ব্যস্ততম শহর

in আমার বাংলা ব্লগ3 years ago
ব্যস্ততম শহর

20230801_182908.jpg

হ্যালো, আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। গতকাল একটু বাহিরে গিয়েছিলাম। সেই বিষয়ে আজ আপনাদের সাথে কথা বলে নেব।

প্রায় অনেকদিন যাবত ঢাকা শহরে বসবাস করছি কিন্তু ঢাকা শহরে খুব বেশি একটা ঘোরাঘুরি করি না। শুধুমাত্র প্রয়োজনীয় কাজ থাকলে বাহিরে যাই। গতকাল আমাদের সুমন ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। সুমন ভাই খুবই সৎ একজন মানুষ এবং তার আচার-ব্যবহার সবকিছুই অনেক ভালো। সত্যি কথা বলতে সুমন ভাইয়ের সাথে দেখা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

অনেকদিন যাবত চিন্তা করছিলাম সুমন ভাইয়ের সাথে দেখা করব কিন্তু সেই সুযোগ বা সময়টা হয়ে ওঠেনি। গতকাল একটি সুযোগ ছিল এবং সময় ছিল। তাই সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করে উনার সাথে দেখা করতে বেরিয়ে পরলাম। প্রথমেই বসুন্ধরা সিটিতে এসেছিলাম একটু কাজের জন্য কিন্তু দুর্ভাগ্য হতে আমি ভুলে গিয়েছিলাম গতকাল মঙ্গলবার ছিল, তাই বন্ধ ছিল।

20230801_173841.jpg

পরবর্তীতে সেখান থেকে পাঠাও নিয়ে সেই সুমন ভাইয়ের বাসার সামনে নামলাম এবং সুমন ভাইয়ের সাথে প্রথম দেখা হল। দেখেই তো আমি অবাক হয়ে গেলাম, সুমন ভাই সাধারন ভাবেই থাকেন, সত্যিই তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আরো বেড়ে গেল। সুমন ভাইয়ের সাথে দেখা হওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় আমরা আড্ডা দিয়েছিলাম পরবর্তীতে আমরা বের হয়ে পরলাম এবং সুমন ভাই একটি রেস্টুরেন্ট নিয়ে গেল।

গতকাল ভালোই খাওয়া দাওয়া করেছিলাম এবং সেই বিষয়গুলো আমার কাছে অনেক ভালো লেগেছিল। সুমন ভাই এত চমৎকারভাবে এত সুন্দর ভাবে মানুষের সাথে মিশতে পারে সেটা আগে বুঝতে পারেনি। সুমন ভাইয়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আগে থেকেই ছিল তবে কাল থেকে আরো অনেক বেড়ে গেল।

খাওয়া-দাওয়া শেষে আমরা কোল্ড কফি খেলাম এবং সেখান থেকে বেরিয়ে পড়লাম। যেহেতু সেই জায়গা থেকে আমার বাসা বেশ খানিকটা দূরে তাই সন্ধ্যার আগে আগেই সেখান থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু সুমন ভাইকে কোনভাবেই আসতে দেবে না, তারপরও জোর করে সেখান থেকে ভাইয়ের কাছে বিদায় নিয়ে বেরিয়ে পরলাম।

20230801_174944.jpg

পাঠাও নিয়ে বাসায় আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। পাঠাও উঠেছিলাম কিন্তু আমার যেতে অল্প একটু সময় লাগলো বাসায় ফিরতে বেশ খানিকটা জ্যামের মধ্যে পড়তে হয়েছে এবং সত্যি কথা বলতে অনেক সময় লেগেছে। প্রথমত আমার বাসা থেকে সেখানে যেতে সর্বোচ্চ লেগেছিল ৪০ মিনিট কিন্তু বাসায় ফিরতে লেগেছে প্রায় দুই ঘন্টা। সবমিলিয়ে অনেকটাই ভোগান্তি পোড়াতে হয়েছিল। ঢাকা শহরের অবস্থা তো আপনারা সকলেই জানেন।

ধন্যবাদ সুমন ভাইকে। গতকাল বিকেলটা অনেক চমৎকার ভাবেই কেটেছিল। সত্যি বলতে সারাদিন বাসায় একাই থাকা হয়। কাজ এবং পড়াশোনা করা হয় কোন মানুষের সাথে আড্ডা কিংবা ঘুরতে যাওয়া এসব বিষয় থেকে অনেকটাই দূরে রয়েছি। কিন্তু গতকালের বিকেলটা অনেক চমৎকারভাবে অতিবাহিত করেছি এজন্য সুমন ভাইকে আবারো অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আজ আর বেশি কিছু লিখছি না। আমি এক্সাইটিং হয়ে গেলে খুব বেশি একটা লিখতে পারি না কিন্তু মনের মধ্যে অনেকটাই আবেগ রয়েছে ভালোলাগা রয়েছে। আজকের মত এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ব্যস্ততম শহর

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 3 years ago 

কাল মঙ্গলবার ছিল তাই এদিকের সব মার্কেটই বন্ধ ছিল।তারপরে ও আপনি সময়টাকে বিফলে দেননি।আপনি এই প্রথম সুমন ভাইয়ার সাথে দেখা করলেন।একজন ভালো মনের মানুষের পাশে গেলে মনটা এমনিতেই খুব ভালো হয়ে যায়। তারপর এটা আবার প্রথম দেখা।সত্যি আপনারা দুজন দেখা করলেন, গল্প হলো, খাওায়া- দাওয়া করলেন।দুজন দুজনকে প্রথম কাছ থেকে দেখলেন।এই অনুভূতিটা সত্যি সবকিছুর থেকেও আলাদা।খুব ভালো লাগলো আপনার অনুভূতি গুলো পড়ে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

তাহলে আপনিও শেষ পর্যন্ত সুমনদার সাথে দেখা করেই ফেললেন সিয়াম ভাই। যদিও সুমনদার সাথে কথাবার্তা বলে বোঝা যায় উনি খুব সৎ একজন মানুষ। আপনিও তাড়াতাড়ি পাসপোর্ট করে আমাদের কলকাতা চলে আসেন, আপনার সাথে অনেক জায়গায় ঘুরতে যাওয়া যাবে।

 3 years ago 

যাইহোক মার্কেট ভালো থাকার পরেও কিন্তু আপনার একটা কাজ হয়ে গেছে সেটা হল সুমন ভাইয়ের সাথে আপনার দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো আপনার দুজন প্রথমবার একত্রিত হয়েছেন এবং ভালো একটা সময় কাটিয়েছেন।

 3 years ago 

মঙ্গলবার নিউমার্কেট,এলিফ্যান্ট রোড,বসুন্ধরা সিটি ঐদিকের সব মার্কেট বন্ধ থাকে। যাইহোক সুমন ভাইয়ের সাথে দেখা করেছেন, জেনে খুব ভালো লাগলো ভাই। সুমন ভাইয়ের কথা শুনে আমারও মনে হয়েছে উনি খুব ভালো একজন মানুষ। খাওয়া দাওয়া এবং আড্ডা, সবমিলিয়ে দারুণ সময় কাটিয়েছেন। ভাই ঢাকা শহরের ট্রাফিক জ্যাম এর কারণে বাসা থেকে বের হতেই ইচ্ছে করে না। যাইহোক পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে ও ধন্যবাদ ভাই, আসলে আমি জানি মঙ্গলবার বন্ধ থাকে, তবে এটা ভুলে গিয়েছিলাম গতকাল মঙ্গলবার ছিলো।

 3 years ago 

হ্যাঁ ভাই যে পরিমাণ চাপে থাকেন ভুলে যাওয়াটা স্বাভাবিক। যাইহোক ফিডব্যাক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64488.03
ETH 1865.18
USDT 1.00
SBD 0.38