেন এটাই কামনা করছি। তবে একটি দুঃখের বিষয় কিন্তু এখনও রয়েছে, আরও একটি ঈদ কাটাতে হচ্ছে কিন্তু ঘরে কোন বউ নেই, হাহাহা। সত্যি মজা করে বললাম।আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্যই বললাম। যাই হোক আপনাদের সবাইকে আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনার সবাই অনেক ভালো ভাবে ঈদ উদযাপন করতে পারবেন এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি সাথে সবসময় থাকবেন।

প্রতিবারেই কিন্তু আমাদের এই পরিবারের সকল সদস্যকে নিয়ে ঈদে ঘুরতে যাওয়া হয়, এবারও তেমন ব্যতিক্রম কিছু হবে না বলে মনে করছি। কারণ এবারও একটি প্ল্যান করে রেখেছি পরিবারের সবাই মিলে ঘুরতে যাব। যদি ঘুরতে যাই তাহলে অবশ্যই সেই সব স্মৃতি গুলো এবং বিষয়গুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব।

আমাদের এই পরিবারের সদস্য সংখ্যা কিন্তু অনেক বেশি, খালা মামা মিলে অনেকজন সদস্য রয়েছে। সবাই ইতিমধ্যে নীলফামারীর উদ্দেশ্যে রওনা দিয়েছে, আশা করছি ঈদের পরে সবাই মিলে আমরা অনেক মজা করব।

IMG_20230621_190751.jpg

আমার আরো একটি ইচ্ছা রয়েছে একবার সময় করে এসে নীলফামারির যত ঐতিহ্যবাহী স্থানসমূহ রয়েছে সবকিছুর রিভিউ করব এবং এই ভ্রমণ কাহিনী গুলো আপনাদের সাথে শেয়ার করে নেব। জানিনা সেই সৌভাগ্য কবে হবে তবে নীলফামারীতে নীল সাগর রয়েছে, নীলফামারীতে চিনি মসজিদ রয়েছে। এছাড়াও তিস্তা ব্যারেজ রয়েছে সবকিছু আস্তে আস্তে রিভিউ করার চেষ্টা করব।

যাইহোক আজকের মত এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে সবাইকে ঈদ মোবারক।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ঈদের পূর্ব প্রস্তুতি

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 3 years ago 

অবশেষে কুরবানির পশু নিয়ে আসলেন।যেকোন দ্রব্য ক্রয় করতে গেলে পকেট একদম ফাঁকা হয়ে যাবে। আর হ্যাঁ ভাইয়া এই ঈদে তেমন একটা শপিং করা হয় না। সাথী ম্যাম কে খুব দ্রুতই বলবো পরের ঈদ যেন আমাদের সিয়াম ভাইয়া বউ এর সাথে করতে পারে। 🤣

 3 years ago 

হাহাহা, মজা পেলাম আপু, দেখি পরের ঈদে কি হয়।

 3 years ago 

আপনাকেও ঈদ মোবারক ভাইয়া।আপনি আপনার পছন্দের পশুটি অবশেষে বাসায় নিয়ে এলেন জেনে খুব ভালো লাগলো। এটা ঠিক পশুটিকে আগে থেকে এনে তার প্রতি মায়া হলে পরে কুরবানি করলে আল্লাহ তায়ালা অনেক খুশি হন।আপনার অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো। আপনি নীলফামারীর বিশেষ বিশেষ জায়গার রিভিউ পোস্ট শেয়ার করবেন,তা পড়ার অপেক্ষায় রইলাম। এদিকটাতে কখনও আসা হয়নি।জায়গাগুলো দেখলে আশাকরি অনেক কিছু জানতে পারব।ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

চেস্টা করবো আপু, তবে এখন অনেক বিজি আছি।

 3 years ago 

ভাইয়া আপনার ঈদের পূর্ব প্রস্তুতি গুলো জেনে আমার খুবই ভালো লেগেছে। তবে এটা সত্য যে, ঈদ শুধু আনন্দের জন্যই নয় ঈদ উদযাপনের মাধ্যমে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধদের বন্ধনকে আরো বেশি শক্তিশালী করতে হবে। একই সাথে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য ধর্মীয় নিয়ম-নীতিগুলো নিখুঁতভাবে মেনে চলার চেষ্টা করতে হবে। চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই, সেই সব শিক্ষা আমাদের গ্রহন করতে হবে।

 3 years ago 

প্রথমেই ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ভাইয়া। আমিও গতকাল বিকেলে গরু কিনেছি ভাইয়া। এবার গরুর দামসহ প্রতিটি দ্রব্যের দাম অনেক বেশি। নীলফামারীর ঐতিহ্যবাহী স্থানগুলো টুম্পা ভাবীকে নিয়েই ঘুরবেন তাহলে। বুঝছি তো সেজন্যই মনে মনে অপেক্ষা করছেন। যাইহোক এমন চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64115.03
ETH 1858.40
USDT 1.00
SBD 0.39