স্বরচিত কবিতার নাম "ছোট ভাইয়ের পরিক্ষা" আমার ছোট ভাই 💖

in আমার বাংলা ব্লগ4 years ago
স্বরচিত কবিতার নাম "ছোট ভাইয়ের পরিক্ষা"

png_20221030_172534_0000.png

Create by Canva Pro

siam,.png

গত কিছুদিন আগেই আমার পরীক্ষা শেষ হয়েছে তাই বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাসায় যাওয়ার দুটি কারণ রয়েছে এক নম্বর হচ্ছে আমার পরীক্ষা শেষ হয়েছে দুই নম্বর হচ্ছে আমার ছোট ভাইয়ের HSC পরীক্ষা শুরু হবে। আমার ছোট ভাইয়ের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে যাচ্ছে তাই তার পাশে থাকা আমার খুবই জরুরি। তাই অনেক ভেবেই সিদ্ধান্ত নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি।

ঢাকা থেকে নীলফামারী দূরত্ব অনেক তাই আগে থেকে টিকিট কাটতে হয়। কিন্তু আমি যেখানে থাকি সেখান থেকে গাবতলীর দূরত্ব মোটামুটি ভালই রয়েছে। তাই আমি বিকালের দিকে বাসা থেকে রওনা হয়ে কাউন্টারের টিকিট কেটেছিলামম এবং কাউন্টারে বসে রয়েছি ভাবছি কি পোস্ট করব! যদিও আমি মোবাইল থেকে খুব একটা ভালো পোস্ট করতে পারি না। তাই বসে বসে ছন্দ মেলানোর চেষ্টা করলাম।

বেশশ কিছু সময় পরে ছোট্ট একটি কবিতা হয়ে গেল। তাই ভাবলাম আজকে এই কবিতাটি পোস্ট করব। কবিতার মধ্যে আমার ছোট ভাইয়ের পরীক্ষা এবং বাসায় যাওয়ার অনুভূতি আমি ব্যক্ত করেছি। আশাকরি এই কবিতাটি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে কবিতার দিকে যাওয়া যাক।

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9U6wA7buRrFnRw3gnf2auP9rzFHnkX6tHypR6umVK2VSMUnCN266nPKWLaB2UY5WVdmruoFCmVHwWbG.jpg

siam,.png

"ছোট ভাইয়ের পরিক্ষা"

আল সারজিল সিয়াম

ছোট ভাইটা দেখতে দেখতে
কখন হল বড়,,
ছোটবেলায় দুষ্টুমিটা
ছিল অনেক গারো।

অতি লাজুক ভাইটা আমার
লেখাপড়ায় ভালো,
ভালো মানুষ হয়ে সে
সমাজে ছড়াবে আলো।।

এইচ,এস,সি দিবে এবার
নিচ্ছে প্রিপারেশন,
আম্মু তাই মাঝে মাঝে
দেয় যে মোটিভেশন।

ছয় নভেম্বর পরীক্ষা শুরু
বুকটা করছে দুরু দুরু,
তাইতো যাচ্ছি বাসায়
পারিনা বোঝাতে ভাষায়।

সঙ্গে করে নিয়ে যাব
পরীক্ষার হলে,
শান্ত মাথায় পরীক্ষা দিয়ো
কানে দেবো বলে।

বাস কাউন্টারে বসে বসে
ভাবছি অনেক কিছু,
চারিদিকের ভাবনাগুলো
নিচ্ছে আমার পিছু।

ভেবে ভেবে লিখলাম বসে
মনের কিছু কথা,
কথাগুলোই হয়ে গেল
মজার কবিতা।।

আর কিছুক্ষণ পরেই হয়তো
আসবে আমার গাড়ি,
সেই গাড়িতে চড়ে যাব
প্রাণের নীলফামারী।



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: স্বরচিত কবিতার নাম "ছোট ভাইয়ের পরিক্ষা

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.........

Sort:  
 4 years ago 

তোমার জন্য করছি দোয়া
ভালোভাবে আসো,
দুভাই মিলে একসাথে
সুখের ভেলায় ভাসো।

ভাইয়ের প্রতি ভালবাসা
এমনই যেন থাকে,
দুবাইকে হেফাজতে
বিধাতা যেন রাখে।
♥♥

 4 years ago 

ধন্যবাদ তোমাকে আম্মু।

 4 years ago 

ভাইয়া আপনার ছোট ভাইয়ের প্রতি ভালোবাসাটা দেখে সত্যি ভীষণ ভালো লাগে । আপনাদের দু ভাইয়ের যে অনেক মিল আপনার কবিতার ছন্দে ছন্দেই তা ফুটে উঠেছে । চমৎকার একটি কবিতা লিখেছেন আপনার ভাইয়ের পরীক্ষা এবং আপনার বাড়ি যাওয়া নিয়ে । আসলে এভাবে কবিতা লেখা সত্যিই কষ্টকর । আপনারা যে কিভাবে লিখেন বুঝতেই পারি না । বেশ ভালো লাগলো পড়ে । ধন্যবাদ আপনাকে ।

 4 years ago 

চেস্টা করি আপু, বাকিটা নিজেই হয়ে যায়। আমার ছোট ভাই এর জন্য দোয়া করবেন আপু।

 4 years ago 

হুম অবশ্যই ।

 4 years ago (edited)

ছোট ভাইকে নিয়ে চমৎকার কবিতা লিখেছেন ভাইয়া ।এককথায় দারুন।আপনার ছোট ভাইয়ের প্রতি আপনার অনেক ভালোবাসা ও স্নেহ বেশ ভালো এটা।তার পরীক্ষার সময় তাকে সাপোর্ট করার জন্য ঢাকা থেকে নীলফামারীর দূরত্ব অনেক তাও যাচ্ছেন ।ভালোবাসা ছাড়া সম্ভব না।ধন্যবাদ কবিতাটি শেয়ার করার জন্য ভাইয়া।

 4 years ago 

ধন্যবাদ আপু, ছোট ভাই এর জন্য ভালোবাসা আছে এবং থাকবে।।

 4 years ago 

জি ভাই সামনে ৬ তারিখ থেকে এইচ এসসি ৷ আর আপনি তাই ঢাকা থেকে বাড়ি আসতেছেন ৷ যেটা শুনে ভালো লাগলো ৷ জি ছোট ভাই গুলো দেখতে দেখতে কখন যে বড় যায় ৷ তা আসলে বোঝাই যায় না ৷
সর্বোপরি আপনার ছোট ভাইয়ের জন্য শুভকামনা ঈশ্বরের কাছে প্রার্থনা যেন সে ভালো করে পরীক্ষা দিতে পারে ৷
আর কবিতাটি ও অনেক সুন্দর ছিল ৷ আপনি নিরাপদে আসুন ৷ এমনটাই প্রত্যাশা

 4 years ago 

ঠিক বলেছেন, এই তো সেদিনেই ছোট ছিলো, কিভাবে যে এতো বড় হল বুঝতেই পারলাম না।

 4 years ago 

পরীক্ষার কথা বললে ভয় লাগে কেন জানিনা।সেটা যে পরীক্ষা হউক না কেন আমার কাছে পরীক্ষা মানে চোখের ঘুম শেষ!এক ভাইয়ের শেষ পরীক্ষা আবার ছোট ভাইয়ের শুরু।পরীক্ষা যেন শেষ হচ্ছে না জীবনে।আশা করি বাড়িতে যেয়ে ছোট ভাইয়ের দেখাশোনা করবেন।আপনার ছোট ভাইয়ের পরীক্ষা তাই অনেক অনেক শুভ কামনা ছোট্ট ভাইটির জন্য।দুই ভাইয়ের বন্ধন অটুট থাকুক সারা জীবন।💗💗💗।

 4 years ago 

পরিক্ষা মানেই ভয় হাহাহা,

 4 years ago 

আপনার ছোট ভাইয়ের প্রতি আপনার ভালোবাসা দেখে সত্যি অনেক ভালো লাগলো ভাইয়া। আপনার ছোট ভাই যেহেতু পরীক্ষার্থী তাই এই সময় তার পাশে থেকে তাকে সাহস যোগানো এবং উৎসাহ দেওয়া আপনার দায়িত্ব। সত্যি ভাইয়া ছোট ভাইয়ের প্রতি আপনার ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার যদি একটি ভাই থাকতো তাহলে হয়তো আমি অনেক ভাগ্যবতী হতাম। কিন্তু সেই ভাগ্য আমার নেই😔😔। আমার ভাইকে নিয়ে লিখা কবিতাটি দারুন হয়েছে ভাইয়া।

 4 years ago 

ঠিক বলেছেন আপু, তাই তো যাচ্ছি। সত্যি বলতে আমার নিজের ও কোন বোন নেই তবে এই কমিউনিটির সকলকেই আমি আমার বোন মানি।

 4 years ago 

আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। বাস কাউন্টারে বসে বসেই কবিতা লিখে ফেললেন, তাও আবার এতো চমৎকার ছন্দ মিলিয়ে। সত্যিই দারুন হয়েছে কবিতাটি।

আপনার ছোট ভাই খুব ভালো ভাবে পরীক্ষা দিয়ে পাশ করুক এই দোয়া করছি।

 4 years ago 

সব সময় মাথায় চিন্তা থাকে, কি নিয়ে পোস্ট করবো, কাউন্টারে বসে বসে এটাই চিন্তা করছিলাম। পরে তো একটি কবিতা লিখেই ফেল্লাম।

 4 years ago (edited)

বাবা !! ভাইয়া আপনি কাউন্টারে বসেন আপনার ভাইকে নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখে ফেলেছেন। ছন্দে ছন্দে কবিতা গুলো পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে। বেশ সুন্দর হয়েছে ভাইয়া ,, মুহূর্তের মধ্যে ছন্দ আকারে কবিতা লেখা প্রায় অসম্ভব।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে আপু। আমি চেস্টা করেছি।।

 4 years ago 

আসলে ভাইয়া বড় ভাইরা মনে হয় এমনি হয়। বড় ভাইদের দায়িত্ব ও কর্তব্য সব সময় বেশি হয়। আর পরীক্ষা মানে জীবনের বড় একটা ধাপ। এ সময় আপনার মতো একজন বড় ভাই পাশে থাকলে, সত্যিই পরিক্ষা অনেক ভালো হবে আশাকরি। আপনার ছোট ভাইয়ের পরিক্ষা নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতার প্রতিটি লাইনের সাথে মিল রয়েছে।

অতি লাজুক ভাইটা আমার
লেখাপড়ায় ভালো,
ভালো মানুষ হয়ে সে
সমাজে ছড়াবে আলো।।

এই লাইন গুলো অসাধারণ ছিল। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য।

 4 years ago 

মনের অনুভুতি গুলো উপস্থাপন করার চেস্টা করেছি মাত্র।

 4 years ago 

ছোট ভাইয়ের প্রতি এরকম ভালোবাসা দেখে খুবই ভালো লাগলো। ভাইয়া আপনি বড় ভাই এর দায়িত্ব পালন করার জন্য ঢাকা থেকে নীলফামারীর ছুটে আসছেন।আপনি ঠিকই বলেছেন ভাইয়া এই সময় ছোট ভাই এর পাশে থাকাটা খুবই জরুরি, তাহলে ও মানসিকভাবে অনেকটাই সাপোর্ট পাবে।আপনার কবিতাটি অসাধারণ হয়েছে প্রতিটি কথা মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল। দুই ভাইয়ের এমন ভালোবাসা চিরকাল অটুট থাকুক এই প্রার্থনা করি। 🙏 ছোট ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

চেস্টা করে যাচ্ছি আপু, আমার দায়িত্বটি পালন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64543.68
ETH 1871.77
USDT 1.00
SBD 0.38