পরিবার

in আমার বাংলা ব্লগ2 years ago
পরিবার

1000024044.jpg

Source

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও মোটামুটি ভালো আছি। পারিবারিক বন্ধন এমন একটা বন্ধন যেটাকে কখনো ছিন্ন করা যায় না। সময়ের সাথে সাথে সেই পারিবারিক বন্ধন আরো জোরালো হয়ে যায়। ভালোবাসা এবং সম্পর্কের মাঝে আবদ্ধ থেকে যায়। তেমনি আমি এই পরিবারের জন্মগ্রহণ করেছি বলে সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুকরিয়া।

আমার এই ছোট্ট জীবনে বেশ কিছু ঘটনা দেখেছি। বেশ কিছু ইতিহাসের সাক্ষী হয়েছি। তবে আমি অনেক ভাগ্যবান যে আমি একটি পরিবার পেয়েছি। যে পরিবারের সবাই অনেক ভালো সবাই সবাইকে অনেক বেশি ভালোবাসে। বিশেষ করে আমার মা-বাবা আমাকে প্রচুর ভালোবাসে আমিও তাদের ভালোবাসা রাখার সব সময় চেষ্টা করি। বিশেষ করে পরিবারের জন্য যদি কখনো কিছু করতে পারি তখন মনের মধ্যে আলাদা একটা প্রশান্তির ঝড় বয়ে যায়। যেটা আসলে ভাষায় প্রকাশ করা আমার জন্য অনেকটাই কষ্টসাধ্য বিষয় হয়ে যাবে কিন্তু আমি সব সময় চেষ্টা করি আমার সাধ্যমত নিজের পরিবারকে খুশি করার জন্য। এইতো দুদিন হল আমি আর পরিবারের জন্য ছোট্ট একটি উদ্যোগ গ্রহণ করেছিলাম যেটা ইতিমধ্যে সফল হয়েছে।

আমার মা এবং ছোট ভাই দুজনের ফোনেই অনেকটা নষ্ট বলা চলে কিন্তু তারা সেভাবেই সেই ফোনগুলো দীর্ঘদিন যাবত ব্যবহার করে আসছে। আমার কাছে তেমন সামর্থ্য ছিল না যে তাদেরকে নতুন একটি ফোন কিনে দেবো। কিন্তু ইচ্ছা ছিল প্রচুর এবং আমি যে তাদের হাতে নতুন ফোন তুলে দিতে পেরেছি এটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয়। আমার মাকে আমি প্রায়ই বলতাম তোমাকে একটি নতুন ফোন কিনে দেবো কিন্তু সেভাবে সামর্থ্য হয়ে ওঠেনি এবং একটি ভালো ফোনের দামও প্রায় ৩০ হাজার টাকার উপরে যেটা আমার সামর্থের অনেক বাহিরে ছিল। যেহেতু আমার ব্যক্তিগত বেশ কিছু খরচ ছিল ঢাকায় ফ্ল্যাট বাসা নিয়ে ভাড়া থাকি এছাড়াও আমার ভার্সিটির বেতন সব মিলিয়ে পেরে উঠতে পারি না।

কিন্তু আমি আমার পরিবারের মুখে হাসি ফোটাতে পেরেছি এটাই আমার জন্য অনেক বড় একটি পাওয়া এবং এর পিছিয়ে রয়েছে আমাদের সকলের বড় দাদা। তিনি যদি না থাকতেন হয়তো আমি এই পরিবারের ইচ্ছে গুলো পূরণ করতে পারতাম না এবং পরিবারের মানুষদের মুখে হাসি ফোটাতে পারতাম না। তাই বড় দাদার প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। অনেকেই নিজের খুশির জন্য টাকা খরচ করে কিন্তু সেখানেও একটি আলাদা অনুভূতি এবং সুখ রয়েছে। কিন্তু আমি আমার পরিবারের জন্য যতটুকু পড়তে পারি এর জন্য মনের মধ্যে একটি আলাদা প্রশান্তি কাজ করে। হয়তো এই কাজগুলো না করলে সেই প্রশান্তির অনুভূতিগুলো কখনোই অনুভব করতে পারতাম না। এটার জন্য আমি নিজেকে অনেক গর্ববোধ করি যে আমি আমার পরিবারের জন্য কিছু হলো একটা করতে পারছি, পরিবারের প্রতি দায়িত্ব পালনের চেষ্টা করছি।

1000024045.jpg

Source

আমি সব সময় চাই আমার পরিবার যেন সবসময় সুখে থাকুক এবং শান্তিতে থাকুক। পরিবারে যেন কোনরকম অভাব অনটন না থাকে। একটি সাধারন পরিবারের মত মধ্যবিত্ত হয়েই থাকতে চাই। যেখানে সুখ-দুঃখ সবমিলিয়ে একসাথে কাটাতে পারি, সেই প্রত্যাশাই সবসময় করি। আল্লাহতালা আমাকে যেন সেই তৌফিক দান করেন। আমি যেন আমার পরিবারকে সব সময় আগলে রাখতে পারি এবং পরিবারের জন্য সব সময় আমি কাজ করে যেতে পারি। আল্লাহ তাআলার কাছেও শুধুমাত্র এতোটুকুই চাওয়ার রয়েছে। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।

1000023390.gif


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: পরিবার

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 2 years ago 

চলার পথে মানুষ অনেক বাধার সাথে সম্মুখীন হয় আর সব বাধা পেরিয়েই জীবন পরিচালনা করতে হয় সেক্ষেত্রে পরিবারের মানুষগুলো যদি সে রকম সাপোর্ট দেয় সেরকম পাশে থাকে সেক্ষেত্রে তার জীবনটা খুব সহজেই সব বাধা পার করতে পারে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই, এরই নাম তো পরিবার।

 2 years ago 

আসলে ভাইয়া আমাদের পরিবারের সাপোর্ট সবচেয়ে বড় সাপোর্ট। সত্যি আমরা যা কিছু করি না কেন পরিবার পাশে না থাকলে কিছুই সম্ভব না।আসলে আপনি ঠিক বলেছেন পরিবারের মুখে হাসি ফুটাতে পারলে সত্যি অনেক ভালো লাগে। দোয়া করি আল্লাহ সেই তৌফিক দান করুন।আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু , আমি আমার তরফ থেকে চেস্টা চালিয়ে যাবো।

 2 years ago 

বড় দাদার জন্য আমরা এখন আমাদের অনেক ইচ্ছা পূরণ করতে পারছি। আসলে ভাইয়া পরিবারের জন্য কোনো কিছু করতে পারলে অনেক বেশি ভালো লাগে। পরিবারের কাছ থেকে আমরা যে সাপোর্ট পাই তা আর অন্য কারো কাছ থেকেই পাই না। আমাদের সবার জীবনে পরিবার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরিবারের জন্য কিছু করতে পারলেও খুব ভালো লাগে। আমরা কিছু করলে যদি পরিবারের মধ্যে একটু হাসি ফুটি তখন অনেক আনন্দ লাগে। অনেক ভালো লাগলো ভাইয়া, আপনার লেখা আজকের এই পোস্টটি পড়ে।

 2 years ago 

ঠিক বলেছেন, এটাই তো নিঃস্বার্থ ভালোবাসা।

 2 years ago 

পরিবারের জন্য কিছু করতে পারলে নিজের কাছে আসলেই খুব ভালো লাগে। আপনার মা এবং ছোট ভাইকে ফোন কিনে দিয়েছেন, জেনে খুব ভালো লাগলো ভাই। আপনার মন-মানসিকতা খুবই ভালো। আল্লাহ তায়ালা আপনার মনের সকল আশা পূরণ করুক, সেই কামনা করছি। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 2 years ago 

আমিন।

 2 years ago 

একজন মানুষের পরিচয় হয় পরিবার থেকে।আর পরিবারের মানুষদের জন্য কিছু করতে পারাটা সৌভাগ্যের বিষয়। যা সবাই করতে পারে না। তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আগামীতে তুমি আরো বড় বড় কাজ করবে ইনশাআল্লাহ। তবে তোমার পরিশ্রমের টাকায় উপহার পেয়ে অনেক বেশি আপ্লুত হয়েছি।

 2 years ago 

ধন্যবাদ আম্মু।

 2 years ago 

পরিবারের জন্য কিছু করতে পারলে আলাদা একটা শান্তি লাগে। কারণ এই পরিবারই তো আমাদের সবকিছু। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য কিছু করার জন্য চেষ্টা করি। আপনার মা এবং ভাইকে ফোন কিনে দিয়েছেন এ বিষয়টা জানতে পেরে অনেক ভালো লাগলো ভাইয়া। কোনো কিছু করে পরিবারের মুখে যদি হাসি ফোটাতে পারি, তখন অনেক ভালো লাগে নিজের কাছে। অনেক বেশি সুন্দর করে লিখেছেন ভাইয়া আজকের এই পোস্টটা। আমার কাছে অনেক ভালো লেগেছে পড়তে।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65095.85
ETH 1880.64
USDT 1.00
SBD 0.38