ঈদ মোবারক
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনার সবাই ভালো আছেন। আজ বাংলাদেশসহ এশিয়া মহাদেশের সবটি বেশি প্রায়ই ঈদুল আযহা উদযাপিত হল। আমাদের এই ঈদ মাঝে শুধুমাত্র আনন্দই নেই, এই ঈদে মাঝেই রয়েছে অনেকটা ত্যাগ এবং শিক্ষার অনেকগুলো বিষয়। এই ঈদ আমাদের ত্যাগ করতে শেখায়, এই ঈদ আমাদের শিক্ষা দেয় নিজের মনের পশুকে হত্যা করতে, এই ঈদের অনেক বড় একটি ইতিহাস রয়েছে। আশা করছি আপনারা সকলেই সেই ইতিহাস সম্পর্কে জানেন। যদি তারপরও কেউ কেউ না জানেন তাহলে কমেন্টে লিখবেন তাহলে পরবর্তীতে সে ইতিহাস নিয়ে একটি পোস্ট করব।
সত্যি বলতে আজ সারা দিনে প্রচুর ব্যস্ত ছিলাম। কেন ব্যস্ত ছিলাম এই বিষয়টা আপনারা হয়তো সবাই ভালো করেই জানেন। তবে এখন শরীরের অবস্থা খুব একটা ভালো নেই। পুরো শরীর ব্যথা করছে এছাড়াও চোখে প্রচুর ঘুম।
গত দুইদিন থেকে নীলফামারীদের প্রচুর বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে ঈদগায়ে নামাজ হবে কিনা এই নিয়ে অনেক সন্দেহ ছিল, গতকাল রাতে ও বৃষ্টি হয়েছে। পরবর্তী সকালে বৃষ্টি থেমে যায় এবং তৎক্ষণাৎ ভাবে মাঠ শুকানোর কাজ করা হয়। পরবর্তীতে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় ঈদগাহে নামাজ অনুষ্ঠিত হবে।
প্রতিবারের সকাল আটটার সময় নামাজ অনুষ্ঠিত হয় এবারও তার ব্যতিক্রম হয়নি কিন্তু বৃস্টির কারণে দশ মিনিট লেট হয়েছে কিন্তু তারপরেও সবকিছু সঠিক সময় শেষ হয়েছে। অতঃপর চলে গেলাম আমাদের নীলফামারী কেন্দ্রীয় খবর স্থানে। প্রতিবারই ঈদের নামাজ শেষে কেন্দ্রীয় কবরস্থানে যাওয়া হয় যারা এই পৃথিবী থেকে চলে গেছে তাদের জন্য জিয়ারত করি এবং তাদের জন্য দোয়া করি। আল্লাহ তা'আলা তাদেরকে যেন জান্নাত নসিব করেন।
অতঃপর বাসায় এসে পশু কুরবানী করি এবং পশু কুরবানী করে সবকিছু শেষ করতে করতেই অনেক সময় হয়ে যায়। যেহেতু আমরা পশু কোরবানি করার পরে সবকিছু ঠিকঠাক করার জন্য আলাদা কোনো লোক রাখিনি, আমাদের বাসায় যারা ছিল তারা সবাই প্রায় কাজ করেছে। এজন্যই সবার অবস্থা করুন। যে যন করে পেরেছে কাজ করেছে।
আগে ঈদ হলেই কত আনন্দ হতো, কত মজা হত, কত এক্সাইডম্যাট কাজ করতো। কিন্তু যতই দিন যাচ্ছে এই এক্সাইটমেন্টটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন সারাদিন শুয়ে থাকবো এবং রাতের বেলা হ্যাংআউটে আপনাদের সাথে ইনজয় করব। এটাই আমার ঈদের আনন্দ।
হঠাৎ করে এসব কাজ করাতেই শরীরটা বেশ দূবর্ল হয়ে পড়েছে। কোন কিছু ঠিকভাবে লিখতে পারছি না। তবে তাই হোক না কেন আপনাদের সবার ঈদ অনেক আনন্দে কাটুক এটাই প্রত্যাশা করি।প্রতিবারই ঈদে এই মামার বাসায়, নানির বাসায় যাওয়া হয় কিন্তু বিশ্বাস করুন এবার এতটাই খারাপ লাগছে কারো বাসায় এখন পর্যন্ত যেতে পারিনি। তবে চিন্তা করছি আগামীকাল সবার সাথে দিয়ে দেখা করব।
আজ আর বেশি কিছৃ লিখবো না, ঈদের আনন্দ সবাই উপভোগ করুন, পরিবারের সাথে সময় কাটান, দেখা হচ্ছে আজ ঈদের হ্যাংআউটে। ধন্যবাদ সবাইকে।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: ঈদ মোবারক
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......
ঈদ মোবারক ভাইয়া। আমাদের এখানে ৩ দিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। পশু কোরবানির পর কাটাকাটি করা বেশ ঝামেলার কাজ। তাই আমি আগে থেকেই ৩ জন লোক ঠিক করে রেখেছিলাম। কারণ হঠাৎ করে এসব করলে রাতের বেলা শরীর অনেক ব্যাথা করে। যাইহোক দেখা হচ্ছে আজকের বিশেষ হ্যাংআউট প্রোগ্রামে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
কাল অবস্ব অনেক মজা করেছি আমরা, ধন্যবাদ আপনাকে।
প্রথমে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক। আপনারা অনেক সুন্দর ভাবে ঈদ উদযাপন করতে পেরেছেন এটা দেখে খুবই ভালো লাগলো। আপনার মত আমিও ঈদের জামাত শেষে কবর জিয়ারত করতে গিয়েছিলাম।
ছোট বেলায় দেখেছে আমার ভাই,চাচারা মিলে কোরবানির মাংস কাটাকাটি করতো। তখন সবাই বেশ আনন্দ নিয়েই করত। এখন আর তা করে না সবাই কষাই ঠিক করে। আর অনেক দিন পর এ কাজ করলে শরীরতো ব্যাথা করবেই। যাই হোক বেশ আনন্দেই কেটেছে ঈদ। ঈদ মোবারক।
ঈদ মোবারক। আপনার ঈদের দিন বেশ ব্যস্ততার মধ্যে কেটেছে। আপনার আজকে কাটানো ঈদের দিনের অনুভূতি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ঠিক বলেছেন যত দিন যাচ্ছে ঈদের আমেজ আর আনন্দ যেন কমে যাচ্ছে। আশা করছি আবার সেই সোনালী দিন ফিরে আসবে। ধন্যবাদ ভাইয়া।
ভাইয়া আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ঈদ মোবারক। বৃষ্টিময় দিনে ঈদের মুহূর্ত গুলো চমৎকার ভাবে উপভোগ করেছেন। আসলে ত্যাগের মহিমা উদ্ভাসিত হোক আমাদের সকলের হৃদয়। ঈদ আনন্দের অনুভূতি গুলো চমৎকারভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল। থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।