ফোটোগ্রাফি 📸 || রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago
রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম 🦊

হ্যালো, আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি ফটোগ্রাফি প্রেমি মানুষ অর্থাৎ আশপাশে যদি কোনো ভালো জিনিস দেখি তাহলে মোবাইল বের করে ফটোগ্রাফি করার চেষ্টা করি। যদিও এই বিষয়টা গত কয়েক মাস ধরে ছিল না। কারণ আমার মোবাইল ফোনটি নষ্ট ছিল। যেহেতু একটি নতুন মোবাইল ফোন নিয়েছি সেহেতু আবারও ফটোগ্রাফি করা শুরু করেছি। আজকে কিছু নতুন নতুন ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি এই ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। তবে চলুন শুরু করি।

ফোটোগ্রাফি 📸নং:- ১

IMG_20240407_030328.jpg

Device : Honor 90

What's 3 Word Location


ব্যক্তিগতভাবে নয়নতারা ফুল আমরা অনেক বেশি পছন্দের, কারণ এর গাছটি অনেক ছোট থাকলেও এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসে এবং দেখতে অনেক ভালো লাগে। এই ফটোগ্রাফিটি আমি আমার অফিসের বাগান থেকে করেছি।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ২

IMG_20240407_030209.jpg

Device : Honor 90

What's 3 Word Location


এই ফলের সঠিক নামটা আমার জানা নেই। তবে এই ফলগুলো খুবই ছোট ছোট হয়। যদিও আমার মোবাইলের ক্যামেরাটি চেক করার সময় এই ফটোগ্রাফিটি করেছিলাম।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৩

IMG_20240407_030734.jpg

Device : Honor 90

What's 3 Word Location


এইতো কিছুদিন আগে অফিস থেকে বাসায় ফেরার সময় একটি গাছ চোখে পড়লো। যে গাছে পাতার তুলনা লেবুর সংখ্যা বেশি ছিল। মানে গাছে পাতা ছিলনা বললেই চলে। তাই সেখান থেকে একটি লেবুর ফটোগ্রাফি করা চেষ্টা করেছিলাম।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৪

IMG_20240407_030635.jpg

Device : Honor 90

What's 3 Word Location


এখন আপনারা যেই মেশিনটি দেখতে পারছেন, এটি স্পিনিং জগতের সব থেকে দামি মেশিন। এই মেশিনে সরাসরি স্লাইভার কে সুতায় রূপান্তর করা যায়। শুধুমাত্র একবার স্লাইভার এখানে লাগিয়ে দিতে হবে, বাদবাকি কাজ মেশিন অটোমেটিকলি ভাবে করে নেবে, এখানে রোবোটিকের ও ব্যবহার রয়েছে।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৫

IMG_20240407_030532.jpg

Device : Honor 90

What's 3 Word Location


বর্তমানে আবহাওয়া খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। এই তো কিছুদিন আগে হঠাৎ করেই খুব বেশি বৃষ্টিপাত হলো। তখন আশেপাশের সব গাছপালা কেন জানি সতেজ হয়ে উঠছিল, অফিস থেকে আসার সময় এই পাতাগুলোর ছবি তুলেছিলাম।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৬

IMG_20240407_030453.jpg

Device : Honor 90

What's 3 Word Location


সেদিন আকাশ প্রচন্ড মেঘলা ছিল এবং আমার বাসার পাঁচতলার উপর থেকে এই ছবিটি তোলার চেষ্টা করেছি, দেখতে এতটাই ভালো লাগছিল যা বলার মত নয়।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৭

IMG_20240407_030257.jpg

Device : Honor 90

What's 3 Word Location


আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে আমাদের এই ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে তুলা আসছে এবং সেই তুলার স্যাম্পল নেওয়ার দায়িত্ব কয়েকদিন আগে আমার কাছে এসে পড়েছিল। স্যাম্পল নিতে নিতে কখন যে বেলা গড়িয়ে রাত অব্দি চলে যায় আমরা বুঝতে পারিনি। তবে এই সময় সূর্যাস্তের একটি ছবি তোলার চেষ্টা করেছিলাম।

siam 2.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ফোটোগ্রাফি 📸 || রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম 🦊

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 2 years ago 

বাহ্ দারুণ হয়েছে ভাই আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো। এইরকম এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে একটু বেশি ভালো লাগে। এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফটোগ্রাফি উপভোগ করতে পারি।আপনি ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমি চেষ্টা করছি একটি অ্যালবামের মধ্যেই অনেক ধরনের ফটোগ্রাফি করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে আজকের ফটোগ্রাফি পোস্টে আপনি অনেক সুন্দর সুন্দর ছবি আমাদের সাথে শেয়ার করেছেন। আর যে মেশিনটি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন আসলে এই মেশিনটি আমি এর আগে কখনো দেখিনি। আসলে আধুনিক বিজ্ঞানের অগ্রগতিতে এসব আধুনিক যন্ত্রপাতি যথেষ্ট ভূমিকা পালন করে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফটোগ্রাফিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জি দাদা, বর্তমানে প্রযুক্তি ব্যবহার প্রত্যেকটি ক্ষেত্রেই রয়েছে। এই মেশিনটি অটোমেটিকলি ভাবে সবকিছু করে নেয়, এখানে কোন মানুষের প্রয়োজন হয় না।

 2 years ago 

ভাই আপনার তোলা ফটোগ্রাফি মানেই নতুন কিছু ৷ প্রায় অনেক দিন ধরে আপনার ফটোগ্রাফি দেখা হয় না ৷যা হোক আজকের তোলা ফটোগ্রাফি গুলো দারুন ছিল ৷ নয়ন তারা ফুলটি দেখতে অসাধারণ সেই শেষ সুযাস্ত প্রকৃতির দৃশ্য টাও দারুন ছিল ৷ সবমিলে অনেক ভালো লাগলো ভাই আপনার তোলা ফটোগ্রাফি গুলো ৷

 2 years ago 

আপনাকে ও ধন্যবাদ ভাই, ফুল আমার অনেক ভালো লাগে।

 2 years ago 

আপনার পোস্ট টি পড়ে আপনার পছন্দের ফুলের নাম জানা হলো ভাইয়া।আপনি নয়নতারা ফুল পছন্দ করেন।আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল।দামি একটা মেশিনের ফটোগ্রাফি দেখতে পেলাম।অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পছন্দের ফুলের তালিকা কিন্তু বেশ বড় আমার, ধন্যবাদ।

 2 years ago 

বেশ দারুন কয়েকটি ফটোগ্রাফি একসাথে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। একসাথে অনেকগুলো ফটো দেখার মজাই আলাদা। খুব সুন্দর ভাবে প্রত্যেকটা ফটো তুলে ধরেছেন। আপনার ফটোগুলো দেখতে দুর্দান্ত লাগছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে ও ধন্যবাদ আপু, আমি চেস্টা করেছি মাত্র।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। দুই নম্বরে শেয়ার করা ফলটা আমার কাছে খুবই ভালো লেগেছে কিন্তু এটার নাম আমার জানা নেই।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই, চেস্টা করেছি আমি।

 2 years ago 

ফোন পুরাতন হলে ফটোগ্রাফির উপর একটা অনীহা চলে আসে কথাটা ঠিক। আপনি ফটোগ্রাফি গুলো সুন্দর করেছেন। মেঘলা আকাশে সামনের বাড়িটাকে ফোকাস করে করা ফটোগ্রাফি টা চমৎকার ছিল। স্পিনিং মেশিন প্রথমবার দেখলাম। বেশ ভালো লাগল। অন্যান্য ফটোগ্রাফি গুলো সুন্দর করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পুরাতন ফোন বলে কথা না, ক্যামেরার মধ্যে ধুলা যেয়ে ঘোলা হয়ে গিয়েছিলো।

 2 years ago 

আপনি নতুন মোবাইল কেনার পর থেকে ফটোগ্রাফি করা শুরু করেছেন,এটা জেনে খুব ভালো লাগলো ভাই। নতুন মোবাইল দিয়ে ফটোগ্রাফি করতে খুব ভালো লাগে। প্রতিটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে। বিশেষ করে তৃতীয় ও চতুর্থ ফটোগ্রাফি দুটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে পুরাতন মোবাইলের ক্যামেরা ঘোলা হয়ে গিয়েছিল। তাই ফটোগ্রাফি করা বেশ কয়েক মাস বন্ধ ছিল। যেহেতু নতুন মোবাইল নিয়েছে সেহেতু আবারো ফোটগ্রাফি করছি।

 2 years ago 

একটি মেশিনের সাহায্যে স্লাইভার কে সরাসরি সুতায় রূপান্তর করা যায় ব্যাপারটা কিন্তু বেশ ভালো লেগেছে ভাইয়া। ভাইয়া আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। আপনি একজন দক্ষ ফটোগ্রাফার আমরা সবাই জানি। দারুন সব ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

নতুন মোবাইল নিয়েছেন যখন তখন সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখা যাবে । কারন আপনার শখ ফটোগ্রাফি করা।আজকের ফটোগ্রাফি গুলো ভীষন ভালো লেগেছে আমার। বিশেষ করে শেষের সূর্যাস্তের ফটোগ্রাফি, আমার পছন্দের লটকন ফলের ফটোগ্রাফি। যদিও আপনি ফলের নামটি জানতেন না।আপনার শেয়ার করা মেশিনের ফটোগ্রাফি ও এর ব্যবহার জেনেও ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ জানাই আপনাকে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64089.58
ETH 1859.23
USDT 1.00
SBD 0.39