পেন্সিলে অঙ্কন করা সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য। ১০% বেনিফিশিয়ারি লাজুক শিয়ালের জন্য।
হ্যালো স্টিমিট বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানীতে অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়া ভালোবাসাই এবং আল্লাহ তালার অশেষ রহমতে অনেক ভাল আছি আলহামদুলিল্লাহ।আপনাদের মাঝে আমার হাতে অংকন করা সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য নিয়ে হাজির হয়েছি। তো চলুন বন্ধুরা শেয়ার করে নেয়া যাক আমার নিজ হাতে অংকন করা প্রাকৃতিক দৃশ্যের চিত্রটি। আশা করি আপনাদের সকলেরই আমার এই চিত্রটি ভালো লাগবে।
পেন্সিলে অংকন করা প্রাকৃতিক দৃশ্যের সম্পূর্ণ দৃশ্য
উপকরণ
| সাদা কাগজ |
|---|
| পেন্সিল |
|---|
| রাবার |
|---|
| কাটার |
|---|
| স্কেল |
|---|
প্রথম ধাপঃ
সর্বপ্রথম আমি উপকরণগুলো হাতের কাছে নিয়ে নিলাম। এরপর উপকরণগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি যাতে উপকরণ গুলো দেখতে অনেক সুন্দর হয়।
দ্বিতীয় ধাপঃ
পেনসিল দিয়ে সাদা কাগজের উপরে একটি বৃত্তের মত করে গোলাকার দাগ দিয়ে নিয়েছি।
তৃতীয় ধাপঃ
বৃত্তের মাঝ বরাবর হালকা একটু নিচের দিকে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দাগ দিয়ে নিয়েছি। আবার এই দাগের দুইপাশে দুইটা লম্বাকৃতির করে নিচের দিকে দাগ কেটে নিয়েছি।
চতুর্থ ধাপঃ
মাঝ বরাবর যে দাগ দিয়েছি এবার তার ওপরের অংশে পরিণত দুইটি চিত্র অংকন করেছি দাগের দুই পাশে।
পঞ্চম ধাপঃ
প্রাকৃতিক দৃশ্য আর সেখানে সূর্য থাকবে না সেটা কি কখনো হতে পারে। এই জন্যই আমি এই ধাপটিতে আগে সূর্য চিত্রটি অঙ্কন করে নিয়েছি। ডান পাশে এবং বাম পাশে আরও দুইটি করে দাগ দিয়েছি।
ষষ্ঠ ধাপঃ
প্রাকৃতিক দৃশ্যের ছবি সৌন্দর্য বাড়ানোর জন্য সূর্যের বাম পাশে একটি গাছের চিত্র স্থির করে নিয়েছি। যাতে করে প্রাকৃতিক দৃশ্যের চিত্রটি আরো সুন্দর হয়ে ফুটে ওঠে।
সপ্তম ধাপঃ
এই ধাপটিতে সূর্যের ডান পাশে একটি ডাল এর চিত্র অংকন করেছে এবং সেই ডালে আরেকটি পাখির স্থির চিত্র অঙ্কন করে নিয়েছে। পাখিটি অংকন করেছে এডাল এর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য।
অষ্টম ধাপঃ
এই ধাপটিতে বৃত্তের মাঝ বরাবর প্রথমের দিকে যে দাগ দিয়ে দিয়েছিলাম তার ওপরে কিছু ঘাস এর চিত্র অংকন করেছি। এবং সম্পূর্ণ চিত্র টি পেন্সিল দিয়ে কালার করার চেষ্টা করেছি।
নবম ধাপঃ
এই ধাপটি আমার প্রাকৃতিক চিত্র অঙ্কনের চূড়ান্ত ধাপ। এ ধাপে আমি সম্পূর্ণ চিত্র টি কালার করে নিয়েছি এবং নিচের অংশে কিছু জায়গায় ঘাস এর চিত্র অঙ্কন করে নিয়েছি।
আশা করি আমার এই চিত্রটা আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। আমারই চিত্রটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।
Join the Discord Server for more Details
আমি @alomgirkabir জীবনের উদ্দেশ্যে হওয়া চাই অন্যের মাঝে বেচে থাকা এবং অন্যের মঙ্গল কামনা করা। তাহলেই মানব জীবন সফল। আমি মানবতার দেওয়াল ছুইতে পারিনি কিন্তু তার আদর্শ পড়েছি হৃদয় মাঝে লালন করতে। আমি জীবনের নিরাপত্তা খুজি না যদি তাই খুজতাম তাহলে মাতৃগর্ভেই থেকে যেতাম! তাই আমি মানবতা খুজি মানুষের মাঝে।
পেন্সিল আর্ট করে খুবই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন ভাইয়া। বৃত্তের ভিতর ছবি অংকন করাটা আমার কাছে সত্যিই অনেক ভালো লাগে। আর সেটি অংকন করার জন্য আপনি সবগুলো ধাপ খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা জিনিস আমাদের মাঝে শেয়ার করার জন্য
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্যের জন্য।
আপনার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভেচ্ছা রইল ভাই।
পেন্সিলে অংকন করা অনেক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই অংকনটি আমার কাছে বেশ ভাল লেগেছে তবে চেষ্টা করতে থাকুন ইউনিক কিছু করার জন্য। ধন্যবাদ আপনাকে, আপনার কাছ থেকে পরবর্তীতে ইউনিক ধরনের অঙ্গন আশা করব ভাইয়া। শুভকামনা রইল।
ধন্যবাদ ভাই আপনার কাঙ্খিত মন্তব্যের জন্য।
খুবই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি অঙ্কন করেছেন আপনি দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে বিশেষ করে পাখিটা দেখতে বেশি ভালো লাগছে শুভেচ্ছা রইল আপনার জন্য
অনেক শুভকামনা রইল আপনার জন্য ধন্যবাদ।
পেন্সিল দিয়ে অসাধারন একটি চিত্র অঙ্কন করেছেন। আমার তো বেশ ভালো লেগেছে। পেন্সিলের চিত্র গুলো সাধারণত দেখতে খুবই ভালো লাগে। পেন্সিলের স্কেচ আঁকা খুব কঠিন একটি বিষয়। আমাদের মাঝে এত সুন্দর একটা চিত্র অংকন নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাই আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
পেন্সিল আর্ট করে খুবই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন ভাইয়া।আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা কাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য
ধন্যবাদ আপনার আগামীর জন্য শুভকামনা রইল।
ভালোই তো চিত্র অঙ্কন করতে পারেন ভাই। প্রাকৃতিক দৃশ্য টি খুব সুন্দর লাগছে এবং অঙ্কন করার ধাপ গুলো পযায়ক্রমে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপনার ছবিতে সূর্য দেখে মনে হচ্ছে, এটি খুব ভোরের একটি প্রতিচ্ছবি তুলে ধরেছেন। গাছ এবং পাখি থাকার কারণে ছবিটি আরো বেশি প্রাণবন্ত মনে হচ্ছে।
ধন্যবাদ ভাই এমন গঠনমূলক একটি মন্তব্যের জন্য।