নিজেদের গাছের জামরুল ফল

in আমার বাংলা ব্লগ2 years ago
জামরুল ফল

photo_2024-06-24_14-43-49.jpg

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন। গ্রীষ্মকাল মানেই গরমের সমাহার কিন্তু এই গরম থেকে বাঁচার জন্য সৃষ্টি কর্তা আমাদেরকে গ্রীষ্মকালীন ফল দিয়েছেন এবং এই ফলগুলো অনেক সুস্বাদু হয়, যেমন আমাদের জাতীয় ফল কাঁঠাল। এছাড়াও এ সময় অনেক ধরনের ফল হয়ে থাকে এই যেমন আম, লিচুx জামরুল, পেঁপে আরও অনেক ধরনের ফল। এগুলো আসলে আমাদের এই গরমেরও প্রভাবটা কিছু কমিয়ে দেয়।

যখন ছোট ছিলাম তখন গ্রীস্মের ছুটিতে নানু বাসায় বেড়াতে যেতাম। নানু বাসায় তখন অনেকগুলো ফলের গাছ ছিল। যেমন আম গাছ প্রচুর পরিমাণে ছিল এছাড়াও জাম গাছও ছিল। যেগুলো আমরা প্রতিবার এই যে গাছে উঠে পারিয়ে খেতাম। সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় মাঝে মাঝে। তখন আমাদের বাসায় খুব বেশি একটা জায়গা ছিল না গাছ লাগানোর জন্য। কিন্তু সময়ের পরিবর্তনে আমাদের বাসায় বেশকিছু জায়গা হয়েছিল তাই আজ থেকে বেশ কয়েক বছর আগে কিছু ফলের গাছ রোপন করা হয়েছিল। তার মধ্যে একটি অন্যতম একটি গাছ হলো জামরুল গাছ। এছাড়াও আরো বেশ কিছু গাছ ছিল যেমন পেয়ারা গাছ, পাম ফলের গাছ সেগুলো বর্তমানে খুব একটা নেই তবে জামরুল গাছটা প্রচুর বড় হয়েছে।

photo_2024-06-24_14-44-08.jpg

photo_2024-06-24_14-44-04.jpg

গত ৪/৫ বছর ধরেই এই জামরুল গাছে প্রচুর পরিমাণে ফলন হচ্ছে। তবে গত দুই বছরে এর ফলন এর মাত্রাটা অনেক বেশি হয়েছে। এবার এত পরিমাণে জামরুল হয়েছে যা বলার মত। নয় পাতার চেয়ে বেশি জামরুল দেখা যাচ্ছে। এখন তবে এই জামরুল আবার বছরে দুইবার হয় প্রথমে একবার রোজার মাসের সময় হয়েছিল, আবার নতুন করে ফুল ধরে এখন আবারও প্রচুর পরিমাণে জামরুল হয়েছে। জামরুল ফলে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এই ফল খেতে খুব একটা বেশি সুস্বাদু নয় অনেকটা পানসের মত। কিন্তু জামরুল ফলগুলো একটু বড় এবং পাকা পাকা হলে খেতে অনেকটা মিষ্টি লাগে এবং অনেকটাই সুস্বাদু হয়। প্রতিনিয়তই গাছের জামরুল ফল খাচ্ছি। এখানে কোন ফরমালিন নেই, কোন ধরনের সার দেওয়া নেই একদম প্রাকৃতিক খাঁটি জামরুল কিছুদিন ধরে খাচ্ছি এবং বেশ ভালই লাগছে।

নিজেদের গাছের কোন ফল হলে সেখানে আনন্দটা আরো বেড়ে যায় এবং এইবার এত পরিমাণে জামরুল হয়েছে যেগুলো আমরা খেয়ে এবং আত্মীয় স্বজনদের বাসায় দিয়েও শেষ করতে পারছি না। প্রতিনিয়তই সকালবেলা উঠে দেখি বারান্দায় একদম জামরুলের বিছানা হয়ে গেছে। এত পরিমাণ জামরুল পড়ছে। তাই গতকাল একজন লোককে ডেকে এনে বেশকিছু জামরুল পাড়িয়ে সেগুলোকে আবার বিক্রিও করা হয়েছে। তারপরও গাছে এখনো প্রচুর পরিমাণে জামরুল রয়েছে। আজ আবার নানী এসেছিল, সেই নানীকে কিছু জামরুল পারিয়ে দিলাম নানি বাসায় নিয়ে যাওয়ার জন্য। সবমিলিয়ে অনেকটাই আনন্দের একটি কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই জামরুল গাছটি।

photo_2024-06-24_14-44-02.jpg

photo_2024-06-24_14-43-57.jpg

photo_2024-06-24_14-43-53.jpg

এদিকে আবার পেয়ারা গাছে বেশ কয়েকটি ফুল ধরেছে। আশা করছি এবার ভালোই পেয়ারা হবে। নিজের গাছে যখন কোন ধরনের ফল হয় তখন সেটা অনেকটাই আনন্দের কেন্দ্রবিন্দু পরিণত হয় এবং এই গাছগুলোকে সেই ছোট থেকেই তার নিজের হাতে করে যত্ন করে বড় করা হয়েছে, আনন্দ টাই অন্যরকম, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মত নয়। যদিও কাল প্রচুর পরিমাণে জামরুল পারানো হয়েছে তবে সেখানে কোন ছবি তোলা হয়নি। আজকে পোস্ট করব জন্য দু একটা ছবি ক্লিক করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করছি পরবর্তীতে আবার বেশি করে জামরুল পাড়াতে হলে পরবর্তীতে আবার ছবি তুলব। আজকের মত এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: নিজেদের গাছের জামরুল ফল

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 2 years ago 

ফলগুলো একেসাথে গাছে ধরলে দেখতে বেশ ভালো লাগে।আসলেই ফরমালিন ছাড়া ফল খেতে পারা ভাবেই আলাদা।বছরে দুইবার হয় তাহলে তো বেশ ভালোই খাওয়া হয় আপনাদের।আসলে বাড়িতে গাছ লাগালে বাড়িটা দেখতেও ভালো লাগে পাশাপাশি বাড়িটা ঠান্ডা ও থাকে।যাই হোক আমাদের সকলকে দিয়ে খাইয়েন😂😂।ধন্যবাদ

 2 years ago 

বিয়ে তে আইসেন, খাওয়াবো।

 2 years ago 

এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া নিজের হাতে কোন গাছ রোপন করার পর সেই গাছে যদি ফল হয় তাহলে সত্যি অনেক ভালো লাগে। আপনার গাছে জামরুল ফল গুলো দেখে অনেক ভালো লাগলো। আর আপনার নানীকে বেশ কিছু ফল দিয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপু, আপনাকে।

 2 years ago 

গ্রীষ্মকালে গরম বেশি থাকলেও বিভিন্ন ধরনের ফল খাওয়া যায়, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। যাইহোক আপনাদের গাছে তো দেখছি প্রচুর জামরুল ধরেছে। ছোটবেলায় প্রচুর জামরুল খেতাম, কিন্তু এখন একেবারেই খাওয়া হয় না। নিজেদের গাছে এমন ফলন হলে সত্যিই ভীষণ ভালো লাগে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

নিয়ে যাবো না কি ভাই আপনার জন্য?

 2 years ago 

এতো দূরের পথ অতিক্রম করে আনাটা তো বেশ ঝামেলার কাজ ভাই। যাইহোক আপনি যেহেতু বলেছেন, এতেই খুব খুশি হয়েছি ভাই ❤️❤️।

 2 years ago 

বিশেষ করে আমাদের যাদের বাড়ি গ্রামে তাদের বাড়িতে এইরকম ফলের গাছ রয়েছে। জামরুল এর ব‍্যাপার টাই এইরকম আমি দেখেছি। যখন হয় এমন পরিমাণে হয় যে পুরো গাছ সাদা হয়ে যায় জামরুলে। আবার অনেক সময় জামরুলের ভাড়ে ডাল ভেঙে যায়। বেশ ভালো লাগল আপনার পোস্ট টা। নিজের গাছের ফলের ব‍্যাপার টাই একেবারে আলাদা ভাই।

 2 years ago 

আমিও নীলফামারী থেকে ঢাকায় আসার দিনে আমাদের গাছের জামরুল নিয়ে একটি পোস্ট করেছিলাম। নিজেদের গাছের জামরুল খেতে ভালোই লাগে।

 2 years ago 

ভাইয়া, আপনাদের গাছে এত পরিমান জামরুল ধরেছে যে, নিজেরা খেয়ে আত্মীয়-স্বজনকে দেওয়ার পরেও প্রতিদিন সকালে উঠে দেখেন জামরুলের বিছানা হয়ে গেল।😊 বিষয়টি সত্যিই আশ্চর্য হবার মত। আমাদের গাছেও জামরুল অনেক বেশি ধরে। আমি এবারে কাঁচা আম এবং জামরুলের শরবত করে খেয়েছি। বেশ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

এত পরিমাণে জামরুল হয়েছে আমাদের গাছে যা, অভাবনীয়। তবে একটা জিনিস ভীষণ ভালো লাগে এই জামরুল গুলো মানুষ খাওয়ার পাশাপাশি অনেকগুলো পাখি খেতে পারে। রংবেরঙের ছোট বড় অনেক ধরনের পাখি এসে জামরুলগুলো খায়। আর আমি প্রাণ ভরে দেখি। 💕

 2 years ago 

তোমার ফলের বাগানের বিবরণ পেয়ে খুব ভালো লাগলো। জামরুল আমার খুব প্রিয় ফল। দোকান থেকে কিনে কিনে খেতে হয় আজকাল। শহরাঞ্চলে ফলের গাছ পাওয়া ভীষণ কঠিন একটি বিষয়। তুমি যেভাবে ফলের বাগানের বিবরণ দিলে তা থেকে যেন সবুজের সমারোহ মাথার ও মনের দখল নিয়ে নিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64437.74
ETH 1851.67
USDT 1.00
SBD 0.38